ছবি: নিজস্ব
সুনামগঞ্জের মধ্যনগর উপজেলায় ৪ টি নৌকায় ৬ শত ঘনফুট বালুসহ এর সাথে জড়িত ২৪ জনকে গ্রেফতার করা হয়েছে। মঙ্গলবার ( ৯ সেপ্টেম্বর ) উপজেলা মধ্যনগর সদর ইউনিয়নের জমশেরপুর ও বদাখালি নদীতে অবৈধ ভাবে বালু উত্তোলনের সময় তাদের আটক করা হয়।
পুলিশ জানায়, দীর্ঘদিন ধরেই একটি বালু খেকো চক্র বদাখালি নদীসহ কয়েকটি নদী থেকে বালু উত্তোলন করে বিক্রি করে আসছিল। এরই ধারাবাহিক মঙ্গলবারও একেই ভাবে বালু উত্তোলন করছে গোপন সংবাদ পায় পুলিশ। পরে অভিযান চালিয়ে মধ্যনগর সদর ইউনিয়নের জমশেরপুর ও বদাখালি নদীতে ইজারাবিহীন সরকারি অনুমোদন ছাড়া অবৈধভাবে বালু উত্তোলন করার অপরাধে ৪টি ইঞ্জিন চালিত স্টিলবডি নৌকায় ৬০০ ঘনফুট বালু জব্দসহ ২৪ জনকে গ্রেফতার করা হয়।
মধ্যনগর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মনিবুর রহমান এর সত্যতা নিশ্চিত করে জানান, গ্রেফতারকৃত আসামীদের বিরুদ্ধে মধ্যনগর থানায় বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইনে একটি মামলা দায়ের করা হয়েছে। বুধবার সকালে সুনামগঞ্জ আদালতে পাঠানো হবে।
জৈন্তাবার্তা / মনোয়ার




