টঙ্গীর মাজার বস্তিতে ‘গোপন বিলাসকক্ষ ও সুরঙ্গ', আ ট ক ৩৭
শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬, ০৮:০১ AM

টঙ্গীর মাজার বস্তিতে ‘গোপন বিলাসকক্ষ ও সুরঙ্গ', আ ট ক ৩৭

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ০৪/০৫/২০২৬ ০৫:১৭:১৪ PM

টঙ্গীর মাজার বস্তিতে ‘গোপন বিলাসকক্ষ ও সুরঙ্গ', আ ট ক ৩৭

সংগৃহিত


গাজীপুরের টঙ্গীর হাজী মাজার বস্তিতে পুলিশের বিশেষ মাদকবিরোধী অভিযানে চাঞ্চল্যকর তথ্য সামনে এসেছে। অভিযানের সময় একটি শীতাতপ নিয়ন্ত্রিত বিলাসবহুল কক্ষ ও নির্বিঘ্নে পালিয়ে যাওয়ার সুরঙ্গসন্ধান পায় পুলিশ, যেখানে গোপনে মাদক সেবনের ব্যবস্থা ছিল বলে জানা গেছে। সোমবার (৪ মে) এ তথ্য নিশ্চিত করেছে টঙ্গী পশ্চিম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আরিফুর রহমান।

পুলিশ জানায়, চলমান অভিযানের অংশ হিসেবে রোববার (৩ মে) রাতে বস্তিতে অভিযান চালিয়ে ৩১ জনকে মাদক সংশ্লিষ্ট অভিযোগে আটক করা হয়। এ ছাড়া অন্যান্য অপরাধে আরও ৬ জনকে আটক করা হয়েছে। অভিযান চলাকালে একটি বিশেষ কক্ষের সন্ধান মেলে, যা বাইরে থেকে সাধারণ মনে হলেও ভেতরে ছিল শীতাতপ নিয়ন্ত্রিত বিলাসবহুল পরিবেশ। সেখানে মাদক সেবনের বিভিন্ন আলামত পাওয়া গেছে। কক্ষটির সঙ্গে একটি সুরক্ষিত সুড়ঙ্গ পথও যুক্ত ছিল, যা দিয়ে দ্রুত পালিয়ে যাওয়ার ব্যবস্থা রাখা হয়েছিল বলে ধারণা করছে পুলিশ।

পুলিশের দাবি, এই কক্ষে স্থানীয় প্রভাবশালী ও নামীদামী ব্যক্তিরা গোপনে এসে মাদক সেবন করতেন।

টঙ্গী পশ্চিম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আরিফুর রহমান জানান, আটককৃতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।

এদিকে, গাজীপুর মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত কমিশনার মো. বেলায়েত হোসেন বলেন, ‘মাদক নির্মূলে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। মাদক ব্যবসা বা সেবনের সঙ্গে জড়িত কাউকেই ছাড় দেওয়া হবে না।’

জৈন্তাবার্তা/সুলতানা



শীর্ষ সংবাদ:

২২ বছরেও নির্বাচিত মেয়র পায়নি আজমিরীগঞ্জ পৌরসভা
দীর্ঘস্থায়ী ও টেকসই যোগাযোগব্যবস্থা নিশ্চিতে গুরুত্ব দেওয়া হচ্ছে: মন্ত্রী আরিফুল হক চৌধুরী
সিলেটে ট্রিপল মা*র্ডার: দ্রুতবি*চার আদা*লতে বি*চার চাইলেন সিসিক প্রশাসক
ওসমানী হাসপাতালের পাঁচ তলা থেকে লা'ফিয়ে পড়ে রোগীর মৃ'ত্যু
রাষ্ট্রপতি নির্বাচনে বিএনপির প্রার্থী মির্জা ফখরুল
দুর্দান্ত হাসান, অস্ট্রেলিয়ার বিপক্ষে বাংলাদেশের দাপট
অ*নৈতিক প্রস্তাবে রাজি না হওয়ায় তাহমিনাকে ছু*রিকাঘাত, বাঁ*চাতে এসে খু*ন দম্পতি
ক্রীড়া উন্নয়নে আরাফাত রহমান কোকোর অবদান স্মরণীয় হয়ে থাকবে: সিসিক প্রশাসক
গৃহপরিচারিকার প্রেমের সম্পর্কের জে*রে রায়নগরে তিন খু*ন? গ্রেপ্তার বাবুল
মা*দকের সঙ্গে জড়িত কাউকে ছা*ড় নয়: এমপি তাহসিনা রুশদীর