নি র্বা চ নে প্রার্থী হচ্ছেন নায়িকা পলি
শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ১০:১০ অপরাহ্ন

নি র্বা চ নে প্রার্থী হচ্ছেন নায়িকা পলি

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ১৩/১২/২০২৫ ০৩:৪১:০৩ অপরাহ্ন

নি র্বা চ নে প্রার্থী হচ্ছেন নায়িকা পলি

সংগৃহিত


নব্বই দশকের নায়িকা পলি। বর্তমানে অভিনয় থেকে দূরে রয়েছেন তিনি। সিনেমায় ব্যস্ততা না থাকলেও এবার তিনি নির্বাচনের মাঠে নেমেছেন। এক সময়ের ব্যস্ততম এ নায়িকা হঠাৎ করেই চলচ্চিত্রাঙ্গন থেকে নিজেকে সরিয়ে নেন। বর্তমান স্বামী-সন্তান ও সংসার নিয়ে কেটে যাচ্ছে তার দিন-রাত।পলি অভিনয় থেকে দূরে থাকলেও এ অঙ্গনের সঙ্গেই ওতপ্রোতভাবে জড়িত। এই অভিনেত্রী বাংলাদেশ ফিল্ম ক্লাব লিমিটেডের ২০২৬-২৭ সালের নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন। জয়ের ব্যাপারে শতভাগ আশাবাদী পলি।

তিনি বলেন, আসন্ন ফিল্ম ক্লাব নির্বাচনে সদস্য পদে প্রার্থী হয়েছি। আপনাদের ভালোবাসা, দোয়া ও একটি মূল্যবান ভোটই আমার এগিয়ে চলার শক্তি। সম্মানিত ফিল্ম ক্লাব সদস্যবৃন্দ, আপনাদের সক্রিয় সমর্থন ও একটি ভোট দিয়ে আমাকে জয়যুক্ত করার অনুরোধ জানাই।মোহাম্মদ হোসেনের ‘ফায়ার’ সিনেমায় প্রয়াত তারকা নায়ক মান্নার নায়িকা হিসেবে পলি চলচ্চিত্রে অভিষিক্ত হন। এই সিনেমার মাধ্যমেই আলোচিত হন তিনি। এরপর পলি ১১৩টি চলচ্চিত্রে অভিনয় করেন। মান্না, রুবেল, অমিত হাসান, শাকিব খানসহ সে সময়ের প্রায় সব নায়কের সঙ্গে জুটিবদ্ধ হয়ে অভিনয় করেন এ নায়িকা।

প্রসঙ্গত, তার অভিনীত উল্লেখযোগ্য কিছু সিনেমা হচ্ছে ‘যুদ্ধে যাব’, ‘ক্ষত বিক্ষত’, ‘মানিক বাদশা’, ‘এলাকার ত্রাস’, ‘কঠিন পুরুষ’, ‘জঙ্গল’, ‘দুর্ধর্ষ’, ‘অশান্ত বাদশা’, ‘রাস্তা’, ‘জাল’, ‘বাংলার বাঘ’ ইত্যাদি।

জৈন্তাবার্তা / সুলতানা



শীর্ষ সংবাদ:

জৈন্তাপুরে পৃথক সড়ক দু/র্ঘটনায় শিশুসহ দুজন নিহ/ত, আহ/ত ৫
বোনের বিয়ের দাওয়াত নিয়ে বি/রোধ, জগন্নাথপুরে খু/ন হলেন ব্যবসায়ী
জৈন্তাপুরে ৭৪ লাখ টাকার ভা/রতীয় মহিষ-গরু ও শাড়ি জ/ব্দ
জৈন্তাপুরে ট্রাক থেকে বিদেশি ম/দ, ফে/নসিডিল ও ই/য়া/বা জ/ব্দ, আট/ক ৩
কানাইঘাট সী/মান্তে গু/লিবি/দ্ধ বাংলাদেশির ম/রদে/হ উ/দ্ধার
রিসোর্টে অ/গ্নিকা/ণ্ডে ৬ পর্যটকের মৃ/ত্যু
জাফলং চা-বাগানের শ্রমিকদের পাশে মোস্তাফিজুর রহমান কাওছার
কারাতে প্রশিক্ষণের মাধ্যমে আত্মবিশ্বাসী প্রজন্ম গড়ে তুলতে হবে
জুড়ীতে নি/ষিদ্ধ ছাত্রলীগের ১৭ জনের নাম উল্লেখ করে মা/মলা
পানি সংকট নিরসনে স্বল্প ও দীর্ঘমেয়াদি পরিকল্পনা করছে সিসিক : প্রশাসক