শ্রীমঙ্গলে তামাক নিয়ন্ত্রণ আইন বাস্তবায়নে প্রশিক্ষণ কর্মশালা
শনিবার, ১৮ জুলাই ২০২৬, ০২:০৪ AM

শ্রীমঙ্গলে তামাক নিয়ন্ত্রণ আইন বাস্তবায়নে প্রশিক্ষণ কর্মশালা

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ০৭/১১/২০২৩ ১২:২৭:০১ PM

শ্রীমঙ্গলে তামাক নিয়ন্ত্রণ আইন বাস্তবায়নে প্রশিক্ষণ কর্মশালা

শ্রীমঙ্গলে তামাক নিয়ন্ত্রণ আইন বাস্তবায়নে প্রশিক্ষণ কর্মশালা


মৌলভীবাজারের শ্রীমঙ্গলে তামাক নিয়ন্ত্রণ আইন বাস্তবায়নে এক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। আজ সোমবার উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে শ্রীমঙ্গল উপজেলা প্রশাসনের আয়োজনে ও জাতীয় তামাক নিয়ন্ত্রণ সেল, স্বাস্থ্য সেবা বিভাগ, স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের আয়োজনে এই কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা নির্বাহী অফিসার আলী রাজির মাহমুদ মিঠুনের সভাপতিত্বে কর্মশালায় উপজেলা টাস্কফোর্স কমিটির সদস্য ও দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাদের তামাক নিয়ন্ত্রণ আইন বিষয়ে প্রশিক্ষণ দেয়া হয়। প্রশিক্ষক ছিলেন বিএমএ শ্রীমঙ্গল উপজেলা শাখার সভাপতি ডা. হরিপদ রায়, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. সাজ্জাদ হোসেন চৌধুরী, উপজেলা কৃষি কর্মকর্তা মো. মহিউদ্দিন, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা দীলিপ কুমার বর্ধন।

বক্তব্য রাখেন রাজঘাট ইউপি চেয়ারম্যান বিজয় বুনার্জী, কালিঘাট ইউপি চেয়ারম্যান প্রানেশ গোয়ালা, সিন্দুরখান ইউপি চেয়ারম্যান ইয়াসিন আরাফাত রবিন ও শ্রীমঙ্গল প্রেস ক্লাবের সহ- সভাপতি দীপঙ্কর ভট্টাচার্য লিটন।

উপজেলা কৃষি কর্মকর্তা মো. মহিউদ্দিন জানান, দেশে ১ লক্ষ ১৩ হাজার ২৯৭ একর জমিতে তামাক চাষ হচ্ছে। প্রতিবছর উৎপাদন হচ্ছে ৯১ হাজার ৫৭৩ টন। উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. সাজ্জাদ হোসেন চৌধুরী জানান, সরকার তামাক থেকে যে পরিমানণ রাজস্ব পাচ্ছে তার থেকে বেশি পরিমাণ টাকা মানুষ ক্যান্সারের চিকিৎসায় ব্যয় করছে।

JA



শীর্ষ সংবাদ:

বুরুঙ্গা বাজার সড়কের প্রস্থ কমানোর অ*ভিযোগ, বাড়ছে দু*র্ঘটনার ঝুঁ*কি
নৈতিকতায় সমৃদ্ধ তরুণরাই আগামীর বাংলাদেশ গড়বে: হুমায়ুন কবির
‘আমার সাফল্যের ভিত্তি গড়ে দিয়েছে এমসি কলেজ’ : এমপি এমরান চৌধুরী
কালনী নদীতে কুমিরের আবির্ভাব, জেলে-মাঝিদের মধ্যে চরম আ*তঙ্ক
অনলাইন জু*য়াড়িসহ ৬ জন গ্রে*প্তার, অ*পহৃত কিশোরী উ*দ্ধার
সিলেটের উন্নয়নে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে: আরিফুল হক চৌধুরীর
সুনামগঞ্জে কমেছে পানির স্তর, নেই বন্যার শ'ঙ্কা
আফগানিস্তানে জাতিসংঘের বিশেষ প্রতিনিধি মাধবপুরের রাবাব ফাতিমা
সিলেটে ৬০ কিলোমিটার বেগে ঝ'ড়ের শ'ঙ্কা
সিলেটে উৎসবমুখর পরিবেশে জগন্নাথ দেবের রথযাত্রা মহোৎসব