কুলাউড়ায় মানুষের কাছে ৩১ দফা পৌঁছে দিচ্ছেন শওকতুল ইসলাম শকু
রবিবার, ০৩ মে ২০২৬, ১১:২১ PM

কুলাউড়ায় মানুষের কাছে ৩১ দফা পৌঁছে দিচ্ছেন শওকতুল ইসলাম শকু

মহি উদ্দিন, কুলাউড়া প্রতিনিধি

প্রকাশিত: ১৮/১১/২০২৫ ০১:৪৮:৪৮ PM

কুলাউড়ায় মানুষের কাছে ৩১ দফা পৌঁছে দিচ্ছেন শওকতুল ইসলাম শকু


ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে মৌলভীবাজারের কুলাউড়ায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ৩১ দফার বার্তা জনগণের কাছে পৌঁছে দিতে গণসংযোগ চালিয়ে যাচ্ছেন মৌলভীবাজার-২ (কুলাউড়া) আসনে বিএনপি মনোনীত ধানের শীষের প্রার্থী, মৌলভীবাজার জেলা বিএনপির সাবেক সহ-সভাপতি ও কুলাউড়া উপজেলা বিএনপির সাবেক সভাপতি শওকতুল ইসলাম শকু।

সোমবার (১৭ নভেম্বর) সন্ধ্যার পর উপজেলার সর্ববৃহৎ ব্রাহ্মণবাজারসহ স্থানীয় এলাকায় দলীয় নেতাকর্মীদের নিয়ে তিনি বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের মাঝে এই প্রচারণা চালান। এ সময় তিনি উপস্থিত জনসাধারণের মাঝে রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা কর্মসূচির লিফলেট বিতরণ ও গণসংযোগ করে ধানের শীষের পক্ষে ভোট প্রার্থনা করেন।

এ সময় তাঁর সঙ্গে ছিলেন উপজেলা বিএনপির সভাপতি জয়নাল আবেদীন বাচ্চু, সিনিয়র সহ-সভাপতি আব্দুল জলিল জামাল, সাধারণ সম্পাদক বদরুজ্জামান সজল, সাবেক আহ্বায়ক রেদওয়ান খান, বিএনপি নেতা শামীম আহমদ চৌধুরী, আলমগীর হোসেন ভূঁইয়া, বর্তমান সাংগঠনিক সম্পাদক আব্দুল মুক্তাদির মনু, বিএনপি নেতা দেলোয়ার হোসেন, সারোয়ার আলম বেলাল,  ব্রাহ্মণবাজার ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি রফিক আহমদ, কাদিপুর ইউনিয়ন বিএনপির সভাপতি মো. মুক্তার, ভূকশিমইল ইউনিয়ন বিএনপির সভাপতি আব্দুল হাই, কুলাউড়া সদর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আব্দুল মুকিত বুলবুল, পৌর বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য হারুনুর রশীদ ও কায়সার আরিফ, উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক কাওসার আহমদ নিপার, যুগ্ম আহ্বায়ক মোস্তফা মাহমুদ, পৌর যুবদলের যুগ্ম আহ্বায়ক সিরাজুল ইসলাম রাজন, উপজেলা ছাত্রদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক তানজিল হাসান খান, পৌর ছাত্রদলের আহ্বায়ক আতিকুল ইসলাম আতিক, ব্রাহ্মণবাজার ইউনিয়ন যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক সাইদুল ইসলাম লাকী, উপজেলা জাসাসের আহ্বায়ক সাইফুল ইসলাম, জুনেদ আহমেদ জুনুরসহ বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের শত শত নেতাকর্মী।

এর আগে গত শনিবার ও রবিবার বিকেলে কুলাউড়া শহরে ব্যবসায়ীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের হাতে হাতে ৩১ দফার লিফলেট তুলে দেন শওকতুল ইসলাম শকু।

বিএনপির ধানের শীষের প্রার্থী শওকতুল ইসলাম শকু ৩১ দফার লিফলেট বিতরণকালে বলেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান উপস্থাপিত রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা কর্মসূচি দেশের মানুষের মুক্তি ও গণতন্ত্র পুনরুদ্ধারের রূপরেখা। সেই বার্তা জনগণের মাঝে পৌঁছে দিতে উপজেলার ১৩টি ইউনিয়ন ও একটি পৌরসভার প্রতিটি বাজার ও গ্রাম এলাকায় ঘরে ঘরে লিফলেটসহ ধানের শীষের পক্ষে ভোট প্রার্থনা শুরু করেছি। গণসংযোগে সাধারণ মানুষের ব্যাপক সাড়া পাচ্ছি।

জৈন্তা বার্তা/আরআর



শীর্ষ সংবাদ:

বিয়ানীবাজার সরকারি কলেজে ৭ তলা ভবন পুনঃনির্মাণ কাজ শুরু
হা*ম ও হা*মের উপসর্গে সিলেটসহ দেশে ২৪ ঘণ্টায় ১০ শিশুর মৃ*ত্যু
৪ মে প্রথম হজ ফ্লাইট, সিলেট থেকে ৭টি সরাসরি
দক্ষিণ সুরমায় ট্রাক-পিকআপ সংঘ*র্ষে নি*হত ৬ জনের পরিচয় শনাক্ত
সিলেটে সমাবেশকে কেন্দ্র করে সক্রিয় ছি*নতাইকারী চ*ক্রের ১০ সদস্য গ্রে*ফতার
দক্ষিণ সুরমায় ট্রাকের সঙ্গে পিকআপের সং-ঘর্ষ, নি-হত ৮
আজমিরীগঞ্জ-বানিয়াচং সড়কে সংস্কার শেষ না হতেই ফা-টল
গোয়াইনঘাটে ঝুলে আছে হাজারো মানুষের স্বপ্ন লালটিকির ব্রিজ
স্থানীয় সরকার নির্বাচনে একক প্রার্থী দেওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর
টানা বৃষ্টিতে সিলেট বিভাগ জুড়ে বন্যার পদধ্বনি