সীমান্ত এলাকার নি*রাপত্তা ও দেশের সার্বভৌমত্ব রক্ষা করা সবার দায়িত্ব
মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ০২:৫৮ PM

বিয়ানীবাজার সীমান্তে পুশইন ঠেকাতে সীমান্তবাসীদের নিয়ে বিশেষ সভায় ইউএনও উম্মে হাবিবা মজুমদার

সীমান্ত এলাকার নি*রাপত্তা ও দেশের সার্বভৌমত্ব রক্ষা করা সবার দায়িত্ব

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ২৬/০৬/২০২৬ ০১:২৪:২৬ AM

সীমান্ত এলাকার নি*রাপত্তা ও দেশের সার্বভৌমত্ব রক্ষা করা সবার দায়িত্ব

ছবি:সংগৃহীত


বিয়ানীবাজার সীমান্ত দিয়ে যেকোনো ধরনের অবৈধ অনুপ্রবেশ বা পুশইন ঠেকাতে সতর্ক অবস্থানে রয়েছে উপজেলা প্রশাসন ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। এ লক্ষ্যে সীমান্ত এলাকার বাসিন্দাদের সচেতন করতে বিশেষ সভা অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (২৫ জুন) রাতে উপজেলার পূর্ব মুড়িয়া ইউনিয়নের নওয়াগ্রাম এলাকায় সীমান্ত সংলগ্ন বাসিন্দাদের নিয়ে এ সচেতনতামূলক সভার আয়োজন করা হয়।

মুড়িয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ফরিদ আল মামুনের সভাপতিত্বে এবং সমাজকর্মী খায়রুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন বিয়ানীবাজার উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) উম্মে হাবিবা মজুমদার।

সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন বিয়ানীবাজার থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) ছবেদ আলী, সারপার দাখিল মাদরাসার সুপার মাছুম আহমদ, সাংবাদিক আহমদ রেজা চৌধুরী ও ইউপি সদস্য জামাল উদ্দিনসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।

প্রধান অতিথির বক্তব্যে ইউএনও উম্মে হাবিবা মজুমদার বলেন, সীমান্ত এলাকার নিরাপত্তা ও দেশের সার্বভৌমত্ব রক্ষা করা সবার দায়িত্ব। কোনো ধরনের অবৈধ অনুপ্রবেশ বা পুশইন প্রতিরোধে প্রশাসন কঠোর অবস্থানে রয়েছে।

তিনি বলেন, সীমান্ত এলাকার বাসিন্দাদের আরও সতর্ক থাকতে হবে। কোনো সন্দেহজনক ব্যক্তি বা কার্যক্রম চোখে পড়লে দ্রুত প্রশাসন, পুলিশ ও বিজিবিকে অবহিত করার আহ্বান জানান তিনি।

সভায় উপস্থিত পুলিশ কর্মকর্তা, জনপ্রতিনিধি ও স্থানীয় বাসিন্দারা সীমান্ত সুরক্ষায় প্রশাসনের উদ্যোগের সঙ্গে একাত্মতা প্রকাশ করেন এবং যেকোনো পরিস্থিতিতে সহযোগিতা করার আশ্বাস দেন।

জৈন্তা বার্তা/ ওয়াদুদ



শীর্ষ সংবাদ:

হাম ও উপসর্গে সিলেটে মৃ'ত্যু বেড়ে ১৮০
জগন্নাথপুরে মৎস্য কর্মকর্তার দম্ভোক্তি: “আমি কি আমার মেয়ের বিয়ে লাগাইসি যে সাংবাদিকদের বলতে হবে!”
চার বছরেও চালু হয়নি ওজন পরিমাপক যন্ত্র, ঝুঁকিতে রানীগঞ্জ সেতু-সড়ক
আশ্বাসেও কাটেনি অ/চলাবস্থা, অনড় সিলেট ইঞ্জিনিয়ারিং কলেজের শিক্ষার্থীরা
প্রাথমিক শিক্ষা শিক্ষার সব স্তরের শিকড়- সিসিক প্রশাসক
শিক্ষাকে ধ্বংস করা হয়েছে, পরিবেশ ফিরিয়ে আনতে হবে : এমপি নাসির উদ্দীন আহমেদ
দ্রুত নির্বাচন আয়োজনের আহ্বান
আন্দোলনের মধ্যেই সিকৃবিতে ভিসি বদল
সিলেট দেশের প্রথম প্লাস্টিক দূষণমুক্ত শহর হবে - সিসিক প্রশাসক
উ'ত্তাল সিলেট ইঞ্জিনিয়ারিং কলেজ, অ'বরুদ্ধ ১৪ শিক্ষক