গোয়াইনঘাটে তিন শতাধিক শ্রমিকের পাশে মুস্তাফিজুর
মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৫৩ PM

গোয়াইনঘাটে তিন শতাধিক শ্রমিকের পাশে মুস্তাফিজুর

সৈয়দ হেলাল আহমদ বাদশা, স্টাফ রিপোর্টার

প্রকাশিত: ১৮/০৭/২০২৬ ০১:৫২:৩৪ PM

গোয়াইনঘাটে তিন শতাধিক শ্রমিকের পাশে মুস্তাফিজুর


সিলেটের গোয়াইনঘাট উপজেলার মধ্য জাফলং ইউনিয়নের খেটে খাওয়া তিন শতাধিক শ্রমিকদের উপহারসামগ্রী দিয়ে তাদের পাশে দাঁড়িয়েছেন যুক্তরাজ্য প্রবাসী ও মধ্য জাফলং ইউনিয়নের সম্ভাব্য চেয়ারম্যান পদপ্রার্থী মোস্তাফিজুর রহমান কাওছার।

শুক্রবার (১৭ জুলাই) বিকেলে ইউনিয়ন যুব জমিয়তের উদ্যোগে ইউনিয়ন পরিষদের মাঠে প্রতিকূল আবহাওয়া উপেক্ষা করে শ্রমিকদের স্বতঃস্ফূর্ত উপস্থিতিতে তাদের কাজ করার সামগ্রী বালতি উপহার প্রদান করা হয়।

উপহার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য দেন জমিয়তে উলামায়ে ইসলাম গোয়াইনঘাট উপজেলা শাখার সভাপতি শায়খুল হাদিস মাওলানা নুরুল ইসলাম বৌলগ্রামী।

ইউনিয়ন জমিয়তের সভাপতি মাওলানা ছমীর উদ্দিন ও ইউনিয়ন যুব জমিয়তের আহ্বায়ক মুফতি মাওলানা ইসমাইল আলীর যৌথ সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য দেন উপজেলা জমিয়তের সিনিয়র সহ-সভাপতি হাফিজ তাজুল ইসলাম ও সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান মাওলানা গোলাম আম্বিয়া কয়েস।

যুব জমিয়ত গোয়াইনঘাট উপজেলা শাখার সাংগঠনিক সম্পাদক হাফিজ এহসান উল্লাহর সঞ্চালনায় আরও বক্তব্য দেন উপজেলা ও ইউনিয়ন জমিয়তে উলামায়ে ইসলাম এবং যুব জমিয়তের অন্যান্য দায়িত্বশীল নেতৃবৃন্দ।

জৈন্তাবার্তা/আরআর



শীর্ষ সংবাদ:

সৌদি থেকে দেশে ফেরা হলো না কানাইঘাটের চার প্রবাসীর
সাত মাসে ১৫২৪৩ নি'খোঁজের জিডি, উ'দ্ধার হয়নি ২ হাজারের বেশি শিশু
হবিগঞ্জে ঘর থেকে বেরিয়ে একসঙ্গে চার শিশু নি*খোঁজ
বিমানে ওঠার আগেই প্রা*ণ ঝরল সিলেটের দুই প্রবাসীর
সন্ন্যাসীর ছদ্মবেশেও শেষ রক্ষা হলো না ‘মাছচো/রা রাজীবের’
সাইফুর রহমানের মৃ/ত্যুতে ষ/ড়যন্ত্র ছিল কি না, খুঁজে দেখা দরকার- রিজভী
আজমিরীগঞ্জে প্রাথমিক বিদ্যালয়ের ফ্লোর ধ/সে শিক্ষকসহ ৫ শিক্ষার্থী আহ/ত
ছাত্রলীগের ঝ/টিকা মি/ছিল ঠেকাতে তৎপর পুলিশ
চিংড়িতে ক্ষ/তিকর জেলি, ভিআইপি বেকারিতে নানা অ/নিয়ম
দু/র্নীতিমুক্ত বাংলাদেশ গড়তে তরুণদের এগিয়ে আসতে হবে: বিভাগীয় কমিশনার