রায়নগরে ভূমি জব*রদখ*ল রিভিউ খা*রিজ হওয়ায় মণিপুরী সম্প্র*দায়ের স্বস্তি প্রকাশ
শনিবার, ১৮ জুলাই ২০২৬, ০৫:৫৫ AM

রায়নগরে ভূমি জব*রদখ*ল রিভিউ খা*রিজ হওয়ায় মণিপুরী সম্প্র*দায়ের স্বস্তি প্রকাশ

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ১৯/১১/২০২৫ ১২:০১:৫৫ AM

রায়নগরে ভূমি জব*রদখ*ল রিভিউ খা*রিজ হওয়ায় মণিপুরী  সম্প্র*দায়ের স্বস্তি প্রকাশ

ছবি:সংগৃহীত


রায়নগর এলাকায় মনিপুরীদের ০.২৬ একর ভূমি জবর দখলের অপচেষ্টায় সুপ্রীম কোর্টের রিভিউ আবেদন খারিজ হওয়ায় স্বস্তি প্রকাশ করেছেন মনিপুরী সম্প্রদায়ের লোকজন। 

রায়নগর ব্রজনাথ টিলার সবুজ-১৯ এর বাসিন্দা বিনয় কুমার সিং মঙ্গলবার সিলেট প্রেসক্লাবে আয়োজিত সংবাদ সম্মেলনে জানিয়েছেন মিউনিসিপ্যালিটি মৌজার এস.এ ২৮১৯নং খতিয়ানে ১০২৮৪ নং দাগে ০.২৬০০ একর ভূমির মালিক স্বত্ববান মণিপুরি সম্প্রদায়ের নব কুমার সিং এর উত্তরসূরিরা। একটি ভ‚মিখেকো চক্র জাল দলিল সম্পাদন করে ওই ভ‚মি আত্মসাৎ করতে উটে পড়ে লেগেছিল। জাল দলিল দিয়ে একের এক মিথ্যা মামলা দায়ের করলেও কোন আদালতেই তাদের দাবি প্রমাণিত হয়নি। শেষ পর্যন্ত সুপ্রীম কোর্টের রিভিউ আবেদনও খারিজ হয়েছে। 

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে তিনি জানান, ওই এলাকার মতিউর রহমান চৌধুরীর পুত্র পারভেজ আহমদ চৌধুরী, আদনান আহমদ চৌধুরী এবং তৌহিদ আহমদ চৌধুরীর লোকজন জাল-জালিয়াতি দলিল বানিয়ে তাদের সম্পত্তি জবর দখল করেন। তার পরিদাদা নব কুমার সিং এর নামে সিলেট মিউনিসিপ্যালিটি মৌজার এস.এ ২৮১৯নং খতিয়ানে ১০২৮৪ নং দাগে ০.২৬০০ একর ভ‚মির মালিক স্বত্ববান ছিলেন। তিনি নি:সন্তান অবস্থায় পরলোক গমন করলে এই সম্পত্তির মনিপুরী (হিন্দু) সম্প্রদায়ের দায়ভাগ অনুযায়ী মালিক স্বত্ববান হন তার দাদা ইন্দ্র কুমার সিং। 

তিনি অভিযোগ করে বলেন, ওই ভ‚মি খেকোরা ইন্দ্র কুমার সিং নামে জাল দলিল সম্পাদন করেন। পরবর্তীতে ওই জাল দলিল দিয়ে স্বত্ব ঘোষণার দাবীতে সাবজজ ২য় আদালতে তাদের বিরুদ্ধে ৫৫/১৯৯৯ ইং মামলা দায়ের করেন। সেই মামলাটি দোতরফ সূত্রে খারিজ হয়। পরবর্তীতে এই রায়ের বিরুদ্ধে কুচক্রী মহল জেলা জজ আদালতে ৬০/২০০১ নং স্বত্ব আপীল দায়ের করেন। অতিরিক্ত জেলা জজ ১ম আদালত এই আপীল মামলা নামঞ্জুর করেন। পরবর্তীতে তারা হাইকোর্ট বিভাগের ১৯১৬/২০০৩ নং সিভিল রিভিশন দায়ের করেন। ওই সিভিল রিভিশনে কোন মেরিট না থাকার কারণে খারিজ হয়। এর পরবর্তীতে ৮১৮/২০২২ নং লিভ টু আপীল দায়ের করলে বিগত ১৪ জুলাই এই লিভ টু আপীল ডিসমিস হয়। 

এতেও পিচপা না হয়ে ওই ভ‚মি খেকোরা গত ২৪ আগস্ট সুপ্রীম কোর্টে রিভিউ পিটিশন দাখিল করেন। যার প্রেক্ষিতে গত ১৬ নভেম্বর উভয় পক্ষের শুনানী শেষে সুপ্রীম কোর্ট রিভিউ আবেদনটি ডিসমিস করে দেন। এতে নব কুমারের উত্তরাধিকারীগণ রায়নগর ব্রজনাথটিলা এলাকায় ০.২৬ একর জায়গার দখল পাওয়ার আর কোন আপত্তি থাকছে না। 

সংবাদ সম্মেলনে বিনয় কুমার সিং জবর দখলকারীদের প্রতি জায়গা ছেড়ে দেওয়ার অনুরোধ জানান। অন্যথায় আইনানুগ ব্যবস্থা গ্রহণে বাধ্য হবেন বলেও হুশিয়ারী উচ্চারণ করেন। তিনি আরো জানান, 

এই ভ‚মিখেকো চক্র তাদের পরিবারের সদস্যদের হুমকী দিচ্ছে। জানমালের নিরাপত্তায় তিনি প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেন। 

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন বিজন কুমার সিংহ, দ্বিজেন সিংহ, দিলু সিংহ, সৈয়দ নূর আলী, রবি লাল, শামীম, ফজল, ফয়জুর, নোমান আপন প্রমুখ। 


জৈন্তা বার্তা/ ওয়াদুদ



শীর্ষ সংবাদ:

বুরুঙ্গা বাজার সড়কের প্রস্থ কমানোর অ*ভিযোগ, বাড়ছে দু*র্ঘটনার ঝুঁ*কি
নৈতিকতায় সমৃদ্ধ তরুণরাই আগামীর বাংলাদেশ গড়বে: হুমায়ুন কবির
‘আমার সাফল্যের ভিত্তি গড়ে দিয়েছে এমসি কলেজ’ : এমপি এমরান চৌধুরী
কালনী নদীতে কুমিরের আবির্ভাব, জেলে-মাঝিদের মধ্যে চরম আ*তঙ্ক
অনলাইন জু*য়াড়িসহ ৬ জন গ্রে*প্তার, অ*পহৃত কিশোরী উ*দ্ধার
সিলেটের উন্নয়নে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে: আরিফুল হক চৌধুরীর
সুনামগঞ্জে কমেছে পানির স্তর, নেই বন্যার শ'ঙ্কা
আফগানিস্তানে জাতিসংঘের বিশেষ প্রতিনিধি মাধবপুরের রাবাব ফাতিমা
সিলেটে ৬০ কিলোমিটার বেগে ঝ'ড়ের শ'ঙ্কা
সিলেটে উৎসবমুখর পরিবেশে জগন্নাথ দেবের রথযাত্রা মহোৎসব