‘সড়ক দুর্ঘটনা নিয়তি নয়, মানবসৃষ্ট ব্যাধি’
শুক্রবার, ১৭ জুলাই ২০২৬, ০৭:৫৬ PM

বড়লেখায় নিসচা’র সমাবেশে বক্তারা

‘সড়ক দুর্ঘটনা নিয়তি নয়, মানবসৃষ্ট ব্যাধি’

তাহমীদ ইশাদ রিপন, বড়লেখা প্রতিনিধি

প্রকাশিত: ২২/১০/২০২৩ ০৫:২০:৪৪ AM

‘সড়ক দুর্ঘটনা নিয়তি নয়, মানবসৃষ্ট ব্যাধি’

জাতীয় নিরাপদ সড়ক দিবসে বড়লেখায় র‌্যালির আয়োজন করা হয়


“আইন মেনে সড়কে চলি, স্মার্ট বাংলাদেশ গড়ে তুলি”  এই প্রতিপাদ্যকে সামনে রেখে জাতীয় নিরাপদ সড়ক দিবস-২০২৩ উপলক্ষে নিরাপদ সড়ক চাই (নিসচা) বড়লেখা উপজেলা শাখার উদ্যোগে বর্ণাঢ্য র‌্যালি ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

রবিবার (২২ অক্টোবর) সকাল সাড়ে ১০ টায় জাতীয় সামাজিক সংগঠন নিরাপদ সড়ক চাই (নিসচা) বড়লেখা শাখার সহ-সভাপতি আব্দুল আজিজের সভাপতিত্বে এবং যুগ্ম সাধারণ সম্পাদক আহমেদ নোমানের পরিচালনায় সমাবেশে বক্তারা বক্তৃতা প্রদান করেন।

সমাবেশে বক্তারা বলেন,  ২২ অক্টোবর যার মৃত্যুর মাধ্যমে এদেশে নিরাপদ সড়ক চাই নামে সামাজিক আন্দোলনের সূচনা নিসচার প্রতিষ্ঠাতা চেয়ারম্যান চিত্রনায়ক ইলিয়াস কাঞ্চনের সহধর্মিণী জাহানার কাঞ্চন। তিনি সড়কে প্রাণ বিসর্জন দিয়ে আমাদের শিখিয়ে দিয়ে গেছেন যে, ‘সড়ক দুর্ঘটনা’ নিছক নিয়তি নয়। এটি মানবসৃষ্ট একটি ব্যাধি। এই ব্যাধি থেকে পরিত্রাণ পাবার জন্যই ‘নিরাপদ সড়ক চাই’ নামে একটি সামাজিক আন্দোলনের জন্ম হয়েছে। পরবর্তীতে সাড়া দেশের মানুষের প্রাণের দাবীতে পরিণত হয়েছে ‘নিরাপদ সড়ক চাই’। তাই সর্বোস্তরের জনগণের দাবীকে আমলে নিয়ে, বাংলাদেশ সরকার, জাহানারা কাঞ্চনের মৃত্যু দিন- ২২ শে অক্টোবর’কে ‘জাতীয় নিরাপদ সড়ক দিবস’ হিসেবে ঘোষনা দিয়েছে কয়েক বছর আগেই। 

এসময় তারা সড়ক পরিবহন আইন ২০১৮ এর বিধিমালা বাস্তবায়নের দাবি জানান।

র‍্যালিতে  অংশগ্রহণ করেন কবি সিরাজ উদ্দিন, ট্রাফিক পুলিশ বিপ্লব দাস, হাদিকুল ইসলাম, বিল্লাল হোসেন, নিসচার কেন্দ্রীয় কার্যকরী কমিটির সদস্য ও বড়লেখা উপজেলা শাখার সভাপতি তাহমীদ ইশাদ রিপন, সহ-সভাপতি গোলাম কিবরিয়া, যুগ্ম সাধারণ সম্পাদক আমান হাসান, সাংগঠনিক সম্পাদক খালেদ আহমদ, অর্থ সম্পাদক মারুফ হোসাইন সুমন, প্রকাশনা সম্পাদক গণেশ কর, দুর্ঘটনা অনুসন্ধান বিষয়ক সম্পাদক রমা কান্ত দাস, দপ্তর সম্পাদক এনাম উদ্দিন, ক্রীড়া সমাজকল্যাণ সম্পাদক নূরে আলম মোহন, যুব বিষয়ক সম্পাদক হাফিজুর রহমান জিল্লুর, কার্যনির্বাহী সদস্য আশফাক আহমদ, অজিত রবিদাস, আব্দুল হামিদ, জাকারিয়া আহমদ, আফজাল হোসেন রুমেল, সাদিকুর রহমান, এমরান আহমদ, সাব্বির আহমদ আবির, এহসান আহমদ, অসিম কর, মাহিনুর ইসলাম মাহিন, শাহাব উদ্দিন, মুহিনুর ইসলাম শাফি, পারভেজ আহমদ, মিরাজুল ইসলাম, আজাদ আহমদ, মারওয়ান আলম, জবরুল ইসলাম নয়নসহ বিভিন্ন সামাজিক-সাংস্কৃতিক স্বেচ্ছাসেবী সংগঠনের নেতৃবৃন্দ।

নিসচা বড়লেখা উপজেলা শাখা সড়ক দুর্ঘটনারোধে জনসচেতনতামূলক কার্যক্রমের পাশাপাশি বিভিন্ন সামাজিক-মানবিক, স্বেচ্ছাসেবী, ক্রীড়া-সাংস্কৃতিক অঙ্গণেও নিসচার কার্যক্রম অব্যাহত রয়েছে।

র‍্যালিটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করে উত্তর চৌমুহনীতে সমাবেশের মধ্যে দিয়ে র‍্যালীর সমাপ্তি হয়।

ডিডি



শীর্ষ সংবাদ:

সিলেটের উন্নয়নে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে: আরিফুল হক চৌধুরীর
সুনামগঞ্জে কমেছে পানির স্তর, নেই বন্যার শ'ঙ্কা
আফগানিস্তানে জাতিসংঘের বিশেষ প্রতিনিধি মাধবপুরের রাবাব ফাতিমা
সিলেটে ৬০ কিলোমিটার বেগে ঝ'ড়ের শ'ঙ্কা
সিলেটে উৎসবমুখর পরিবেশে জগন্নাথ দেবের রথযাত্রা মহোৎসব
আজমিরীগঞ্জে তিন মোটরসাইকেলের মুখো*মুখি সংঘ*র্ষে নি*হ*ত ৩
নাগরিক সমস্যার সমাধানে পর্যায়ক্রমে কার্যকর উদ্যোগ নেওয়া হবে: সিসিক প্রশাসক
বিএনপির ১৭ বছরের আ*ন্দোলনের ফল জুলাই গণঅ*ভ্যুত্থান’ - এমপি এমরান চৌধুরী
এই বাংলাদেশ সবার, সম্প্রীতির ঐতিহ্য অটুট থাকবে’ - মন্ত্রী আরিফুল হক
সুনামগঞ্জে ৫০ লাখ টাকার ভা'রতীয় শাড়ির চালান জ'ব্দ