বড়লেখা সীমান্তে বিএস*এফের পু*শইন চেষ্টা, প্র*তিরোধে বিজিবি ও স্থানীয়রা
শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬, ১২:১৫ AM

বোবারথল এলাকায় কয়েকদিন ধরে উ*ত্তেজনা, ব্যর্থ হয়েছে অ*নুপ্রবেশ করানোর চেষ্টা

বড়লেখা সীমান্তে বিএস*এফের পু*শইন চেষ্টা, প্র*তিরোধে বিজিবি ও স্থানীয়রা

মোহাম্মদ মোস্তফা উদ্দিন, বড়লেখা প্রতিনিধি

প্রকাশিত: ২৮/০৬/২০২৬ ১২:০৪:৩৮ AM

বড়লেখা সীমান্তে বিএস*এফের পু*শইন চেষ্টা, প্র*তিরোধে বিজিবি ও স্থানীয়রা

ছবি:সংগৃহীত


মৌলভীবাজারের বড়লেখা সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টাকে ঘিরে উত্তেজনা বিরাজ করছে। সীমান্ত দিয়ে লোকজনকে বাংলাদেশে ঠেলে দেওয়ার চেষ্টা করা হলে বিজিবি ও স্থানীয়দের প্রতিরোধে তা ব্যর্থ হয়েছে বলে জানিয়েছে সংশ্লিষ্টরা।

শুক্রবার ও শনিবার দিনভর বড়লেখার বোবারথল সীমান্ত এলাকায় বিজিবি ও বিএসএফের মধ্যে উত্তেজনাকর পরিস্থিতি তৈরি হয়। তবে শেষ পর্যন্ত কোনো অনুপ্রবেশকারীকে বাংলাদেশে প্রবেশ করাতে পারেনি বিএসএফ।

স্থানীয় সূত্রে জানা গেছে, বিজিবি-৫২ ব্যাটালিয়নের আওতাধীন বড়লেখা ও জুড়ী সীমান্তের বেশিরভাগ এলাকা দুর্গম পাহাড় ও জঙ্গলে ঘেরা। এসব এলাকার বোবারথল, পাল্লাথল, কুমারসাইল ও বড়াইল সীমান্ত দিয়ে দীর্ঘদিন ধরে পুশইনের চেষ্টা চলছে বলে অভিযোগ রয়েছে।

গত এক সপ্তাহ ধরে বড়লেখার বোবারথল ষাটঘরি ও আশপাশের এলাকায় বিএসএফ বিভিন্ন দলে লোকজন জড়ো করার চেষ্টা করছে বলে খবর পেয়ে সীমান্ত এলাকায় নজরদারি ও টহল বাড়ায় বিজিবি।

স্থানীয়রা জানান, শুক্রবার দুপুরে বোবারথল ষাটঘরি সীমান্ত দিয়ে লোকজনকে বাংলাদেশে প্রবেশ করানোর চেষ্টা করা হলে বিজিবির পাশাপাশি স্থানীয় বাসিন্দারাও প্রতিরোধ গড়ে তোলেন। তারা সীমান্তের এপারে অবস্থান নিয়ে পরিস্থিতি মোকাবিলা করেন। দুপুর থেকে রাত পর্যন্ত সীমান্ত এলাকায় বিজিবি-বিএসএফের মধ্যে উত্তেজনা বিরাজ করে।

বিজিবি-৫২ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল আতাউর রহমান জানান, কয়েকদিন ধরে বোবারথল সীমান্ত দিয়ে পুশইনের চেষ্টা চালানোর বিষয়টি তাদের নজরে রয়েছে। এসব অপতৎপরতা ঠেকাতে বিজিবি কঠোর অবস্থানে রয়েছে। সীমান্ত এলাকার মানুষও বিজিবিকে সহযোগিতা করছেন।

তিনি বলেন, সীমান্তের নিরাপত্তা নিশ্চিত করতে বিজিবির টহল ও নজরদারি আরও জোরদার করা হয়েছে।

জৈন্তা বার্তা/ ওয়াদুদ



শীর্ষ সংবাদ:

২২ বছরেও নির্বাচিত মেয়র পায়নি আজমিরীগঞ্জ পৌরসভা
দীর্ঘস্থায়ী ও টেকসই যোগাযোগব্যবস্থা নিশ্চিতে গুরুত্ব দেওয়া হচ্ছে: মন্ত্রী আরিফুল হক চৌধুরী
সিলেটে ট্রিপল মা*র্ডার: দ্রুতবি*চার আদা*লতে বি*চার চাইলেন সিসিক প্রশাসক
ওসমানী হাসপাতালের পাঁচ তলা থেকে লা'ফিয়ে পড়ে রোগীর মৃ'ত্যু
রাষ্ট্রপতি নির্বাচনে বিএনপির প্রার্থী মির্জা ফখরুল
দুর্দান্ত হাসান, অস্ট্রেলিয়ার বিপক্ষে বাংলাদেশের দাপট
অ*নৈতিক প্রস্তাবে রাজি না হওয়ায় তাহমিনাকে ছু*রিকাঘাত, বাঁ*চাতে এসে খু*ন দম্পতি
ক্রীড়া উন্নয়নে আরাফাত রহমান কোকোর অবদান স্মরণীয় হয়ে থাকবে: সিসিক প্রশাসক
গৃহপরিচারিকার প্রেমের সম্পর্কের জে*রে রায়নগরে তিন খু*ন? গ্রেপ্তার বাবুল
মা*দকের সঙ্গে জড়িত কাউকে ছা*ড় নয়: এমপি তাহসিনা রুশদীর