কাতার দুর্ঘটনায় নি*হত প্রবাসীদের পরিবারকে দ্রুত ক্ষ*তিপূরণ দেওয়ার আহ্বান
মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১২:১৭ PM

প্রবাসী কল্যাণ পরিষদের সভায় দাবি

কাতার দুর্ঘটনায় নি*হত প্রবাসীদের পরিবারকে দ্রুত ক্ষ*তিপূরণ দেওয়ার আহ্বান

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ৩০/০৬/২০২৬ ১১:৪৪:৪৩ PM

কাতার দুর্ঘটনায় নি*হত প্রবাসীদের পরিবারকে দ্রুত ক্ষ*তিপূরণ দেওয়ার আহ্বান

ছবি:সংগৃহীত


বাংলাদেশ প্রবাসী কল্যাণ পরিষদ সিলেট বিভাগীয় কমিটির সভায় প্রবাসীদের বিভিন্ন সমস্যা সমাধানে একাধিক দাবি জানানো হয়েছে। এর মধ্যে বাংলাদেশ বিমানের ভাড়া বৈষম্য দূর করা, সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে বিদেশি বিমান অবতরণের পূর্ণাঙ্গ ব্যবস্থা নিশ্চিত করা এবং বিমানবন্দরে প্রবাসী হয়রানি বন্ধের দাবি রয়েছে।

মঙ্গলবার (৩০ জুন) বিকেল সাড়ে ৩টায় বাংলাদেশ প্রবাসী কল্যাণ পরিষদ সিলেট বিভাগীয় কার্যনির্বাহী কমিটির সভায় এসব দাবি তুলে ধরেন সংগঠনের নেতৃবৃন্দ।

সংগঠনের বিভাগীয় কার্যনির্বাহী কমিটির সভাপতি অধ্যাপক এম শফিকুর রহমানের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক ও সিনিয়র সাংবাদিক মো. আমিরুল ইসলাম চৌধুরী এহিয়ার পরিচালনায় অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন সিনিয়র সহ-সভাপতি মো. ইদ্রিছ আলী, সহ-সভাপতি দেলোয়ার হোসেন খান, যুগ্ম সম্পাদক আমিন পারভেজ, ট্রেজারার বেলাল উদ্দিন, সাংগঠনিক সম্পাদক কয়েস আহমদ সাগর, তথ্য ও প্রচার সম্পাদক এম রহমান ফারুক, সহ-সাংগঠনিক সম্পাদক দেলোয়ার হোসেন, ধর্ম বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট মাওলানা হাবিবুর রহমান রশিদী ও সেলিম আহমদসহ সংগঠনের নেতৃবৃন্দ।

সভায় বক্তারা বলেন, দেশের অর্থনীতিতে প্রবাসীদের অবদান অত্যন্ত গুরুত্বপূর্ণ। কিন্তু দেশের উন্নয়নে বড় ভূমিকা রাখার পরও প্রবাসীরা বিভিন্ন ক্ষেত্রে বৈষম্য ও হয়রানির শিকার হচ্ছেন।

তারা বলেন, সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরকে প্রকৃত অর্থে প্রবাসীবান্ধব করতে হলে বিমান অবতরণের সব জটিলতা দ্রুত দূর করতে হবে। পাশাপাশি আন্তর্জাতিক রুটের পূর্ণাঙ্গ সুবিধা নিশ্চিত করার দাবি জানান তারা।

সভায় কাতারে সাম্প্রতিক ভয়াবহ সড়ক দুর্ঘটনায় সিলেটের কানাইঘাটের পাঁচ প্রবাসী নিহতের ঘটনায় গভীর শোক প্রকাশ করা হয়। নিহতদের পরিবারের জন্য দ্রুত ক্ষতিপূরণের ব্যবস্থা করার দাবি জানানো হয়।

এ সময় নিহতদের রুহের মাগফেরাত কামনা করে এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়ে সভায় একটি শোক প্রস্তাব সর্বসম্মতিক্রমে গৃহীত হয়।

জৈন্তা বার্তা/ ওয়াদুদ



শীর্ষ সংবাদ:

জগন্নাথপুরে মৎস্য কর্মকর্তার দম্ভোক্তি: “আমি কি আমার মেয়ের বিয়ে লাগাইসি যে সাংবাদিকদের বলতে হবে!”
চার বছরেও চালু হয়নি ওজন পরিমাপক যন্ত্র, ঝুঁকিতে রানীগঞ্জ সেতু-সড়ক
আশ্বাসেও কাটেনি অ/চলাবস্থা, অনড় সিলেট ইঞ্জিনিয়ারিং কলেজের শিক্ষার্থীরা
প্রাথমিক শিক্ষা শিক্ষার সব স্তরের শিকড়- সিসিক প্রশাসক
শিক্ষাকে ধ্বংস করা হয়েছে, পরিবেশ ফিরিয়ে আনতে হবে : এমপি নাসির উদ্দীন আহমেদ
দ্রুত নির্বাচন আয়োজনের আহ্বান
আন্দোলনের মধ্যেই সিকৃবিতে ভিসি বদল
সিলেট দেশের প্রথম প্লাস্টিক দূষণমুক্ত শহর হবে - সিসিক প্রশাসক
উ'ত্তাল সিলেট ইঞ্জিনিয়ারিং কলেজ, অ'বরুদ্ধ ১৪ শিক্ষক
সিলেটে হাম সন্দেহে আরেক শিশুর মৃ'ত্যু, নতুন শনাক্ত ১৬ জন