টানা বৃষ্টি ও পাহাড়ি ঢলে বালাগঞ্জে বন্যার শ'ঙ্কা
মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ০২:৫৭ PM

টানা বৃষ্টি ও পাহাড়ি ঢলে বালাগঞ্জে বন্যার শ'ঙ্কা

শাহাব উদ্দিন শাহিন, বালাগঞ্জ

প্রকাশিত: ২৫/০৬/২০২৬ ০৩:০১:২৪ PM

টানা বৃষ্টি ও পাহাড়ি ঢলে বালাগঞ্জে বন্যার শ'ঙ্কা

ছবি নিজস্ব


গত কয়েকদিনের অবিরাম বৃষ্টি আর পাহাড়ি ঢলের পানির কারণে সিলেটের বালাগঞ্জ উপজেলার নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে। জুন মাসের দ্বিতীয় সপ্তাহ থেকে অবিরাম বৃষ্টি আর ভারত থেকে নামা পাহাড়ি ঢলে কুশিয়ারা নদীর পানি বৃদ্ধির কারণে এ নিম্নাঞ্চল প্লাবিত হওয়ার ঘটনা ঘটেছে বলে জানা গেছে। এ অবস্থা বিরাজমান থাকলে বালাগঞ্জ উপজেলায় বন্যা দেখা দেওয়ার আশঙ্কা করা হচ্ছে।

বালাগঞ্জ উপজেলার ৩টি ইউনিয়ন পূর্ব পৈলনপুর, বালাগঞ্জ ও পূর্ব গৌরীপুর কুশিয়ারা নদীর তীরে অবস্থিত। কুশিয়ারা নদী বর্তমানে পানিতে পরিপূর্ণ।

অপরদিকে, অবিরাম বৃষ্টির ফলে উল্লেখিত তিন ইউনিয়নসহ উপজেলার বোয়ালজুড়, দেওয়ান বাজার ও পশ্চিম গৌরীপুর ইউনিয়নের হাওর, বিল, জলাশয় এখন পানিতে পরিপূর্ণ। কুশিয়ারা নদী থেকে হাসপাতাল সংলগ্ন স্লুইচ গেট দিয়ে হাওরে পানি প্রবেশ করছে। সব মিলিয়ে বালাগঞ্জ উপজেলার নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে এবং বন্যার আশঙ্কা দেখা দিয়েছে।

উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা ও উপজেলা দুযোর্গ ব্যবস্থাপনা কমিটির সদস্য সচিব বিদ্যুৎ কান্তি রায় বলেন, আমরা বিষয়টি পর্যবেক্ষণ করছি। প্রাথমিক প্রস্তুতি রয়েছে। বন্যা হলে প্রয়োজনীয় বন্যা আশ্রয়কেন্দ্র স্থাপন, শুকনো খাবার বিতরণসহ সব ব্যবস্থা গ্রহণের প্রস্তুতি চলছে।

জৈন্তাবার্তা/আরআর



শীর্ষ সংবাদ:

হাম ও উপসর্গে সিলেটে মৃ'ত্যু বেড়ে ১৮০
জগন্নাথপুরে মৎস্য কর্মকর্তার দম্ভোক্তি: “আমি কি আমার মেয়ের বিয়ে লাগাইসি যে সাংবাদিকদের বলতে হবে!”
চার বছরেও চালু হয়নি ওজন পরিমাপক যন্ত্র, ঝুঁকিতে রানীগঞ্জ সেতু-সড়ক
আশ্বাসেও কাটেনি অ/চলাবস্থা, অনড় সিলেট ইঞ্জিনিয়ারিং কলেজের শিক্ষার্থীরা
প্রাথমিক শিক্ষা শিক্ষার সব স্তরের শিকড়- সিসিক প্রশাসক
শিক্ষাকে ধ্বংস করা হয়েছে, পরিবেশ ফিরিয়ে আনতে হবে : এমপি নাসির উদ্দীন আহমেদ
দ্রুত নির্বাচন আয়োজনের আহ্বান
আন্দোলনের মধ্যেই সিকৃবিতে ভিসি বদল
সিলেট দেশের প্রথম প্লাস্টিক দূষণমুক্ত শহর হবে - সিসিক প্রশাসক
উ'ত্তাল সিলেট ইঞ্জিনিয়ারিং কলেজ, অ'বরুদ্ধ ১৪ শিক্ষক