কুলাউড়ায় প্রবাসী নেতৃবৃন্দকে সংবর্ধনা
রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ০৪:৪৩ অপরাহ্ন

কুলাউড়ায় প্রবাসী নেতৃবৃন্দকে সংবর্ধনা

মহি উদ্দিন, কুলাউড়া প্রতিনিধি

প্রকাশিত: ২৫/০৬/২০২৬ ১২:৫৮:০৯ পূর্বাহ্ন

কুলাউড়ায় প্রবাসী নেতৃবৃন্দকে সংবর্ধনা

ছবি:সংগৃহীত


মৌলভীবাজারের কুলাউড়া উপজেলায় কাদিপুর ওয়েলফেয়ার এসোসিয়েশন কাতারের উদ্যোগে এবং কুলাউড়া ওয়েলফেয়ার এসোসিয়েশন কাতারের সহ-সভাপতি রুবেজ আহমদ রুবেলের আয়োজনে প্রবাসী নেতৃবৃন্দদের সংবর্ধনা প্রদান করা হয়েছে।

বুধবার (২৪ জুন) বিকেল ৫টায় কাদিপুর ইউনিয়ন পরিষদ হলরুমে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কাদিপুর ওয়েলফেয়ার এসোসিয়েশনের প্রধান উপদেষ্টা জয়নাল আবেদীন। সাংবাদিক মহি উদ্দিন রিপনের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য দেন কুলাউড়া ওয়েলফেয়ার এসোসিয়েশন কাতারের প্রতিষ্ঠাকালীন উপদেষ্টা জামাল আহমদ তফাদার।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুলাউড়া ওয়েলফেয়ার এসোসিয়েশন কাতারের সভাপতি ও সমাজসেবক আব্দুল জলিল সেফুল, কাদিপুর ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি হাজী রফিক মিয়া ফাতু, সাবেক আহ্বায়ক দেলোয়ার হোসেন, বর্তমান সভাপতি মুক্তার আহমদ, সহ-সভাপতি আতাউর রহমান সেন্টু এবং কাদিপুর ওয়েলফেয়ার এসোসিয়েশনের উপদেষ্টা ও সমাজসেবক রুবেজ আহমদ রুবেলসহ অনেকে।

বক্তারা বলেন, কাদিপুর ওয়েলফেয়ার এসোসিয়েশন ও কুলাউড়া ওয়েলফেয়ার এসোসিয়েশন কাতার দীর্ঘদিন ধরে এলাকার মানুষের কল্যাণে বিভিন্ন সামাজিক ও মানবিক কার্যক্রম পরিচালনা করে আসছে। তাদের এসব জনকল্যাণমূলক কর্মকাণ্ডের প্রশংসা করে বক্তারা কার্যক্রমের ধারাবাহিকতা বজায় রাখার আহ্বান জানান।

এ সময় বক্তারা উল্লেখ করেন, কাদিপুর ওয়েলফেয়ার এসোসিয়েশনের উপদেষ্টা প্রবাসী রুবেজ আহমদ রুবেল ১০টি অসচ্ছল পরিবারের পুরুষ সদস্যকে কাতারে কর্মসংস্থানের সুযোগ করে দিতে ভিসার ব্যবস্থা করছেন, যা প্রশংসনীয় উদ্যোগ।

অনুষ্ঠানে কুলাউড়া ওয়েলফেয়ার এসোসিয়েশনের সভাপতি আব্দুল জলিল সেফুল কাদিপুর ইউনিয়নের প্রতিটি ওয়ার্ডের একটি করে মসজিদের জন্য ৫ হাজার টাকা করে অনুদান দেওয়ার ঘোষণা দেন।

আলোচনা শেষে প্রবাসী নেতৃবৃন্দ ও ইউনিয়ন বিএনপির নেতাদের হাতে সম্মাননা ক্রেস্ট তুলে দেওয়া হয়।

জৈন্তা বার্তা/ ওয়াদুদ