সংগৃহিত
সিলেটের গোয়াইনঘাট উপজেলার মধ্য জাফলং ইউনিয়নের বাউরভাগ গ্রামে শতাধিক অসহায় পরিবারের মাঝে খাদ্য সহায়তা বিতরণ করা হয়েছে। মোস্তাফিজুর রহমান কাওছারের অর্থায়নে সোমবার (৪ মে) দুপুরে এ কার্যক্রম অনুষ্ঠিত হয়।
বিগত দিনের ধারাবাহিকতার অংশ হিসেবে আয়োজিত এই বিতরণ কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন মধ্য জাফলং ইউনিয়ন বিএনপির সিনিয়র সহ-সভাপতি সিরাজ উদ্দিন। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক হোসেন আহমদ এবং সভাপতিত্ব করেন পরগনার প্রবীণ মুরব্বি জালাল উদ্দিন।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন উপজেলা বিএনপির ধর্ম বিষয়ক সম্পাদক হাফিজ নুর মোহাম্মদ, ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক ডা. নুর মোহাম্মদ, ইউনিয়ন জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দলের সভাপতি ধনাই মিয়া, ইউনিয়ন ছাত্রদলের সাধারণ সম্পাদক আরিফ আহমদ, স্বেচ্ছাসেবক দলের নেতা সাব্বির আহমদ সানি এবং সিলেট জেলা গণতন্ত্র পরিষদের সহ-সাংগঠনিক সম্পাদক মামুনুর রশিদ।
এছাড়াও মুরব্বি ফারুক আহমদ, শামসুদ্দিন, বাবুল মিয়াসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
বক্তারা বলেন, মোস্তাফিজুর রহমান কাওছার দীর্ঘদিন ধরে এলাকার মানুষদের কল্যাণে কাজ করে যাচ্ছেন। বর্তমান সময়ে কর্মসংস্থান সংকটে অসহায় মানুষের জীবনযাপন কঠিন হয়ে পড়েছে। এমন পরিস্থিতিতে তার এই সহায়তা উদ্যোগ স্থানীয়দের জন্য স্বস্তি বয়ে এনেছে। ভবিষ্যতেও এ ধরনের কার্যক্রম অব্যাহত থাকবে বলে তারা আশাবাদ ব্যক্ত করেন।
জৈন্তা বার্তা / ওয়াদুদ




