দ্বীনের পথে চিত্রনায়িকা মৌ খান
মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ০১:২৪ AM

দ্বীনের পথে চিত্রনায়িকা মৌ খান

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ০৬/১২/২০২৫ ০৫:০২:০৬ PM

দ্বীনের পথে চিত্রনায়িকা মৌ খান

সংগৃহিত


অভিনয় থেকে নিজেকে গুটিয়ে নেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন এই প্রজন্মের চিত্রনায়িকা মৌ খান। হাতে থাকা সিনেমাগুলো শেষ হলেই অভিনয়কে বিদায় জানাবেন তিনি। বেছে নিয়েছেন দ্বীনের পথ। গতকাল শুক্রবার সন্ধ্যায় সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া এক পোস্টে এমনটাই জানান এই চিত্রনায়িকা।তবে ২৪ ঘণ্টা পার না হতেই পোস্টটি নিজের টাইমলাইন থেকে ডিলিট করেন মৌ খান। কেন পোস্টটি সরানো হয়েছে, সে বিষয়ে কোনো ব্যাখা দেননি এই চিত্রনায়িকা।

ফেসবুকে মৌ খান লিখেছেন, ‘আমার দীর্ঘ বছরের অভিনয়জীবনে আপনাদের ভালোবাসা, সমর্থন ও দোয়া আমি সবসময় গভীর কৃতজ্ঞতার সঙ্গে স্মরণ রাখব। তবে ব্যক্তিগত সিদ্ধান্তের ভিত্তিতে আমি আর অভিনয় চালিয়ে যেতে চাই না।’তিনি আরও লিখেছেন, ‘জীবনের বাকি পথ আমি আল্লাহর আদেশ অনুযায়ী, নামাজ-কুরআন ও দ্বীনের আলোকে চলতে চাই। রাসুল (সঃ)-এর সুন্নাহকে আঁকড়ে ধরেই আমার পরবর্তী জীবন গড়ে তুলতে চাই।’হাতে থাকা কাজ নিয়ে মৌ বলেন, ‘যে কয়েকটি কাজ এখনো অসম্পূর্ণ রয়েছে, সেগুলো সম্মানিত পরিচালকদের প্রতি অনুরোধ- দয়া করে আপনারা নিজেরা সেগুলো সম্পন্ন করে নেবেন। আমার যতটুকু কাজ আছে তা আমি শেষ করে দেব। আমি আর অভিনয়জগতের সঙ্গে যুক্ত থাকতে চাই না। সামনে ইনশাআল্লাহ একটি হালাল জীবনযাপন ও ব্যবসার মাধ্যমে রিজিকের ব্যবস্থা করব।’

সবশেষে এই অভিনেত্রী লিখেছেন, ‘আপনাদের যে ভালোবাসা ও সঙ্গ আমি এতদিন পেয়েছি, তা চিরকাল আমার কাছে অমূল্য হয়ে থাকবে। আমাকে দোয়ায় রাখবেন যাতে আমি আল্লাহর পথে দৃঢ় থাকতে পারি।’উল্লেখ্য, ২০১৯ সালে অভিনেত্রী মৌ খানের ‘প্রতিশোধের আগুন’র মাধ্যমে সিনেমায় অভিষেক ঘটে। এরপর ‘বান্ধব’, ‘অমানুষ হলো মানুষ’ সিনেমাতেও অভিনয় করেন তিনি। তবে সিনেমায় খুব একটা সাড়া ফেলতে পারেননি এই চিত্রনায়িকা।

জৈন্তাবার্তা / সুলতানা



শীর্ষ সংবাদ:

উশুর মাধ্যমে বিশ্ব ক্রীড়াঙ্গনে গৌরব আনতে হবে: যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী
রায়নগরে তিন খু/ন: ইম্পালস টাওয়ারের জমি নিয়ে বি/রোধ ত/দন্তের দাবি
দুই আসামির ডো.প টেস্টে মা/দক মেলেনি
কবে চালু হবে সিলেট-ছাতক রেলপথ, ২১৭ কোটি টাকার প্রকল্পেও ধী/রগতি
সুনামগঞ্জে সাড়ে ৩ কোটি টাকার ভা'রতীয় শাড়ি জ'ব্দ
সিলেটে হা'ম পরিস্থিতির অবনতি, হাসপাতালে বাড়ছে রো'গীর চাপ
জকিগঞ্জে বিদ্যুৎস্পৃ'ষ্টে ছেলের মৃ'ত্যু, খবর শুনে মা'রা গেলেন বাবা
১ সেপ্টেম্বর প্রতিষ্ঠাবার্ষিকীতে সিলেট আসছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদ
নারীশিক্ষা ও নারীর ক্ষমতায়নে গুরুত্ব দিতে হবে- সিসিক প্রশাসক
১৭ দিন অফিসে অনুপস্থিত যুবউন্নয়ন কর্মকর্তা, সেবা না পেয়ে ভোগান্তিতে মানুষ