রাজনগরে সর্বপ্রথম কুমারী পূজা অনুষ্ঠিত
শুক্রবার, ১৭ জুলাই ২০২৬, ০৭:৫৬ PM

রাজনগরে সর্বপ্রথম কুমারী পূজা অনুষ্ঠিত

রাজনগর প্রতিনিধি

প্রকাশিত: ২১/১০/২০২৩ ১১:২২:১৪ AM

 রাজনগরে সর্বপ্রথম কুমারী পূজা অনুষ্ঠিত

ছবি : নিজস্ব


মৌলভীবাজারের রাজনগর উপজেলার মনসুরনগর ইউনিয়নের বালিসহস্র গ্রামে এ বছর সর্বপ্রথম কুমারী পূজা অনুষ্ঠিত হবে। এটি মৌলভীবাজার - কুলাউড়া সড়কের পশ্চিম কদমহাটা থেকে ৫ কিলোমিটার দূরত্বে বালিসহস্র গ্রামের আসুতুষ ভট্টাচার্যের বাড়িতে অনুষ্ঠিত হবে।

রবিবার ( ২২ অক্টোবর ) দুপুরে কুমারী পূজা অনুষ্ঠিত হবে। দূর্গাপূজার অষ্টমৃতিতে মা দূর্গার সন্তুষ্টির জন্য এ পূজা অনুষ্ঠিত হয়। কুমারী পূজায় সাধারণ ৯-১১ বছরের কুমারী মেয়েকে মা দূর্গা রুপে পূজা করা হয়ে থাকে।

পূজারীদের তথ্য মতে, বিগত ৫৫ বছরে রাজনগরেএ পূজা অনুষ্ঠিত হয় নি। আসুতুষ ভট্টাচার্যের পারিবারের অনেকদিনের ইচ্ছে কুমারী মা দূর্গার সন্তুষ্টিতে এ পূজা আয়োজন করা। এইভার সর্বপ্রথম কুমারী পূজা আয়োজনের আনুষ্ঠানিকতা সম্পন্ন করতে পেরে অনেকটাই উৎফুল্ল আসুতুষ ভট্টাচার্যের পরিবার। পূজার সময়কালে (অনুস্কা ভট্টাচার্যকে) কুমারীকে কল্পলোকে দেবীর আসেন বসিয়ে এ পূজা সম্পন্ন করা হবে। এ সময় মা দূর্গার চরণে বিভিন্ন উপ-টুকন ও কুমারী মেয়ের বিয়ের যাবতীয় উপহার সামগ্রী প্রেরণ করা হবে।

আয়োজক কমিটির আশামতে এ বছর কুমারী পূজায় ব্যাপক ভক্তের সমাগম ঘটবে। ইতিমধ্যে পূজা দেখতে ও মায়ের সন্তুষ্টিতে দেশ ও দেশের বাহির থেকে ভক্তবৃন্দের আগমন ঘটেছে।

আয়োজক কমিটির সদস্য অংশুমান ভট্টাচার্য বলেন, দূর্গাপূজায় মা দূর্গার সন্তুষ্টির একটি বড় মাধ্যম হচ্ছে এই কুমারী পূজা।

কুমার পূজা কমিটির পুরোহিত অমৃত রাম ভট্টাচার্য দুলাল বলেন, এ বছর রাজনগরে আমি কুমারী পূজায় মায়ের সমীপে যঙ্গ সম্পন্ন করবো এ বিষয়ে আয়োজক কমিটির সাথে কথা হয়েছে।

রাজনগর থানার (ওসি) বিনয় ভূষণ রায় বলেন, রাজনগরে সকল পূজা মণ্ডপ পুলিশের টহল অব্যাহত রয়েছে। কুমারী পূজায় আমাদের বিশেষ টিম কাজ করবে। 

এ বিষয়ে রাজনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা ফারজানা আক্তার মিতা বলেন, আমর রাজনগরে প্রতিটি মন্দির তদারকি করছি। এ বছর রাজনগরের বালিসহস্র গ্রামের আসুতুষ ভট্টাচার্যে বাড়িতে কুমারী পূজা হবে আমরা শুনেছি এবং ইতিমধ্যে পূজা মণ্ডপ পরিলক্ষন করেছি

এম সি



শীর্ষ সংবাদ:

সিলেটের উন্নয়নে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে: আরিফুল হক চৌধুরীর
সুনামগঞ্জে কমেছে পানির স্তর, নেই বন্যার শ'ঙ্কা
আফগানিস্তানে জাতিসংঘের বিশেষ প্রতিনিধি মাধবপুরের রাবাব ফাতিমা
সিলেটে ৬০ কিলোমিটার বেগে ঝ'ড়ের শ'ঙ্কা
সিলেটে উৎসবমুখর পরিবেশে জগন্নাথ দেবের রথযাত্রা মহোৎসব
আজমিরীগঞ্জে তিন মোটরসাইকেলের মুখো*মুখি সংঘ*র্ষে নি*হ*ত ৩
নাগরিক সমস্যার সমাধানে পর্যায়ক্রমে কার্যকর উদ্যোগ নেওয়া হবে: সিসিক প্রশাসক
বিএনপির ১৭ বছরের আ*ন্দোলনের ফল জুলাই গণঅ*ভ্যুত্থান’ - এমপি এমরান চৌধুরী
এই বাংলাদেশ সবার, সম্প্রীতির ঐতিহ্য অটুট থাকবে’ - মন্ত্রী আরিফুল হক
সুনামগঞ্জে ৫০ লাখ টাকার ভা'রতীয় শাড়ির চালান জ'ব্দ