ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা, ১২ ফেব্রুয়ারি সারাদেশে ভোটগ্রহণ
শনিবার, ১৮ জুলাই ২০২৬, ১২:৪৫ PM

একই দিনে অনুষ্ঠিত হবে জাতীয় গণভোট

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা, ১২ ফেব্রুয়ারি সারাদেশে ভোটগ্রহণ

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ১১/১২/২০২৫ ০৯:২৪:৪৯ PM

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা,  ১২ ফেব্রুয়ারি সারাদেশে ভোটগ্রহণ

ছবি:সংগৃহীত


ছাত্র-জনতার অভ্যুত্থানের ১৬ মাস পর অবশেষে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা করেছে নির্বাচন কমিশন। সবকিছু ঠিক থাকলে আগামী ১২ ফেব্রুয়ারি সারাদেশে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। একই দিনে জুলাই জাতীয় সনদ বাস্তবায়নের জন্য গণভোটও নেওয়া হবে।

বৃহস্পতিবার (১১ ডিসেম্বর) সন্ধ্যায় জাতির উদ্দেশে দেওয়া ভাষণে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন আনুষ্ঠানিকভাবে নির্বাচনের তফসিল ঘোষণা করেন।

নির্বাচন কমিশন জানিয়েছে, জাতীয় নির্বাচন ও গণভোট একই দিনে অনুষ্ঠিত হওয়ায় ভোটগ্রহণের সময় এক ঘণ্টা বৃদ্ধি করা হয়েছে। এবার ভোট শুরু হবে সকাল সাড়ে ৭টা থেকে এবং চলবে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত। পাশাপাশি ভোটকেন্দ্রে গোপন কক্ষের সংখ্যা বাড়ানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

প্রসঙ্গত, গত বছরের ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর ২১ নভেম্বর এ এম এম নাসির উদ্দীনের নেতৃত্বে নতুন নির্বাচন কমিশন গঠিত হয়। এই কমিশনের অধীনে এটি হবে প্রথম জাতীয় নির্বাচন।

এবারের নির্বাচনে মোট ভোটার সংখ্যা ১২ কোটি ৭৬ লাখের বেশি। প্রবাসী বাংলাদেশিরাও প্রথমবারের মতো পোস্টাল ব্যালটে ভোট দেওয়ার সুযোগ পাচ্ছেন। ইতোমধ্যে ৩ লাখের বেশি প্রবাসী ভোটার ভোটের জন্য নিবন্ধন করেছেন।

জৈন্তা বার্তা/ ওয়াদুদ



শীর্ষ সংবাদ:

বুরুঙ্গা বাজার সড়কের প্রস্থ কমানোর অ*ভিযোগ, বাড়ছে দু*র্ঘটনার ঝুঁ*কি
নৈতিকতায় সমৃদ্ধ তরুণরাই আগামীর বাংলাদেশ গড়বে: হুমায়ুন কবির
‘আমার সাফল্যের ভিত্তি গড়ে দিয়েছে এমসি কলেজ’ : এমপি এমরান চৌধুরী
কালনী নদীতে কুমিরের আবির্ভাব, জেলে-মাঝিদের মধ্যে চরম আ*তঙ্ক
অনলাইন জু*য়াড়িসহ ৬ জন গ্রে*প্তার, অ*পহৃত কিশোরী উ*দ্ধার
সিলেটের উন্নয়নে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে: আরিফুল হক চৌধুরীর
সুনামগঞ্জে কমেছে পানির স্তর, নেই বন্যার শ'ঙ্কা
আফগানিস্তানে জাতিসংঘের বিশেষ প্রতিনিধি মাধবপুরের রাবাব ফাতিমা
সিলেটে ৬০ কিলোমিটার বেগে ঝ'ড়ের শ'ঙ্কা
সিলেটে উৎসবমুখর পরিবেশে জগন্নাথ দেবের রথযাত্রা মহোৎসব