সিলেট সুনামগঞ্জ মহাসড়কে বাস সিএনজি সং ঘ র্ষে নি হ ত ২, গুরুতর আ হ ত ৭
সোমবার, ০৪ মে ২০২৬, ০৮:০২ PM

সিলেট সুনামগঞ্জ মহাসড়কে বাস সিএনজি সং ঘ র্ষে নি হ ত ২, গুরুতর আ হ ত ৭

মোঃ মোশাররফ হোসেন, ছাতক

প্রকাশিত: ০৪/০৫/২০২৬ ০৬:৩৬:২৮ PM

সিলেট সুনামগঞ্জ মহাসড়কে বাস সিএনজি সং ঘ র্ষে নি হ ত ২, গুরুতর আ হ ত ৭

নিজস্ব


সিলেট সুনামগঞ্জ আঞ্চলিক মহাসড়কের জালালপুর এলাকায় সোমবার  দুপুরে আনুমানিক ২টা ৩০ মিনিটে ভয়াবহ সড়ক দুর্ঘটনা ঘটেছে। এ ঘটনায় দুইজন নিহত ও ৭ জন গুরুতর আহত হয়েছেন।

জয়কলস হাইওয়ে থানার ইনচার্জ মোতালেব হোসেন জানান, একটি রেজিস্ট্রেশনবিহীন সিএনজিচালিত অটোরিকশা ও ঢাকা মেট্রো-ব ১১-৭৭৬১ নম্বরের হানিফ পরিবহনের একটি যাত্রীবাহী বাসের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই সিএনজি চালক মো. ইউসুফ আলী (৫০), পিতা—হাসিম, গ্রাম—তাহেরপুর, সুনামগঞ্জ নিহত হন।এছাড়া অজ্ঞাতপরিচয় আরও একজন পুরুষ ঘটনাস্থলেই মারা যান।

দুর্ঘটনায় গুরুতর আহত ৭ জনকে স্থানীয়রা উদ্ধার করে বিভিন্ন হাসপাতালে পাঠান।দুর্ঘটনার পর বাস চালক পালিয়ে গেছেন। সিএনজি ও হানিফ পরিবহনের বাসটি পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে এবং এ ঘটনায় আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।

এদিকে, দুর্ঘটনার পর কিছু সময় যান চলাচল ব্যাহত হলেও বর্তমানে মহাসড়কে যানবাহন চলাচল স্বাভাবিক রয়েছে।

জৈন্তাবার্তা/সুলতানা