সিলেটে ২ ছি ন তা ই কা রী পাকড়াও
বুধবার, ২৯ এপ্রিল ২০২৬, ০৭:৪৬ PM

সিলেটে ২ ছি ন তা ই কা রী পাকড়াও

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ২৯/০৪/২০২৬ ০৬:২৭:৪৮ PM

সিলেটে ২ ছি ন তা ই কা রী পাকড়াও

সংগৃহিত


সিএনজি অটোরিকশায় থাকা যাত্রীবেশী ছিনতাইকারীদের পাকড়াও করেছে পুলিশ। চক্রের এক সদস্য পেশাদার অপরাধী। সিলেট নগরীর ওসমানী মেডিক্যাল রোড থেকে বন্দবাজার যাওয়ার জন্য সিএনজি অটোরিকশায় ওঠেন তাজুল ইসলাম (৬০) নামের এক ব্যক্তি। রিকাবীবাজার পৌঁছামাত্রই সেএনজি অটোরিকশায় থাকায় যাত্রীবেশী ছিনতাইতাইকারী তার পাঞ্জাবির পকেট থেকে ৪ হাজার টাকা নিয়ে নেয়। এসময় তাজুল ইসলাম চিৎকার শুরু করলে টহলে থাকা পুলিশ সিএনজি অটোরিকশাসহ দুজন ছিনতাইকারীকে গ্রেফতার করে। 

বুধবার (২৯ এপ্রিল) দুপুরে গ্রেফতারকৃতদের দ্রুত বিচার আইনের মামলায় গ্রেফতার দেখিয়ে আদালতের মাধ্যমে কারাগারে পাঠায় পুলিশ। এরআগে মঙ্গলবার (২৮ এপ্রিল) বিকালে এ ঘটনাটি ঘটে বলে পুলিশ জানায়। ছিনতাইয়ের শিকার হওয়া তাজুল ইসলাম (৬০) বিশ্বনাথের শেখেরগাঁও গ্রামের মৃত ক্বারী আলউদ্দিনের ছেলে। 

গ্রেফতারকৃতরা হচ্ছে, সুনামগঞ্জ জেলারছাতক থানাধীন ঝিগলী গ্রামের আব্দুন নূরের ছেলে আক্তার হোসেন (৩৫) ও বিশ্বনাথের চৌধুরী বাজারের মতিন মিয়ার ছেলে সুমন মিয়া (২৬)। 

এসময় পুলিশ ছিনতাইকাজে ব্যবহৃত সিলেট-থ-১২-১৮৫২ আটক করে। ছিনতাইকারী আক্তার হোসেনের বিরুদ্ধে সিলেট মহানগরী বিভিন্ন থানায় ডাকাতি, দস্যুতা ও দ্রুত বিচার আইনের একাধিক মামলা রয়েছে বলে পুলিশ জানায়। 

এসব তথ্য নিশ্চিত করেন মহানগর পুলিশের উপ কমিশনার মঞ্জুরুল আলম। তিনি জানান, যাতী বেশে থাকা সিএনজি অটোরিকশায় অন্য এক যাত্রীর পাঞ্জাবির পকেট থেকে টাকা ছিনিয়ে নেয়ার সময় তিনি চিৎকার করলে পুলিশ ছিনতাইকারীদের ধরতে সক্ষম হয়।













জৈন্তাবার্তা/সুলতানা



শীর্ষ সংবাদ:

টানা বৃষ্টিতে মৌলভীবাজারে জলাবদ্ধতা, হাওরে তলিয়েছে শতাধিক হেক্টর ফসল
সয়াবিন তেলের দাম লিটারে ৪ টাকা বৃদ্ধি, নতুন দর কার্যকর আজ থেকেই
সিলেটে পুলিশের অ-ভিযানে ৪৩ জন গ্রে-প্তার
মৌলভীবাজারে ব-ন্যা, ঝুঁ-কিতে সিলেট, হবিগঞ্জ ও সুনামগঞ্জ
সুনামগঞ্জে ১৩৭ মিমি বৃষ্টি, হাওরে বাড়ছে বিপদের সঙ্কেত
পাহাড়ি ঢ*লে কুলাউড়া গোগালী ছড়া বাঁধ ভে*ঙে ১৫ গ্রাম প্লা*বিত, ব্যাপক ক্ষ*য়ক্ষ*তি
ভুটানের সঙ্গে বাণিজ্য ও জ্বালানি সহযোগিতা জোরদারে গুরুত্বারোপ বাণিজ্যমন্ত্রীর
গোয়াইনঘাটে বৈরী আবহাওয়ায় চলছে পাকা আধা পাকা ধানকাটা মাড়াই কাজ ব্যাহত
কানাইঘাটে স্বামীর হাতে স্ত্রী খু-ন
গোলাপগঞ্জের নি-খোঁজ বৃদ্ধের ম-রদেহ চট্টগ্রামে উ-দ্ধার