শ্রীমঙ্গলে জাতীয় নিরাপদ সড়ক দিবস পালিত
শুক্রবার, ১৭ জুলাই ২০২৬, ০৭:৫৬ PM

শ্রীমঙ্গলে জাতীয় নিরাপদ সড়ক দিবস পালিত

রবি উদ্দিন, শ্রীমঙ্গল প্রতিনিধি

প্রকাশিত: ২২/১০/২০২৩ ০২:৫৬:৪৫ AM

শ্রীমঙ্গলে জাতীয় নিরাপদ সড়ক দিবস পালিত

ছবি : প্রতিনিধি


আইন মেনে সড়কে চলি,স্মার্ট বাংলাদেশ গড়ে তুলি '' এই স্লোগানকে সামনে রেখে শ্রীমঙ্গলে পালিত হলো জাতীয় নিরাপদ সড়ক দিবস।

রবিবার (২২ অক্টোবর) সকাল ১০ টায় নিরাপদ সড়ক চাই শ্রীমঙ্গল উপজেলা শাখার উদ্যোগে দিবসটি উপলক্ষে র‌্যালি বের হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে শ্রীমঙ্গল চৌমুহনায় এসে গাড়ির চালক, যাত্রী ও পথচারীদের সচেতন করার লক্ষ্যে বিতরণ করা হয় লিফলেট, পোস্টার ও স্টিকার।

নিরাপদ সড়ক চাই শ্রীমঙ্গল উপজেলা শাখার সভাপতি আমজাদ হোসেন রনির সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন শ্রীমঙ্গল উপজেলা পরিষদের চেয়ারম্যান ভানু লাল রায়।

এছাড়াও বক্তব্য রাখেন, নিসচার শ্রীমঙ্গল  উপজেলা শখার সহ সভাপতি অর্জুন ঘোষ, গোলাম রহমান মামুন।

উপস্থিত ছিলের নিরাপদ সড়ক চাই শ্রীমঙ্গল উপজেলা শাখার সাধারণ সম্পাদক আব্দুল মতিন, দূর্ঘটনা বিষয়ক সম্পাদক ঝলক দত্ত, সাংগঠনিক সম্পাদক আমজাদ হোসেন, প্রচার সম্পাদক ইয়াছিন  তালুকদবর, যুব বিষয়ক সম্পাদক ইমন আহমেদ ফাহিম, সদস্য মো: আল আমিন মিয়া, মো: শহিদুল ইসলাম রবিন, কামরুল হাসান, মো: শরিফসহ  নিরাপদ সড়ক চাই শ্রীমঙ্গল উপজেলা শাখার সদস্যরা।

JA



শীর্ষ সংবাদ:

সিলেটের উন্নয়নে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে: আরিফুল হক চৌধুরীর
সুনামগঞ্জে কমেছে পানির স্তর, নেই বন্যার শ'ঙ্কা
আফগানিস্তানে জাতিসংঘের বিশেষ প্রতিনিধি মাধবপুরের রাবাব ফাতিমা
সিলেটে ৬০ কিলোমিটার বেগে ঝ'ড়ের শ'ঙ্কা
সিলেটে উৎসবমুখর পরিবেশে জগন্নাথ দেবের রথযাত্রা মহোৎসব
আজমিরীগঞ্জে তিন মোটরসাইকেলের মুখো*মুখি সংঘ*র্ষে নি*হ*ত ৩
নাগরিক সমস্যার সমাধানে পর্যায়ক্রমে কার্যকর উদ্যোগ নেওয়া হবে: সিসিক প্রশাসক
বিএনপির ১৭ বছরের আ*ন্দোলনের ফল জুলাই গণঅ*ভ্যুত্থান’ - এমপি এমরান চৌধুরী
এই বাংলাদেশ সবার, সম্প্রীতির ঐতিহ্য অটুট থাকবে’ - মন্ত্রী আরিফুল হক
সুনামগঞ্জে ৫০ লাখ টাকার ভা'রতীয় শাড়ির চালান জ'ব্দ