কোম্পানীগঞ্জ সী'মান্তে বৃদ্ধের ম'রদেহ উ'দ্ধার
বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬, ০৪:২২ PM

কোম্পানীগঞ্জ সী'মান্তে বৃদ্ধের ম'রদেহ উ'দ্ধার

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২৫/০৬/২০২৬ ০২:০৮:০৪ PM

কোম্পানীগঞ্জ সী'মান্তে বৃদ্ধের ম'রদেহ উ'দ্ধার


সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলার সীমান্ত এলাকা থেকে এক বৃদ্ধের মরদেহ উদ্ধার করা হয়েছে।

বুধবার (২৪ জুন) সন্ধ্যায় ভারতের অভ্যন্তরে নদীর পানিতে পাথরের চিপায় বৃদ্ধের নিথর দেহ পড়ে থাকতে দেখতে পান তার ভাই নিখিল কন্দ।

বিষয়টি নিশ্চিত করেছেন বিজিবির সিলেট ব্যাটালিয়নের (৪৮ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. নাজমুল হক।

মৃত বৃদ্ধের নাম মিক কন্দ দানী (৬০)। তিনি কোম্পানীগঞ্জ উপজেলার দমদমীয়া সীমান্তঘেঁষা তুরুং গ্রামের কুলিবস্তি এলাকার মৃত সোকরিয়া কন্দ দানীর ছেলে।

স্থানীয় সূত্রে জানা যায়, সীমান্তের জিরো পয়েন্ট সংলগ্ন এলাকায় বসবাসের কারণে মিক কন্দ দানী প্রায়ই সীমান্তের ওপারে গিয়ে লাকড়ি সংগ্রহ এবং খাসিয়াদের বাগানে শ্রমিকের কাজ করতেন। অনেক সময় তিনি নেশাগ্রস্ত অবস্থায়ও থাকতেন বলে জানান স্থানীয়রা।

বুধবার বেলা ১১টার দিকে তিনি কাঠ ও কাঁঠাল সংগ্রহের উদ্দেশে ভারতের অভ্যন্তরে যান। কিন্তু সন্ধ্যা পর্যন্ত ফিরে না আসায় তার ভাই নিখিল কন্দ খোঁজ শুরু করেন।

পরে ১২৬০ নম্বর পিলারসংলগ্ন পাহাড়ি তুরুং ছড়ার পানিতে পাথরের ফাঁকে মিক কন্দ দানীর মরদেহ পড়ে থাকতে দেখা যায়। এ সময় মরদেহে মাথা ও শরীরে পাথরের আঘাতের চিহ্ন ছিল বলে জানান স্থানীয়রা। পরে স্বজনরা মরদেহ উদ্ধার করে বাড়িতে নিয়ে যান।

৪৮ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. নাজমুল হক বলেন, বিএসএফ বা ভারতীয় খাসিয়াদের গুলির কোনো ঘটনা ঘটেনি। সীমান্তের বাংলাদেশ অংশের কাছাকাছি তার বাড়ি। তিনি প্রায়ই ওপারে বাগানে কাজ কাজ করতে যেতেন। প্রাথমিকভাবে এটি দুর্ঘটনা বলে ধারণা করা হচ্ছে।

জৈন্তাবার্তা/আরআর



শীর্ষ সংবাদ:

টানা বৃষ্টি ও পাহাড়ি ঢলে বালাগঞ্জে বন্যার শ'ঙ্কা
কোম্পানীগঞ্জ সী'মান্তে বৃদ্ধের ম'রদেহ উ'দ্ধার
নবীগঞ্জে রাস্তা বন্ধ করে ৬ পরিবারকে অ*বরুদ্ধ করে রাখার অ*ভিযোগ
ধর্মীয় প্রতিষ্ঠানের উন্নয়ন ও নাগরিক সুবিধা নিশ্চিত করতে সিটি কর্পোরেশন কাজ করছে
ক্ষুদ্র ও মাঝারি উদ্যোক্তাদের শক্তিশালী করলেই বাড়বে অর্থনৈতিক প্রবাহ’- মন্ত্রী খন্দকার মুক্তাদির
‘স্বচ্ছতার বিষয়ে তিনি আমাদের চোখ খুলে দিয়েছেন’- মন্ত্রী আরিফুল হক চৌধুরী
‘মানসম্মত শিক্ষা ছাড়া প্রতিযোগিতামূলক বিশ্বে টিকে থাকা সম্ভব নয়’- সিসিক প্রশাসক
গোয়াইনঘাট প্রত্যাশা কিন্ডারগার্টেনে ওয়ার্ল্ড ভিশনের ওয়াশ বিষয়ক সচেতনতা সভা
হবিগঞ্জে ঝুঁ'কিপূর্ণ ভবনের তালিকা চাইলেন আদালত
সিলেটে সন্ধ্যার মধ্যে ঝড়ের আ'শঙ্কা