ফাইল ছবি
মাধবপুরে ঢাকা সিলেট মহাসড়কের রতনপুরের কাছাকাছি স্থানে ট্রাকের সাথে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে আবুল কাশেম তালুকদার নামে এক মাদ্রাসা শিক্ষার্থী নিহত হয়েছেন।
শনিবার (২৭ সেপ্টেম্বর) রাত ৮ টার দিকে এ ঘটনা ঘটে।আবুল কাশেম শাহজালাল ( রঃ) আলীম মাদ্রাসার নবম শ্রেণীর শিক্ষার্থী ও ব্রাহ্মণবাড়িয়া জেলার নাসিরনগর উপজেলার ধরমন্ডল গ্রামের ইদ্রিছ মিয়া তালুকদারের ছেলে।
জানা গেছে শনিবার রাত ৮ টার দিকে রতনপুরের কাছে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাকের সাথে মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলেই নিহত হন আবুল কাশেম।
এ ঘটনায় অপর মোটরসাইকেল আরোহী গুরুতর আহত হয়েছেন।মাধবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরী বিভাগ আহত মোটরসাইকেল আরোহী ভর্তির বিষয়টি নিশ্চিত করলেও নামপরিচয় জানাতে পারেনি।
শায়েস্তাগঞ্জ হাইওয়ে থানা সড়ক দূর্ঘটনায় একজনের মৃত্যুর খবর নিশ্চিত করেছে।
জৈন্তাবার্তা / মনোয়ার




