বড়লেখায় মালামাল উ*দ্ধারসহ চোর গ্রে ফ তা র
শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬, ১২:১৪ AM

বড়লেখায় মালামাল উ*দ্ধারসহ চোর গ্রে ফ তা র

মোহাম্মদ মোস্তফা উদ্দিন, বড়লেখা প্রতিনিধি

প্রকাশিত: ২২/০৬/২০২৬ ০৪:৫১:০৬ PM

বড়লেখায় মালামাল উ*দ্ধারসহ চোর গ্রে ফ তা র

সংগৃহীত


মৌলভীবাজারের বড়লেখায় কমিউনিটি সেন্টারে চুরির ঘটনায় মালামাল উদ্ধারসহমো. কামরান আলী (২৫) নামের এক চোরকে গ্রেফতার করেছে পুলিশ। রবিবার ( ২১ জুন) পুলিশ অভিযান চালিয়ে চুরি হওয়া মালামাল উদ্ধারসহ চুরির কাজে ব্যবহৃত একটি অটোরিক্সাও জব্দ করে। গ্রেফতারকৃত কামরান আলী বড়লেখা থানার চুকারপুঞ্জি গ্রামের মো. আলী আকবরের ছেলে।

​থানা পুলিশ সূত্রে জানা গেছে, গত ১৮ জুন দিবাগত রাত থেকে ১৯ জুন সকালের মধ্যে বড়লেখা থানাধীন ১০নং দক্ষিণভাগ দক্ষিণ ইউনিয়নের রতুলি গাংকুল গ্রামের ‘হাজী জামাল কমপ্লেক্স’ নামের একটি কমিউনিটি সেন্টারের অফিস কক্ষ থেকে চোরেরা একটি ফ্রিজসহ মোট ৫৫,৯৫০ টাকা মূল্যের বিভিন্ন মালামাল চুরি করে নিয়ে যায়। এ ঘটনায় থানায় একটি মামলা (নং-২৩, তাং-২১/০৬/২০২৬ইং) রুজু করা হয়।

​মামলা পর অফিসার ইনচার্জের নির্দেশনায় মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই মো. আব্দুর রউফের নেতৃত্বে পুলিশের একটি চৌকশ দল অভিযান চালিয়ে কামরান আলীকে গ্রেফতার করে। এসময় তার কাছ থেকে চুরি হওয়া ওয়ালটন ফ্রিজ, সোফা, তোষক, পর্দা, বালিশসহ প্রায় ৪৫,৭৫০ টাকা মূল্যের মালামাল উদ্ধার করা হয়। এছাড়া চুরি কাজে ব্যবহৃত ১ লাখ ৭০ হাজার টাকা মূল্যের একটি ব্যাটারিচালিত অটোরিক্সাও জব্দ করেছে পুলিশ।

​বড়লেখা থানার অফিসার ইনচার্জ ওসি মনিরুজ্জামান খান গ্রেফতারের বিষয়ে নিশ্চিত করে বলেন, জননিরাপত্তা নিশ্চিত করতে পুলিশ প্রশাসন তৎপর রয়েছে। চুরি-ডাকাতি দমনে অভিযান অব্যাহত থাকবে।

জৈন্তাবার্তা/সুলতানা



শীর্ষ সংবাদ:

২২ বছরেও নির্বাচিত মেয়র পায়নি আজমিরীগঞ্জ পৌরসভা
দীর্ঘস্থায়ী ও টেকসই যোগাযোগব্যবস্থা নিশ্চিতে গুরুত্ব দেওয়া হচ্ছে: মন্ত্রী আরিফুল হক চৌধুরী
সিলেটে ট্রিপল মা*র্ডার: দ্রুতবি*চার আদা*লতে বি*চার চাইলেন সিসিক প্রশাসক
ওসমানী হাসপাতালের পাঁচ তলা থেকে লা'ফিয়ে পড়ে রোগীর মৃ'ত্যু
রাষ্ট্রপতি নির্বাচনে বিএনপির প্রার্থী মির্জা ফখরুল
দুর্দান্ত হাসান, অস্ট্রেলিয়ার বিপক্ষে বাংলাদেশের দাপট
অ*নৈতিক প্রস্তাবে রাজি না হওয়ায় তাহমিনাকে ছু*রিকাঘাত, বাঁ*চাতে এসে খু*ন দম্পতি
ক্রীড়া উন্নয়নে আরাফাত রহমান কোকোর অবদান স্মরণীয় হয়ে থাকবে: সিসিক প্রশাসক
গৃহপরিচারিকার প্রেমের সম্পর্কের জে*রে রায়নগরে তিন খু*ন? গ্রেপ্তার বাবুল
মা*দকের সঙ্গে জড়িত কাউকে ছা*ড় নয়: এমপি তাহসিনা রুশদীর