শাবিপ্রবিতে নতুন নিয়োগ
মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ০২:৫৮ PM

কেন্দ্রীয় গ্রন্থাগার, ইন্টারন্যাশনাল সেন্টার ও গবেষণা কেন্দ্র

শাবিপ্রবিতে নতুন নিয়োগ

ইমরান হোসেন রানা, শাবিপ্রবি প্রতিনিধি

প্রকাশিত: ২৫/০৬/২০২৬ ১১:০৮:২৬ PM

শাবিপ্রবিতে নতুন নিয়োগ

ছবি:সংগৃহীত


শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (শাবিপ্রবি) তিনটি গুরুত্বপূর্ণ প্রশাসনিক পদে পরিবর্তন আনা হয়েছে। কেন্দ্রীয় গ্রন্থাগারের প্রশাসক, ইন্টারন্যাশনাল সেন্টারের পরিচালক এবং গবেষণা কেন্দ্রের পরিচালক পদে নতুন দায়িত্ব দেওয়া হয়েছে তিন শিক্ষককে।

বৃহস্পতিবার (২৫ জুন) বিশ্ববিদ্যালয় প্রশাসনের পৃথক অফিস আদেশে এ তথ্য জানানো হয়।

অফিস আদেশ অনুযায়ী, জেনেটিক ইঞ্জিনিয়ারিং অ্যান্ড বায়োটেকনোলজি বিভাগের অধ্যাপক ড. মো. জাহাঙ্গীর আলমকে কেন্দ্রীয় গ্রন্থাগারের প্রশাসক পদ থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। তার স্থলে সমাজকর্ম বিভাগের অধ্যাপক মুহাম্মদ মিজানুর রহমানকে পুনরাদেশ না দেওয়া পর্যন্ত কেন্দ্রীয় গ্রন্থাগারের প্রশাসক হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে।

অন্যদিকে, ব্যবসায় প্রশাসন বিভাগের অধ্যাপক ড. মো. মনিরুল ইসলামকে ইন্টারন্যাশনাল সেন্টারের পরিচালক পদ থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। তার স্থলে ফুড ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টি টেকনোলজি (এফইটি) বিভাগের অধ্যাপক ড. জি এম রবিউল ইসলামকে পুনরাদেশ না দেওয়া পর্যন্ত ইন্টারন্যাশনাল সেন্টারের পরিচালক হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে।

এছাড়া অপর এক অফিস আদেশে জেনেটিক ইঞ্জিনিয়ারিং অ্যান্ড বায়োটেকনোলজি বিভাগের অধ্যাপক ড. মো. আবুল কালাম আজাদকে বিশ্ববিদ্যালয়ের গবেষণা কেন্দ্রের পরিচালক পদ থেকে অব্যাহতি দেওয়া হয়। তার স্থলে সমাজবিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. শাহ মো. আতিকুল হককে পুনরাদেশ না দেওয়া পর্যন্ত গবেষণা কেন্দ্রের পরিচালক হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে।

জৈন্তা বার্তা/ ওয়াদুদ



শীর্ষ সংবাদ:

হাম ও উপসর্গে সিলেটে মৃ'ত্যু বেড়ে ১৮০
জগন্নাথপুরে মৎস্য কর্মকর্তার দম্ভোক্তি: “আমি কি আমার মেয়ের বিয়ে লাগাইসি যে সাংবাদিকদের বলতে হবে!”
চার বছরেও চালু হয়নি ওজন পরিমাপক যন্ত্র, ঝুঁকিতে রানীগঞ্জ সেতু-সড়ক
আশ্বাসেও কাটেনি অ/চলাবস্থা, অনড় সিলেট ইঞ্জিনিয়ারিং কলেজের শিক্ষার্থীরা
প্রাথমিক শিক্ষা শিক্ষার সব স্তরের শিকড়- সিসিক প্রশাসক
শিক্ষাকে ধ্বংস করা হয়েছে, পরিবেশ ফিরিয়ে আনতে হবে : এমপি নাসির উদ্দীন আহমেদ
দ্রুত নির্বাচন আয়োজনের আহ্বান
আন্দোলনের মধ্যেই সিকৃবিতে ভিসি বদল
সিলেট দেশের প্রথম প্লাস্টিক দূষণমুক্ত শহর হবে - সিসিক প্রশাসক
উ'ত্তাল সিলেট ইঞ্জিনিয়ারিং কলেজ, অ'বরুদ্ধ ১৪ শিক্ষক