ব্রাজিলের পরাজয়ের পর কুষ্টিয়ায় তরুণের মৃ*ত্যু নিয়ে মুখ খুললেন অপূর্ব
শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ০২:৫৬ অপরাহ্ন

ব্রাজিলের পরাজয়ের পর কুষ্টিয়ায় তরুণের মৃ*ত্যু নিয়ে মুখ খুললেন অপূর্ব

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ০৭/০৭/২০২৬ ০৪:৫৪:৪৬ অপরাহ্ন

ব্রাজিলের পরাজয়ের পর কুষ্টিয়ায় তরুণের মৃ*ত্যু নিয়ে মুখ খুললেন অপূর্ব

সংগৃহীত


বিশ্বকাপে ব্রাজিলের বিদায়ের পর কুষ্টিয়ায় এক তরুণের মৃত্যুর ঘটনাকে ঘিরে সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোচনা শুরু হয়েছে। পরিবারের দাবি- প্রিয় দলের পরাজয় এবং তা নিয়ে কটাক্ষের কারণে তিনি মানসিকভাবে ভেঙে পড়েছিলেন।

গতকাল সোমবার (৬ জুলাই) কুষ্টিয়ার কুমারখালী উপজেলার কয়া ইউনিয়নের ঘোড়াইঘাট এলাকায় এ ঘটনা ঘটে। নিহত রতন (২১) ওই এলাকার হোসেন মিস্ত্রির ছেলে। তিনি পেশায় একজন শ্রমিক ছিলেন।ঘটনাটি জানার পর গভীর শোক প্রকাশ করেছেন জনপ্রিয় অভিনেতা জিয়াউল ফারুক অপূর্ব। নিজেও ব্রাজিলের সমর্থক হওয়ায় বিষয়টি তাকে ব্যথিত করেছে বলে জানিয়েছেন তিনি।

আজ মঙ্গলবার (৭ জুলাই) নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে অপূর্ব লিখেছেন, ‘ব্রাজিল হারায় কুষ্টিয়ার একটা ছেলে সুইসাইড করেছে, রেখে গেছে দুই মাসের শিশুসন্তান। এই নিউজটা দেখে ভীষণ কষ্ট পেয়েছি।’খেলাকে বিনোদনের মধ্যেই সীমাবদ্ধ রাখার আহ্বান জানিয়ে তিনি বলেন, ‘আপনারা খেলাকে বিনোদন হিসেবে নিন। এখানে হার-জিত থাকবেই। প্রিয় দল জিতলে ভালো লাগবে, হারলে খারাপ লাগবে। তবে সেটা জীবনের থেকে যেন বড় না হয়। কারণ দিনশেষে এটা শুধু একটা খেলা।ট্রল ও কটাক্ষের বিষয়েও সতর্ক থাকার আহ্বান জানান এই অভিনেতা। তার ভাষায়, ‘ট্রল খেলার অংশ। তবে অতিরিক্ত ট্রল, অপমান বা হেয় করাটাও বন্ধ করুন। আপনার কাছে এটা মজা হতে পারে কিন্তু অন্য কারও জন্য সেটা মানসিকভাবে অনেক কষ্টের কারণ হতে পারে।’

অপূর্ব লিখেচন, ‘একটা দল হারলে আবার জিতবে, আজ ট্রফি না পেলে সামনে আবার পাবে। কিন্তু একটা জীবন চলে গেলে সেটা আর ফিরে আসে না।’এদিকে, তরুণের মৃত্যুর সুনির্দিষ্ট কারণ সম্পর্কে আনুষ্ঠানিকভাবে কোনো তদন্ত প্রতিবেদন প্রকাশিত হয়নি। পরিবারের দাবি অনুযায়ী, ব্রাজিলের পরাজয় ও তা নিয়ে কটাক্ষের পর তিনি মানসিকভাবে ভেঙে পড়েছিলেন।

জৈন্তাবার্তা/সুলতানা



শীর্ষ সংবাদ:

রিসোর্টে অ/গ্নিকা/ণ্ডে ৬ পর্যটকের মৃ/ত্যু
জাফলং চা-বাগানের শ্রমিকদের পাশে মোস্তাফিজুর রহমান কাওছার
কারাতে প্রশিক্ষণের মাধ্যমে আত্মবিশ্বাসী প্রজন্ম গড়ে তুলতে হবে
জুড়ীতে নি/ষিদ্ধ ছাত্রলীগের ১৭ জনের নাম উল্লেখ করে মা/মলা
পানি সংকট নিরসনে স্বল্প ও দীর্ঘমেয়াদি পরিকল্পনা করছে সিসিক : প্রশাসক
ফ্যামিলি কার্ড বাস্তবায়নে নির্ভুল তথ্য সংগ্রহের নির্দেশ সিসিক প্রশাসকের
সুনামগঞ্জে বৃদ্ধাকে কু/পি/য়ে হ/ত্যা, ছেলে আ/টক
সিলেটে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ কার্যক্রম শুরু
খাদ্য নিরাপত্তার ঝুঁ/কিতে বিশ্বের ২৬ কোটি মানুষ
পাসের হার নয়, শিক্ষার গুণগত মানে নজর দিতে হবে: সিসিক প্রশাসক