পশ্চিমবঙ্গে পালাবদলের ইঙ্গিত, এগিয়ে বি জে পি
রবিবার, ০৮ নভেম্বর ২০২৬, ০১:০০ পূর্বাহ্ন

পশ্চিমবঙ্গে পালাবদলের ইঙ্গিত, এগিয়ে বি জে পি

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ০৪/০৫/২০২৬ ০৩:৫৪:৩৩ অপরাহ্ন

পশ্চিমবঙ্গে পালাবদলের ইঙ্গিত, এগিয়ে বি জে পি

সংগৃহীত


পশ্চিমবঙ্গের রাজনৈতিক মানচিত্রে ঐতিহাসিক পালাবদল। ১৫ বছরের তৃণমূল কংগ্রেস শাসনের অবসান ঘটিয়ে রাজ্যে প্রথমবারের মতো সরকার গঠনের পথে ভারতীয় জনতা পার্টি (বিজেপি)। আজ সোমবার ভোট গণনার ট্রেন্ডে ম্যাজিক ফিগার পেরিয়ে গেছে গেরুয়া শিবির, ফলে মমতার টানা চতুর্থবার ক্ষমতায় ফেরার স্বপ্ন শেষ হতে পারে এবার।

ভারতের নির্বাচন কমিশন (ইসিআই)-এর তথ্য অনুযায়ী, রাজ্য বিধানসভার ২৯৪টি আসনের মধ্যে বিজেপি এগিয়ে রয়েছে ১৭৯টি আসনে। অন্যদিকে মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বাধীন তৃণমূল কংগ্রেস এগিয়ে আছে ১০৭টি আসনে এবং সিপিএম এগিয়ে রয়েছে ১টি আসনে। এই ফলাফলকে কেন্দ্র করে রাজ্যে শাসন পরিবর্তনের সম্ভাবনা নিয়ে জোর আলোচনা শুরু হয়েছেঅনেক বিশ্লেষকের মতে, দীর্ঘদিনের রাজনৈতিক ভারসাম্যে বড় ধরনের পরিবর্তন ঘটতে পারে।

এদিকে দলের এই অভাবনীয় সাফল্যে উচ্ছ্বসিত রাজ্যের বিরোধী দলনেতা ও বিজেপি প্রার্থী শুভেন্দু অধিকারী। আত্মবিশ্বাসী শুভেন্দু বলেন, ১৮০টিরও বেশি আসন নিয়ে রাজ্যে সরকার গড়বে বিজেপি। তৃণমূলের ফলাফল নিয়ে কটাক্ষ করে তিনি বলেন, রনে দিজিয়ে। খতম, পুরা খতম।

প্রসঙ্গত, এবারের নির্বাচনে রাজ্যে ভোটদানে রেকর্ড গড়েছে। প্রথম ও দ্বিতীয় দফায় যথাক্রমে ৯৩ শতাংশের বেশি এবং ৯১ শতাংশের বেশি ভোট পড়ায় মোট ভোটদানের হার দাঁড়িয়েছে প্রায় ৯২ দশমিক ৫ শতাংশে।

জৈন্তাবার্তা/সুলতানা



শীর্ষ সংবাদ:

জিয়াউর রহমানের আদর্শে ধ্বংসপ্রায় বাংলাদেশ পুনর্গঠন করতে হবে- বাণিজ্যমন্ত্রী
‘সিলেট জেলা প্রেসক্লাব-জৈন্তাবার্তা ক্রীড়া প্রতিযোগিতা’ শুরু রবিবার
৭ নভেম্বর বাংলাদেশের ভাগ্য পরিবর্তনের দিন: খন্দকার আব্দুল মুক্তাদির
জামালগঞ্জে বিএনপির দুই পক্ষের সংঘ/র্ষ, আহ/ত অন্তত ৫
কোম্পানীগঞ্জে মাদ্রাসাছাত্রকে ব/লা/ৎকারের অভিযোগ ইমামের বিরুদ্ধে
সিলেট সীমান্তে ভা/রতীয় পণ্য ও ম/দসহ ১৬ লাখ টাকার মা/লামাল জ/ব্দ
জিয়াউর রহমান দেশে বহুদলীয় গণতন্ত্র প্রতিষ্ঠা করেছিলেন: সিসিক প্রশাসক
সিলেট টেস্ট: হৃদয়ের সেঞ্চুরির পরেও মহাবিপদে বাংলাদেশ
ক্যান্সারের উন্নত চিকিৎসায় অনন্য অবদান রাখছে নর্থ ইস্ট মেডিকেল কলেজ
সিলেটবাসীর প্রত্যাশা পূরণে নগরীর যোগাযোগব্যবস্থা আরও আধুনিক করা হবে- বাণিজ্যমন্ত্রী