গুরুতর আ হ ত ইমরান হাশমি
মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ০১:২৪ AM

গুরুতর আ হ ত ইমরান হাশমি

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ২১/১২/২০২৫ ০৬:০১:৩০ PM

গুরুতর আ হ ত ইমরান হাশমি

সংগৃহিত


২০২৫ সালটি বলিউডের জন্য মিশ্র অনুভূতির বছর হয়ে উঠেছে। একদিকে যেমন ‘ধুরন্ধর’র মতো ব্লকবাস্টার সিনেমা দর্শকের উন্মাদনা বাড়িয়েছে, অন্যদিকে বর্ষীয়ান অভিনেতা ধর্মেন্দ্র ও আসরানীর মতো কিংবদন্তি তারকাদের হারিয়ে শোকস্তব্ধ বলিউড। এই আবহ কাটতে না কাটতেই এবার দুঃসংবাদ এল অভিনেতা ইমরান হাশমিকে ঘিরে।

ভারতীয় সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, রাজস্থানে চলছে ইমরান হাশমীর নতুন ছবি ‘আওয়ারাপন ২’-এর শুটিং। সেখানেই একটি উঁচু জায়গায় অ্যাকশন দৃশ্যের শুটিং করতে গিয়ে হঠাৎ তার পেটের পেশি ছিঁড়ে যায়। আঘাত এতটাই গুরুতর ছিল যে, শরীরের ভেতরে অভ্যন্তরীণ রক্তপাত শুরু হয়।

পরিস্থিতির গুরুত্ব বুঝে সঙ্গে সঙ্গে তাকে স্থানীয় একটি হাসপাতালে ভর্তি করা হয়। চিকিৎসকদের সিদ্ধান্তে জরুরি অস্ত্রোপচার করা হয় অভিনেতার। অস্ত্রোপচার সফল হলেও চিকিৎসকেরা তাকে কড়া বিশ্রামে থাকার পরামর্শ দেন।

তবে পেশাদারিত্বের নজির গড়ে বিশ্রামের বদলে কাজে ফেরার সিদ্ধান্ত নেন ইমরান হাশমি। তার অনুপস্থিতিতে শুটিং বন্ধ থাকলে প্রযোজকের বড় অংকের ক্ষতির আশঙ্কা ছিল বলেই জানা গেছে। সে কারণেই অস্ত্রোপচারের পর অল্প সময়ের মধ্যেই শুটিং সেটে ফিরে যান তিনি।

সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে অভিনেতার একটি ছবি ছড়িয়ে পড়েছে। সেখানে দেখা যাচ্ছে, পেটে ব্যান্ডেজ বেঁধে শারীরিক অস্বস্তির মধ্যেও গুরুত্বপূর্ণ দৃশ্যে অভিনয় করছেন হাশমি। জানা গেছে, শুটিংয়ের ফাঁকে ফাঁকে চিকিৎসকদের পরামর্শ মেনে নিজের যত্ন নিচ্ছেন অভিনেতা এবং প্রয়োজনীয় ওষুধ ও কড়া ডায়েট অনুসরণ করছেন।

জৈন্তা বার্তা/সুলতানা



শীর্ষ সংবাদ:

উশুর মাধ্যমে বিশ্ব ক্রীড়াঙ্গনে গৌরব আনতে হবে: যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী
রায়নগরে তিন খু/ন: ইম্পালস টাওয়ারের জমি নিয়ে বি/রোধ ত/দন্তের দাবি
দুই আসামির ডো.প টেস্টে মা/দক মেলেনি
কবে চালু হবে সিলেট-ছাতক রেলপথ, ২১৭ কোটি টাকার প্রকল্পেও ধী/রগতি
সুনামগঞ্জে সাড়ে ৩ কোটি টাকার ভা'রতীয় শাড়ি জ'ব্দ
সিলেটে হা'ম পরিস্থিতির অবনতি, হাসপাতালে বাড়ছে রো'গীর চাপ
জকিগঞ্জে বিদ্যুৎস্পৃ'ষ্টে ছেলের মৃ'ত্যু, খবর শুনে মা'রা গেলেন বাবা
১ সেপ্টেম্বর প্রতিষ্ঠাবার্ষিকীতে সিলেট আসছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদ
নারীশিক্ষা ও নারীর ক্ষমতায়নে গুরুত্ব দিতে হবে- সিসিক প্রশাসক
১৭ দিন অফিসে অনুপস্থিত যুবউন্নয়ন কর্মকর্তা, সেবা না পেয়ে ভোগান্তিতে মানুষ