দ্বিতীয়বার স্ট্রোক হতে পারত: সায়ন্তি মল্লিক
শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ১০:০৯ অপরাহ্ন

দ্বিতীয়বার স্ট্রোক হতে পারত: সায়ন্তি মল্লিক

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ০১/১২/২০২৫ ০৩:৩৭:৪৪ অপরাহ্ন

দ্বিতীয়বার স্ট্রোক হতে পারত: সায়ন্তি মল্লিক

ফাইল ফটো


ছোটপর্দার ভারতীয় অভিনেত্রী সায়ন্তনী মল্লিক এবং তার স্বামী ইন্দ্রনীল মল্লিক দু’জনেই পশুপ্রেমী। রাস্তার সারমেয়দের খেয়াল রাখতে, যত্ন করতে ভালবাসেন তারা। কিন্তু আদরের পোষ্যদের খাওয়াতে গিয়ে যে এমন খেসারত দিতে হবে ভাবেননি তারা। শুক্রবার রাতে ঘটেছে ঘটনা। কলকাতার কসবার রাজডাঙা এলাকায় পথকুকুরদের খাবার খাওয়াতে গিয়েছিলেন। তার পর ঠিক কী ঘটল?

সায়ন্তনী জানিয়েছেন, তার গায়ে হাত তুলেছেন এলাকার বাসিন্দারা। অভিনেত্রী বলেন, আমার দ্বিতীয়বার স্ট্রোক হতে পারত। রীতিমতো গায়ে হাত তুলেছেন। ওদের দাবি, পাড়ায় এসে কুকুরদের খেতে দেয়া যাবে না। কোনো একটি কুকুর নাকি কবে এক জনকে কামড়ে দিয়েছিল। তাই তারা কোনোভাবেই চান না খেতে দেয়া হোক ওদের। আমাদের বাধা দিতে গিয়ে গায়ে তোলা হয়েছে। যা কোনো ভাবেই মেনে নেয়া যায় না।সায়ন্তনী আরও জানান, গুরুতর চোট পেয়েছেন স্বামী ইন্দ্রনীলও। রাতে বাঙুর হাসপাতালে যান তারা। সেখানেই প্রাথমিক চিকিৎসা করিয়ে বাড়ি ফেরেন। অভিনেত্রী আরও বলেন, এই ঘটনার পরে, সঙ্গে সঙ্গে কসবা থানায় অভিযোগ দায়ের করেছি আমরা। কিন্তু এখনও পর্যন্ত কাউকে গ্রেফতার করা হয়নি। কেন হয়নি, সেটাই বুঝতে পারছি না।

উল্লেখ্য, রাতে যা যা ঘটেছে তাদের সঙ্গে, সবটাই লাইভ ভিডিয়োর মাধ্যমে সমাজমাধ্যমে জানান দম্পতি। সেই সঙ্গে কলকাতা পুলিশ এবং পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে সম্বোধন করতে ভোলেননি তারা।সায়ন্তনী বেশ কিছু বাংলা ধারাবাহিকে কাজ করেছেন, যেমন 'অনুরাগের ছোঁয়া'-তে একটি গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন। সম্প্রতি তিনি ব্রেন স্ট্রোকে আক্রান্ত হয়েছিলেন কিন্তু সুস্থ হয়ে কাজে ফিরেছেন।

জৈন্তাবার্তা / সুলতানা



শীর্ষ সংবাদ:

জৈন্তাপুরে পৃথক সড়ক দু/র্ঘটনায় শিশুসহ দুজন নিহ/ত, আহ/ত ৫
বোনের বিয়ের দাওয়াত নিয়ে বি/রোধ, জগন্নাথপুরে খু/ন হলেন ব্যবসায়ী
জৈন্তাপুরে ৭৪ লাখ টাকার ভা/রতীয় মহিষ-গরু ও শাড়ি জ/ব্দ
জৈন্তাপুরে ট্রাক থেকে বিদেশি ম/দ, ফে/নসিডিল ও ই/য়া/বা জ/ব্দ, আট/ক ৩
কানাইঘাট সী/মান্তে গু/লিবি/দ্ধ বাংলাদেশির ম/রদে/হ উ/দ্ধার
রিসোর্টে অ/গ্নিকা/ণ্ডে ৬ পর্যটকের মৃ/ত্যু
জাফলং চা-বাগানের শ্রমিকদের পাশে মোস্তাফিজুর রহমান কাওছার
কারাতে প্রশিক্ষণের মাধ্যমে আত্মবিশ্বাসী প্রজন্ম গড়ে তুলতে হবে
জুড়ীতে নি/ষিদ্ধ ছাত্রলীগের ১৭ জনের নাম উল্লেখ করে মা/মলা
পানি সংকট নিরসনে স্বল্প ও দীর্ঘমেয়াদি পরিকল্পনা করছে সিসিক : প্রশাসক