মৌলভীবাজার জেলার শ্রেষ্ঠ এসআই বড়লেখা থানার দেবল সরকার
শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬, ১২:১৫ AM

শ্রেষ্ঠ এএসআই সোলতান আহমদ

মৌলভীবাজার জেলার শ্রেষ্ঠ এসআই বড়লেখা থানার দেবল সরকার

মোহাম্মদ মোস্তফা উদ্দিন, বড়লেখা প্রতিনিধি

প্রকাশিত: ২৫/০৬/২০২৬ ১২:৩৫:৩৩ AM

মৌলভীবাজার জেলার শ্রেষ্ঠ এসআই বড়লেখা থানার দেবল সরকার

ছবি:সংগৃহীত


আইনশৃঙ্খলা রক্ষা, ক্লুলেস অপরাধের রহস্য উদ্ঘাটন, অপরাধী গ্রেফতার, মাদক উদ্ধার, ওয়ারেন্ট তামিলসহ সার্বিক কর্মদক্ষতার মূল্যায়নে মৌলভীবাজার জেলার শ্রেষ্ঠ এসআই নির্বাচিত হয়েছেন বড়লেখা থানার এসআই দেবল সরকার এবং শ্রেষ্ঠ এএসআই নির্বাচিত হয়েছেন একই থানার এএসআই সোলতান আহমদ।

বুধবার (২৪ জুন) সকালে মৌলভীবাজার জেলা পুলিশ সুপারের কার্যালয়ে অনুষ্ঠিত মাসিক কল্যাণ সভায় তাদের হাতে এ সম্মাননা তুলে দেওয়া হয়। গত মে মাসের আইনশৃঙ্খলা পরিস্থিতি ও দায়িত্ব পালনের বিভিন্ন সূচক পর্যালোচনা শেষে তাদের জেলার শ্রেষ্ঠ এসআই ও এএসআই হিসেবে নির্বাচিত করা হয়।

পুরস্কার প্রদান করেন মৌলভীবাজারের পুলিশ সুপার মো. মনিরুল ইসলাম।

এ সময় উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) আসিফ মহিউদ্দীন পিপিএম, অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) নোবেল চাকমা, সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার আবুল খয়ের পিপিএম, শ্রীমঙ্গল সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ আনিসুর রহমান, কুলাউড়া সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মো. আজমল হোসেন, রাজনগর সার্কেলের এএসএম শামসুল হকসহ জেলার বিভিন্ন থানার অফিসার ইনচার্জরা।

বড়লেখা থানার অফিসার ইনচার্জ (ওসি) মনিরুজ্জামান খান বলেন, মাসিক কল্যাণ সভায় আইনশৃঙ্খলা পরিস্থিতি পর্যালোচনার ভিত্তিতে বড়লেখা থানার এসআই দেবল সরকার ও এএসআই সোলতান আহমদ জেলার শ্রেষ্ঠ নির্বাচিত হয়েছেন। তাদের এ স্বীকৃতি কর্মক্ষেত্রে আরও দক্ষতা, স্বচ্ছতা ও দায়িত্বশীলতা বৃদ্ধিতে উৎসাহ জোগাবে।

তিনি আরও বলেন, ভালো কাজের স্বীকৃতি পুলিশ সদস্যদের মনোবল বাড়ায় এবং ভবিষ্যতে আরও আন্তরিকতার সঙ্গে দায়িত্ব পালনে অনুপ্রেরণা সৃষ্টি করে।

জৈন্তা বার্তা/ ওয়াদুদ



শীর্ষ সংবাদ:

২২ বছরেও নির্বাচিত মেয়র পায়নি আজমিরীগঞ্জ পৌরসভা
দীর্ঘস্থায়ী ও টেকসই যোগাযোগব্যবস্থা নিশ্চিতে গুরুত্ব দেওয়া হচ্ছে: মন্ত্রী আরিফুল হক চৌধুরী
সিলেটে ট্রিপল মা*র্ডার: দ্রুতবি*চার আদা*লতে বি*চার চাইলেন সিসিক প্রশাসক
ওসমানী হাসপাতালের পাঁচ তলা থেকে লা'ফিয়ে পড়ে রোগীর মৃ'ত্যু
রাষ্ট্রপতি নির্বাচনে বিএনপির প্রার্থী মির্জা ফখরুল
দুর্দান্ত হাসান, অস্ট্রেলিয়ার বিপক্ষে বাংলাদেশের দাপট
অ*নৈতিক প্রস্তাবে রাজি না হওয়ায় তাহমিনাকে ছু*রিকাঘাত, বাঁ*চাতে এসে খু*ন দম্পতি
ক্রীড়া উন্নয়নে আরাফাত রহমান কোকোর অবদান স্মরণীয় হয়ে থাকবে: সিসিক প্রশাসক
গৃহপরিচারিকার প্রেমের সম্পর্কের জে*রে রায়নগরে তিন খু*ন? গ্রেপ্তার বাবুল
মা*দকের সঙ্গে জড়িত কাউকে ছা*ড় নয়: এমপি তাহসিনা রুশদীর