বড়লেখায় গাছের চারা রোপণ কার্যক্রমের উদ্বোধন
সোমবার, ৩১ অগাস্ট ২০২৬, ০৬:১১ PM

বড়লেখায় গাছের চারা রোপণ কার্যক্রমের উদ্বোধন

মোহাম্মদ মোস্তফা উদ্দিন, বড়লেখা প্রতিনিধি

প্রকাশিত: ১৬/০৭/২০২৬ ০১:০৮:১১ PM

বড়লেখায় গাছের চারা রোপণ কার্যক্রমের উদ্বোধন


প্রধানমন্ত্রীর বৃক্ষরোপণ কর্মসূচির সঙ্গে সংহতি রেখে মৌলভীবাজারের বড়লেখায় ১৫১টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের আঙিনায় ফলদ, বনজ ও ওষুধি শ্রেণির সমন্বয়ে ১২ হাজার গাছের চারা রোপণের কর্মসূচি হাতে নিয়েছে উপজেলা প্রাথমিক শিক্ষা বিভাগ। দেশের প্রতিটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের আঙিনায় পাঁচটি করে বৃক্ষের চারা রোপণের ঘোষণা দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।  

বুধবার দুপুরে প্রধান অতিথি হিসেবে বড়লেখা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের আঙিনায় শিশু শিক্ষার্থীদের নিয়ে উৎসবমুখর পরিবেশে ফলদ, বনজ ও ওষুধি শ্রেণির গাছের চারা রোপণ কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করেন ইউএনও মাহবুবুল আলম মাহবুব। 

এ সময় উপস্থিত ছিলেন উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা একেএম জুবায়ের আলম, উপজেলা সহকারী প্রাথমিক শিক্ষা কর্মকর্তা সৌরভ গোস্বামী, প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আব্দুল রব, প্রধান শিক্ষক পুরবি দে, শিক্ষার্থীর অভিভাবক হুসাইন আহমদ, শশাংক চক্রবর্তী, আছমা বেগম, নাছিমা বেগম, নমী চন্দ প্রমুখ।

জৈন্তাবার্তা/আরআর



শীর্ষ সংবাদ:

রায়নগরে তিন খু/ন: ইম্পালস টাওয়ারের জমি নিয়ে বি/রোধ ত/দন্তের দাবি
দুই আসামির ডো.প টেস্টে মা/দক মেলেনি
সুনামগঞ্জে সাড়ে ৩ কোটি টাকার ভা'রতীয় শাড়ি জ'ব্দ
সিলেটে হা'ম পরিস্থিতির অবনতি, হাসপাতালে বাড়ছে রো'গীর চাপ
জকিগঞ্জে বিদ্যুৎস্পৃ'ষ্টে ছেলের মৃ'ত্যু, খবর শুনে মা'রা গেলেন বাবা
১ সেপ্টেম্বর প্রতিষ্ঠাবার্ষিকীতে সিলেট আসছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদ
নারীশিক্ষা ও নারীর ক্ষমতায়নে গুরুত্ব দিতে হবে- সিসিক প্রশাসক
১৭ দিন অফিসে অনুপস্থিত যুবউন্নয়ন কর্মকর্তা, সেবা না পেয়ে ভোগান্তিতে মানুষ
মন্ত্রী-হুইপদের জেলাভিত্তিক দায়িত্ব বণ্টন নিয়ে প্রশ্ন, হাইকোর্টে রিট
গরমে পু'ড়ছে সিলেট, মিলেছে বৃষ্টির বার্তা