আন্দোলনরত শিক্ষকদের ক্লাসে ফেরার আহ্বান উপদেষ্টার
শনিবার, ১৮ জুলাই ২০২৬, ১১:১১ PM

আন্দোলনরত শিক্ষকদের ক্লাসে ফেরার আহ্বান উপদেষ্টার

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ১৯/১০/২০২৫ ০৫:১১:২৭ PM

আন্দোলনরত শিক্ষকদের ক্লাসে ফেরার আহ্বান উপদেষ্টার

সংগৃহিত


শিক্ষা মন্ত্রণালয় সবসময় শিক্ষকদের স্বার্থ সমুন্নত রাখতে চেষ্টা করছে বলে মন্তব্য করেছেন শিক্ষা উপদেষ্টা অধ্যাপক ড. চৌধুরী রফিকুল (সিআর) আবরার। তিনি সরকারের সিদ্ধান্ত মেনে আন্দোলনরত শিক্ষকদের ক্লাসে ফিরে যাওয়ার আহ্বান জানিয়েছেন।

সরকারের নানা সীমাবদ্ধতার মধ্যেও বাড়িভাড়া বাড়ানোর সিদ্ধান্তকে মেনে নিয়ে বেসরকারি এমপিওভুক্ত শিক্ষকদের ক্লাসরুমে ফেরার আহ্বান জানিয়েছেন তিনি।

রোববার (১৯ অক্টোবর) শিক্ষা মন্ত্রণালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে শিক্ষা উপদেষ্টা এ আহ্বান জানান।

সিআর আবরার বলেন, ‘বাড়িভাড়া ভাতা মূল বেতনের ৫ শতাংশ হারে (সর্বনিম্ন ২০০০ টাকা) ঘোষণার পর আন্দোলনরত এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের ক্লাসে ফিরে যাওয়া উচিত। আমরা মনে করি শিক্ষক সমাজের অনেক বেশি পাওয়া দরকার। কিন্তু বর্তমান সীমাবদ্ধতার কারণে যে সিদ্ধান্ত হয়েছে, অর্থ মন্ত্রণালয় বরাদ্দ করেছে। এরজন্য আমাদের দিক থেকে যথেষ্ট চেষ্টা করেছি।’

তিনি বলেন, ‘আমি মনে করি, এখন আন্দোলনরত শিক্ষক যারা রয়েছেন, তারা শ্রেণিকক্ষে ফিরে যাবেন। স্কুলগুলোতে শিক্ষা কার্যক্রম শুরু হবে।’

শিক্ষা উপদেষ্টার বলেন, ‘সব জায়গায় শিক্ষা কার্যক্রম ব্যাহত হচ্ছে। আমরা আশা করি দায়িত্বশীলতার সঙ্গে আমরা যতটুকু করেছি, শিক্ষক সমাজ সেটাকে গ্রহণ করে তারা যেন ফিরে যান এবং ক্লাস যাতে তারা শুরু করেন। এই আবেদন আমি তাদের কাছে রাখছি।’

প্রসঙ্গত, রোববার (১৯ অক্টোবর) অর্থ মন্ত্রণালয়ের এক আদেশে আমরণ অনশনে থাকা বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের এমপিওভুক্ত শিক্ষকদের বাড়িভাড়া ভাতা ৫ শতাংশ হারে দিতে সম্মতি দিয়েছে অর্থ মন্ত্রণালয়।

আদেশে বলা হয়, সরকারের বিদ্যমান বাজেটের সীমাবদ্ধতা বিবেচনায় নিয়ে বেসরকারি এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের বাড়িভাড়া ভাতা মূল বেতনের ৫ শতাংশ হারে (সর্বনিম্ন ২০০০ টাকা) করা হলো। এ আদেশ নভেম্বর মাস থেকে কার্যকর হবে।

এদিকে, শিক্ষকরা ৫ শতাংশ হারে দেওয়া বাড়িভাড়ার আদেশ প্রত্যাখ্যান করেছেন। একই সঙ্গে অনশনসহ সব ধরনের কর্মসূচি চালিয়ে যাওয়ারও ঘোষণা দিয়েছেন তারা।

জৈন্তাবার্তা / সুলতানা



শীর্ষ সংবাদ:

বৈ*ষম্যহীন রাষ্ট্র গঠনে কাজ করতে হবে: আবুল কাহেরচৌধুরী শামীম
ঝটিকা মিছিল নিয়ে উত্তাল সিলেট, পুলিশের নিষ্ক্রিয়তার অ*ভিযোগ ছাত্রদলের
সমাজের অবহেলিত মানুষের জন্য নানামুখী কর্মসূচি বাস্তবায়ন করছে সরকার: এমপি এমরান চৌধুরী
সিলেটে বিশেষ অ'ভিযানে গ্রে'প্তার ৪৬ জন
সিলেটে হামের উপসর্গে আরও ৩ শিশুর মৃ'ত্যু
বুরুঙ্গা বাজার সড়কের প্রস্থ কমানোর অ*ভিযোগ, বাড়ছে দু*র্ঘটনার ঝুঁ*কি
নৈতিকতায় সমৃদ্ধ তরুণরাই আগামীর বাংলাদেশ গড়বে: হুমায়ুন কবির
‘আমার সাফল্যের ভিত্তি গড়ে দিয়েছে এমসি কলেজ’ : এমপি এমরান চৌধুরী
কালনী নদীতে কুমিরের আবির্ভাব, জেলে-মাঝিদের মধ্যে চরম আ*তঙ্ক
অনলাইন জু*য়াড়িসহ ৬ জন গ্রে*প্তার, অ*পহৃত কিশোরী উ*দ্ধার