সংগৃহীত
মাস চারেক আগে সামাজিক যোগাযোগমাধ্যমে অভিনেত্রী নাজনীন নীহার বিয়ের গুঞ্জন ছড়িয়েছিল। তখন বিষয়টি ভিত্তিহীন বলে উড়িয়ে দেন এই অভিনেত্রী। তবে এবার নিজেই সম্পর্কের অবস্থান পরিবর্তন করে খবরের শিরোনাম হলেন।আজ সোমবার (২৯ জুন) ফেসবুকে রিলেশনশিপ স্ট্যাটাস বদলেছেন নীহা। স্ট্যাটাসে লেখা ‘এনগেজড’। এরপর থেকেই নেটিজেনদের মধ্যে শুরু হয় নানা জল্পনা। তবে কি বিয়ে করেছেন অভিনেত্রী? নাকি বাগদান সারলেন?
বিষয়টি নিয়ে শুরুতে চুপ থাকলেও অবশেষে মুখ খুলেছেন নীহা।তার কথায়, ‘আমি কিন্তু কোথাও বাগদানের কথা উল্লেখ করিনি। শুধু লিখেছি “এনগেজড”। তার মানে আমি এখন আর সিঙ্গেল নই। কারও না কারও সঙ্গে সম্পর্কে জড়িয়েছি। বাকিটা সময় হলে জানতে পারবেন।’
তিনি আরও বলেন, ‘আমি আমার জায়গা থেকে সৎ থাকতে পছন্দ করি। ফেসবুকে “এনগেজড” স্ট্যাটাস দেওয়ার অর্থ হলো- আমি এখন আর সিঙ্গেল নই। এই তথ্যটা কাউকে খুঁজে বের করতে হয়নি, আমি নিজেই জানিয়েছি। ঠিক তেমনি উপযুক্ত সময় এলে সেই মানুষটির পরিচয়ও জানাব।’এর আগে চলতি বছরের ফেব্রুয়ারির শেষ দিকে ‘আলহামদুলিল্লাহ’ ক্যাপশন দিয়ে হলুদ মাখানো দুটি হাতের একটি ছবি পোস্ট করেছিলেন নীহা। সেই ছবি প্রকাশের পরই বিয়ের গুঞ্জন ছড়িয়ে পড়ে। পরে সেটিকে ‘নাটকের প্রচারণা’ বলে ব্যাখ্যা করেছিলেন।
জৈন্তাবার্তা/সুলতানা




