জৈন্তাপুরে প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত
সোমবার, ০৪ মে ২০২৬, ০৯:০৮ PM

জৈন্তাপুরে প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত

সাইফুল ইসলাম বাবু, জৈন্তাপুর প্রতিনিধি

প্রকাশিত: ০৪/০৫/২০২৬ ০৭:৫০:৪৭ PM

জৈন্তাপুরে প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত

সংগৃহিত


সিলেটের জৈন্তাপুর উপজেলায় উপজেলা প্রশাসন ও উপজেলা শিক্ষা অফিসের আয়োজনে উপজেলা পর্যায়ের প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট (বালক-বালিকা) ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (৪ মে) ফেরিঘাট ক্যাপ্টেন রশিদ মাঠে দিনব্যাপী এই টুর্নামেন্টে উপজেলার বিভিন্ন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীরা অংশগ্রহণ করে।

বিকেলে অনুষ্ঠিত ফাইনাল খেলায় বালিকা বিভাগে মুখোমুখি হয় মোকামপুঞ্জি সরকারি প্রাথমিক বিদ্যালয় ও শাহজালাল সরকারি প্রাথমিক বিদ্যালয়। অপরদিকে বালক বিভাগে প্রতিদ্বন্দ্বিতা করে বাগেরখাল সরকারি প্রাথমিক বিদ্যালয় ও কামরাঙিখেল সরকারি প্রাথমিক বিদ্যালয়।

রোমাঞ্চকর দুই ফাইনালই গড়ায় টাইব্রেকারে। এতে বালিকা বিভাগে মোকামপুঞ্জি সরকারি প্রাথমিক বিদ্যালয় এবং বালক বিভাগে বাগেরখাল সরকারি প্রাথমিক বিদ্যালয় জয়লাভ করে উপজেলা পর্যায়ে ২০২৬ সালের চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে।

খেলা শেষে পুরস্কার বিতরণ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জৈন্তাপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ গোলাম মোস্তফা।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ২নং জৈন্তাপুর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান আলহাজ্ব আলমগীর হোসেন, উপজেলা মাধ্যমিক একাডেমিক সুপারভাইজার আজিজুল হক খোকন, প্রাথমিক শিক্ষা কর্মকর্তা আবেদ হাসান, সহকারী প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মোহাম্মদ জুলহাস, উপজেলা আইসিটি কর্মকর্তা শ্যামল চন্দ্র দাস, বীর মুক্তিযোদ্ধা আব্দুর রশিদ, বিয়াম ডা. কুদরত উল্লাহ স্কুলের প্রধান শিক্ষক আবু সুফিয়ান বিলাল, জৈন্তাপুর প্রেসক্লাবের সাবেক সভাপতি নুরুল ইসলাম, জৈন্তাপুর অনলাইন প্রেসক্লাবের সহ-সভাপতি ইমাম উদ্দিন, উপজেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক নাদিম আহমেদসহ উপজেলার বিভিন্ন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকা ও গণ্যমান্য ব্যক্তিবর্গ।

অনুষ্ঠানে বিজয়ী ও রানার্সআপ দলের হাতে ট্রফি তুলে দেওয়া হয়। পাশাপাশি বালক ও বালিকা বিভাগের শ্রেষ্ঠ খেলোয়াড়দের সম্মাননা স্মারক প্রদান করা হয়।

জৈন্তা বার্তা / ওয়াদুদ