ডিসি সারওয়ার আলমকে প্রত্যাহারের প্র*তিবাদে সিলেটে মানববন্ধন ও বি*ক্ষোভ
মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ০২:৫৭ PM

ডিসি সারওয়ার আলমকে প্রত্যাহারের প্র*তিবাদে সিলেটে মানববন্ধন ও বি*ক্ষোভ

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ২৫/০৬/২০২৬ ০৯:৪০:২৭ PM

ডিসি সারওয়ার আলমকে প্রত্যাহারের প্র*তিবাদে সিলেটে মানববন্ধন ও বি*ক্ষোভ

ছবি:সংগৃহীত


প্রখ্যাত ওলী হযরত শাহজালাল (রহ.)-এর মাজার ও দরগাহের আয়-ব্যয়ের হিসাব-নিকাশে স্বচ্ছতা নিশ্চিত এবং সদ্য প্রত্যাহার হওয়া সিলেটের জেলা প্রশাসক মো. সারওয়ার আলমের নেওয়া উদ্যোগ বাস্তবায়নের দাবিতে সিলেটে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (২৫ জুন) বিকেলে সিলেট নগরীর ঐতিহাসিক কোর্ট পয়েন্টে ‘ঐক্যবদ্ধ সিলেট’-এর উদ্যোগে এ কর্মসূচি আয়োজন করা হয়। এতে বিভিন্ন সামাজিক, রাজনৈতিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ অংশ নেন।

সমাবেশে সভাপতিত্ব করেন বিশিষ্ট রাজনীতিবিদ ও হেফাজত নেতা মাওলানা রেজাউল করিম জালালি। অনুষ্ঠান পরিচালনা করেন সিলেট ফাউন্ডেশন বাংলাদেশের প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান এইচ এম কিউ মইনুল ইসলাম আশরাফী।

সমাবেশে বক্তব্য রাখেন ইউনাইটেড সিলেটের সভাপতি মেহরাব হোসেন মুনিম, সাধারণ সম্পাদক তানজিম হোসেন, সিলেট কল্যাণ সংস্থার সভাপতি এহসানুল হক তাহের, সিলেট ফাউন্ডেশন বাংলাদেশের সিনিয়র ভাইস চেয়ারম্যান মাওলানা হোসাইন আহমদ মাদানী, সাধারণ সম্পাদক মাওলানা সহুল আহমদ, মাওলানা রইস উদ্দিন, আবুল হোসেন, সুফী কবি কামাল আহমদ, ডা. মুস্তফা আহমেদ, মুসতাক মখলিছ মিয়া, মাসুক মিয়া, রুবেল মিয়া, জুলাই যোদ্ধা আব্দুস শহিদ খান, ফয়সল আহমদ ও ইবরাহিম আলীসহ অনেকে।

বক্তারা বলেন, জেলা প্রশাসক মো. সারওয়ার আলম সিলেটের প্রশাসনিক কার্যক্রমে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করতে বিভিন্ন উদ্যোগ গ্রহণ করেছিলেন। এর অংশ হিসেবে হযরত শাহজালাল (রহ.)-এর মাজার ও দরগাহের আয়-ব্যয়ের হিসাব জনসম্মুখে প্রকাশ এবং আর্থিক ব্যবস্থাপনায় স্বচ্ছতা আনার উদ্যোগ নেওয়া হয়েছিল।

তারা অভিযোগ করেন, দীর্ঘদিন ধরে মাজার ও দরগাহের আর্থিক ব্যবস্থাপনায় স্বচ্ছতা নিয়ে বিভিন্ন মহলে আলোচনা থাকলেও কার্যকর কোনো উদ্যোগ দেখা যায়নি। সারওয়ার আলম এ বিষয়ে পদক্ষেপ নেওয়ায় একটি মহল অসন্তুষ্ট হয় এবং এর প্রেক্ষিতেই তাকে প্রত্যাহার করা হয়েছে বলে বক্তারা দাবি করেন।

বক্তারা আরও বলেন, মাজার ও দরগাহের অর্থ যাতে কোনো অনিয়ম বা দুর্নীতির মাধ্যমে অপব্যবহার না হয়, সেজন্য স্বচ্ছতা নিশ্চিতের কার্যক্রম অব্যাহত রাখতে হবে। সিলেটের স্বার্থে মো. সারওয়ার আলমের নেওয়া উদ্যোগ বাস্তবায়ন এবং তাকে পুনরায় সিলেটের জেলা প্রশাসক হিসেবে দায়িত্ব দেওয়ার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানান তারা।

সমাবেশ শেষে অংশগ্রহণকারীরা বিভিন্ন স্লোগান দেন এবং হযরত শাহজালাল (রহ.)-এর মাজার ও দরগাহের আয়-ব্যয়ের পূর্ণাঙ্গ হিসাব প্রকাশ এবং স্বচ্ছ ব্যবস্থাপনা নিশ্চিতের দাবি জানান।

জৈন্তা বার্তা/ ওয়াদুদ



শীর্ষ সংবাদ:

হাম ও উপসর্গে সিলেটে মৃ'ত্যু বেড়ে ১৮০
জগন্নাথপুরে মৎস্য কর্মকর্তার দম্ভোক্তি: “আমি কি আমার মেয়ের বিয়ে লাগাইসি যে সাংবাদিকদের বলতে হবে!”
চার বছরেও চালু হয়নি ওজন পরিমাপক যন্ত্র, ঝুঁকিতে রানীগঞ্জ সেতু-সড়ক
আশ্বাসেও কাটেনি অ/চলাবস্থা, অনড় সিলেট ইঞ্জিনিয়ারিং কলেজের শিক্ষার্থীরা
প্রাথমিক শিক্ষা শিক্ষার সব স্তরের শিকড়- সিসিক প্রশাসক
শিক্ষাকে ধ্বংস করা হয়েছে, পরিবেশ ফিরিয়ে আনতে হবে : এমপি নাসির উদ্দীন আহমেদ
দ্রুত নির্বাচন আয়োজনের আহ্বান
আন্দোলনের মধ্যেই সিকৃবিতে ভিসি বদল
সিলেট দেশের প্রথম প্লাস্টিক দূষণমুক্ত শহর হবে - সিসিক প্রশাসক
উ'ত্তাল সিলেট ইঞ্জিনিয়ারিং কলেজ, অ'বরুদ্ধ ১৪ শিক্ষক