আইনের শাসন ও মানবাধিকার প্রতিষ্ঠায় সরকার বদ্ধপরিকর: আব্দুল কাইয়ুম চৌধুরী
মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ০২:৫৭ PM

আন্তর্জাতিক নির্যাতন বিরোধী দিবসে বিএমবিএফ’র আলোচনা সভা

আইনের শাসন ও মানবাধিকার প্রতিষ্ঠায় সরকার বদ্ধপরিকর: আব্দুল কাইয়ুম চৌধুরী

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ২৫/০৬/২০২৬ ০৮:৫৭:১৫ PM

আইনের শাসন ও মানবাধিকার প্রতিষ্ঠায় সরকার বদ্ধপরিকর: আব্দুল কাইয়ুম চৌধুরী

ছবি:সংগৃহীত


সিলেট সিটি কর্পোরেশনের প্রশাসক আব্দুল কাইয়ুম চৌধুরী বলেছেন, মানবাধিকার কোনো দয়া বা অনুদান নয়, এটি মানুষের জন্মগত অধিকার। নির্যাতনমুক্ত সমাজ গঠনে শুধু আইন প্রয়োগই যথেষ্ট নয়, পাশাপাশি পারিবারিক ও সামাজিক মূল্যবোধ জাগ্রত করাও জরুরি।

তিনি বলেন, ‘অন্যায় ও নির্যাতনের বিরুদ্ধে সবাইকে নিজ নিজ অবস্থান থেকে সচেতন হতে হবে। কোথাও কোনো অন্যায় দেখলে নীরব না থেকে সম্মিলিতভাবে প্রতিবাদ করতে হবে এবং নির্যাতিত মানুষের পাশে দাঁড়াতে হবে।’

তিনি আরও বলেন, বিগত আওয়ামী লীগের দীর্ঘ ১৭ বছরের শাসনামলে দেশের অসংখ্য মানুষ গুম ও খুনের শিকার হয়েছেন। সে সময় মানুষের মানবাধিকার ক্ষুণ্ন হয়েছে। তবে বর্তমান গণতান্ত্রিক প্রেক্ষাপটে জনগণের ভোটে নির্বাচিত হয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বাধীন সরকার দেশে আইনের শাসন ও প্রকৃত মানবাধিকার প্রতিষ্ঠায় কাজ করে যাচ্ছে।

বৃহস্পতিবার (২৫ জুন) বিকেলে নগরীর জিন্দাবাজারস্থ নজরুল একাডেমি মিলনায়তনে বাংলাদেশ মানবাধিকার বাস্তবায়ন ফাউন্ডেশন (বিএমবিএফ) সিলেট বিভাগ, জেলা ও মহানগর শাখার যৌথ উদ্যোগে আয়োজিত ‘আন্তর্জাতিক নির্যাতন বিরোধী দিবস-২০২৬’ উপলক্ষে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

বিএমবিএফ সিলেট বিভাগের সভাপতি, জগন্নাথপুর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও সুনামগঞ্জ ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের সভাপতি আলহাজ্ব আতাউর রহমানের সভাপতিত্বে এবং বিএমবিএফ সিলেট বিভাগের সাধারণ সম্পাদক ও জাতীয় সদর দপ্তরের সেন্ট্রাল অর্গানাইজার মনোরঞ্জন তালুকদারের পরিচালনায় সভায় প্রধান বক্তার বক্তব্য রাখেন ফুলকলি ফুড প্রোডাক্টস লিমিটেডের ডিজিএম ও বিএমবিএফ সিলেট বিভাগের উপদেষ্টা জসিম উদ্দিন খন্দকার।

সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন সিলেট জেলা আইনজীবী সমিতির সাবেক সভাপতি এ.কে.এম শমিউল আলম, সিলেট বিভাগ গণদাবী পরিষদ কেন্দ্রীয় কমিটির সভাপতি অধ্যাপক এম শফিকুর রহমান, সুনামগঞ্জ সমিতি সিলেটের সভাপতি অ্যাডভোকেট মোজাক্কির হোসেন কামালী, শ্রীহট্ট সংস্কৃত কলেজের অধ্যক্ষ ও বিএমবিএফ সিলেট বিভাগের উপদেষ্টা ড. দিলীপ কুমার দাশ চৌধুরী, বিএমবিএফ জাতীয় সদর দপ্তরের সমাজকল্যাণ সম্পাদক ও সিলেট মহানগরের সভাপতি আলহাজ্ব মনসুর আহমদ লস্কর, সিলেট প্রেসক্লাবের সিনিয়র সহ-সভাপতি ও দৈনিক সিলেট বাণীর নির্বাহী সম্পাদক এম এ হান্নানসহ সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।

এছাড়াও বক্তব্য রাখেন বিএমবিএফ সিলেট বিভাগের সহ-সভাপতি হাজী মো. আনোয়ার হোসেন, আশরাফুর রহমান চৌধুরী, মুছলেহ উদ্দিন, শ্যামল চৌধুরী ও মির্জা রেজওয়ান বেগ, যুগ্ম সম্পাদক অ্যাডভোকেট সাজ্জাদুর রহমান ও মো. খালেদ মিয়া, সাংগঠনিক সম্পাদক গোলাম আযম মঞ্জু, কোষাধ্যক্ষ মির্জা আবুল কাশেম স্বপনসহ সংগঠনের বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ।

সভায় মানবাধিকার রক্ষা, নির্যাতন প্রতিরোধ এবং সমাজে ন্যায়বিচার প্রতিষ্ঠার বিষয়ে বক্তারা গুরুত্বপূর্ণ বক্তব্য রাখেন।

জৈন্তা বার্তা/ ওয়াদুদ



শীর্ষ সংবাদ:

হাম ও উপসর্গে সিলেটে মৃ'ত্যু বেড়ে ১৮০
জগন্নাথপুরে মৎস্য কর্মকর্তার দম্ভোক্তি: “আমি কি আমার মেয়ের বিয়ে লাগাইসি যে সাংবাদিকদের বলতে হবে!”
চার বছরেও চালু হয়নি ওজন পরিমাপক যন্ত্র, ঝুঁকিতে রানীগঞ্জ সেতু-সড়ক
আশ্বাসেও কাটেনি অ/চলাবস্থা, অনড় সিলেট ইঞ্জিনিয়ারিং কলেজের শিক্ষার্থীরা
প্রাথমিক শিক্ষা শিক্ষার সব স্তরের শিকড়- সিসিক প্রশাসক
শিক্ষাকে ধ্বংস করা হয়েছে, পরিবেশ ফিরিয়ে আনতে হবে : এমপি নাসির উদ্দীন আহমেদ
দ্রুত নির্বাচন আয়োজনের আহ্বান
আন্দোলনের মধ্যেই সিকৃবিতে ভিসি বদল
সিলেট দেশের প্রথম প্লাস্টিক দূষণমুক্ত শহর হবে - সিসিক প্রশাসক
উ'ত্তাল সিলেট ইঞ্জিনিয়ারিং কলেজ, অ'বরুদ্ধ ১৪ শিক্ষক