সালমান শাহর ভক্তরা নামছে রাজপথে
শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ১১:০৩ অপরাহ্ন

সালমান শাহর ভক্তরা নামছে রাজপথে

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ৩০/১০/২০২৫ ০৩:৪১:৪৫ অপরাহ্ন

সালমান শাহর ভক্তরা নামছে রাজপথে

ফাইল ফটো


বাংলা সিনেমার অমর নায়ক সালমান শাহ। তার রহস্যময় মৃত্যু আজও ব্যথিত করে ভক্তদের হৃদয়। দীর্ঘ সময় পেরিয়ে গেলেও, এটি হত্যা না আত্মহত্যা- সেই প্রশ্নের উত্তর এখনও মেলেনি। সম্প্রতি সালমানের পরিবার তার মৃত্যুকে ‘পরিকল্পিত হত্যা’ দাবি করে রমনা থানায় একটি হত্যা মামলা দায়ের করেছে। সেখানে সালমানের সাবেক স্ত্রী সামিরা হককে প্রধান আসামি করা হয়েছে। এছাড়াও আসামি করা হয়েছে গডফাদার আজিজ মোহাম্মদ ভাই, অভিনেতা ডনসহ ১১ জনকে।

হত্যা মামলাটির সুষ্ঠু তদন্ত ও আসামিদের দ্রুত গ্রেপ্তারের দাবিতে এবার সোচ্চার হচ্ছেন সালমান শাহর ভক্তরা। আগামী ১ নভেম্বর দুপুর ২টা ৩০ মিনিটে ঢাকার জাতীয় প্রেস ক্লাবের সামনে অনুষ্ঠিত হবে এক মানববন্ধন কর্মসূচি। সেখানে উপস্থিত থাকবেন সারা দেশের সালমান ভক্তরা। আর এটি আয়োজন করেছে ‘সালমান শাহ’র ভক্তবৃন্দ’।আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়েছে, সালমান শাহর মৃত্যুর প্রায় তিন দশক পার হলেও তার রহস্যজনক মৃত্যুর প্রকৃত তদন্ত শেষ হয়নি। পরিবারের পক্ষ থেকে অভিযোগ থাকলেও এখনো পর্যন্ত প্রকৃত অপরাধীরা আইনের আওতায় আসেনি।তারা আরও জানান, জনপ্রিয় এই নায়কের মৃত্যু নিয়ে নতুন করে যে হত্যা মামলা দায়ের হয়েছে সেটির দ্রুত তদন্ত ও আসামিদের গ্রেপ্তারের দাবিতেই এই মানববন্ধনের আয়োজন করা হয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যমে ইতিমধ্যে সালমানপ্রেমীরা মানববন্ধনে যোগ দেওয়ার আহ্বান জানাচ্ছেন।

উল্লেখ্য, ১৯৯৬ সালের ৬ সেপ্টেম্বর রাজধানীর ইস্কাটনে নিজ বাসায় রহস্যজনকভাবে মারা যান সালমান শাহ। শুরুতে এটি আত্মহত্যা বলে দাবি করা হলেও তার পরিবার এবং ভক্তরা সবসময়ই বলে আসছেন এটি একটি পরিকল্পিত হত্যা।

জৈন্তাবার্তা / সুলতানা



শীর্ষ সংবাদ:

জৈন্তাপুরে পৃথক সড়ক দু/র্ঘটনায় শিশুসহ দুজন নিহ/ত, আহ/ত ৫
বোনের বিয়ের দাওয়াত নিয়ে বি/রোধ, জগন্নাথপুরে খু/ন হলেন ব্যবসায়ী
জৈন্তাপুরে ৭৪ লাখ টাকার ভা/রতীয় মহিষ-গরু ও শাড়ি জ/ব্দ
জৈন্তাপুরে ট্রাক থেকে বিদেশি ম/দ, ফে/নসিডিল ও ই/য়া/বা জ/ব্দ, আট/ক ৩
কানাইঘাট সী/মান্তে গু/লিবি/দ্ধ বাংলাদেশির ম/রদে/হ উ/দ্ধার
রিসোর্টে অ/গ্নিকা/ণ্ডে ৬ পর্যটকের মৃ/ত্যু
জাফলং চা-বাগানের শ্রমিকদের পাশে মোস্তাফিজুর রহমান কাওছার
কারাতে প্রশিক্ষণের মাধ্যমে আত্মবিশ্বাসী প্রজন্ম গড়ে তুলতে হবে
জুড়ীতে নি/ষিদ্ধ ছাত্রলীগের ১৭ জনের নাম উল্লেখ করে মা/মলা
পানি সংকট নিরসনে স্বল্প ও দীর্ঘমেয়াদি পরিকল্পনা করছে সিসিক : প্রশাসক