দু র্ঘ ট না থেকে অল্পের জন্য রক্ষা পান: বিবেক ওবেরয়
শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ১১:০৬ অপরাহ্ন

দু র্ঘ ট না থেকে অল্পের জন্য রক্ষা পান: বিবেক ওবেরয়

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ১৬/১১/২০২৫ ০৪:০৯:৩০ অপরাহ্ন

দু র্ঘ ট না থেকে অল্পের জন্য রক্ষা পান: বিবেক ওবেরয়

ফাইল ফটো


বলিউড অভিনেতা বিবেক ওবেরয় সম্প্রতি শেয়ার করেছেন তার জীবনের এক ভয়াবহ অভিজ্ঞতা। অভিনয়জীবনের শুরুর দিকে একটি গুরুতর সড়ক দুর্ঘটনা থেকে তিনি অল্পের জন্য রক্ষা পেয়েছিলেন। ঘটনা ঘটেছিল ২০০২ সালে, রাজস্থানে বিকানের থেকে জয়সালমের যাওয়ার পথে। খবর টাইমস এন্টারটেইনমেন্টের।

রাতের শুটিং শেষে গাড়িতে করে ফিরছিলেন বিবেক। তিনি জানান, ভালো রাস্তার কারণে গাড়ির চালক গতি বাড়িয়ে দেন। তিনি বারবার নিষেধ করলেও চালক কথা শোনেননি। কিছুক্ষণ পরই বিকট শব্দে গাড়ি থেমে যায়। চোখ খুলে দেখেন, ওপর থেকে একটি লোহার রড ভেঙে তার পাশ দিয়ে ঢুকে পড়েছে। তবে তার গায়ে কোনো চোট লাগেনি।

বিবেকের ভাষ্যে, ওই রডটি সামনে থাকা ইটবোঝাই একটি গাড়ি থেকে বেরিয়ে এসেছিল। মাত্র কয়েক ইঞ্চি এদিক-ওদিক হলেই রডটি তার বুকে ঢুকে যেতে পারত। ওই ঘটনার পর থেকে আর কখনো রাতে দূরপাল্লার ভ্রমণে যান না তিনি।বলিউডে ‘সাথিয়া’, ‘কোম্পানি’সহ বেশ কিছু সফল চলচ্চিত্রে অভিনয় করলেও নানা কারণে এক সময় ইন্ডাস্ট্রি থেকে দূরে ছিলেন বিবেক। তবে এই ঘটনাটি তার কর্মজীবনের শুরুতে ঘটে যাওয়া অন্যতম ভয়াবহ অভিজ্ঞতা।

জৈন্তাবার্তা / সুলতানা



শীর্ষ সংবাদ:

জৈন্তাপুরে পৃথক সড়ক দু/র্ঘটনায় শিশুসহ দুজন নিহ/ত, আহ/ত ৫
বোনের বিয়ের দাওয়াত নিয়ে বি/রোধ, জগন্নাথপুরে খু/ন হলেন ব্যবসায়ী
জৈন্তাপুরে ৭৪ লাখ টাকার ভা/রতীয় মহিষ-গরু ও শাড়ি জ/ব্দ
জৈন্তাপুরে ট্রাক থেকে বিদেশি ম/দ, ফে/নসিডিল ও ই/য়া/বা জ/ব্দ, আট/ক ৩
কানাইঘাট সী/মান্তে গু/লিবি/দ্ধ বাংলাদেশির ম/রদে/হ উ/দ্ধার
রিসোর্টে অ/গ্নিকা/ণ্ডে ৬ পর্যটকের মৃ/ত্যু
জাফলং চা-বাগানের শ্রমিকদের পাশে মোস্তাফিজুর রহমান কাওছার
কারাতে প্রশিক্ষণের মাধ্যমে আত্মবিশ্বাসী প্রজন্ম গড়ে তুলতে হবে
জুড়ীতে নি/ষিদ্ধ ছাত্রলীগের ১৭ জনের নাম উল্লেখ করে মা/মলা
পানি সংকট নিরসনে স্বল্প ও দীর্ঘমেয়াদি পরিকল্পনা করছে সিসিক : প্রশাসক