মৌলভীবাজারে ব*ন্যাদুর্গ*ত পরিবারের পাশে রেড ক্রিসেন্ট
রবিবার, ১২ জুলাই ২০২৬, ০৩:৩৪ AM

মৌলভীবাজারে ব*ন্যাদুর্গ*ত পরিবারের পাশে রেড ক্রিসেন্ট

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ১২/০৭/২০২৬ ০১:২৭:৩৪ AM

মৌলভীবাজারে  ব*ন্যাদুর্গ*ত পরিবারের পাশে রেড ক্রিসেন্ট

ছবি:সংগৃহীত


বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির চেয়ারম্যান ব্যারিস্টার এম এ সালাম বলেছেন, শুধু বন্যা নয়, যেকোনো দুর্যোগ-দুর্বিপাকে রেড ক্রিসেন্ট সবার আগে মানুষের পাশে দাঁড়াবে। মানবিক বাংলাদেশ গঠনের লক্ষ্যে সংগঠনটি নিরলসভাবে কাজ করে যাচ্ছে এবং দেশের যেকোনো সংকটময় পরিস্থিতিতে অসহায় মানুষের পাশে থাকার অঙ্গীকার নিয়ে কাজ করছে।

শনিবার (১১ জুলাই) বিকেলে বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির উদ্যোগে মৌলভীবাজারের রাজনগর উপজেলার টেংরা ও মনসুরপুর ইউনিয়নের বন্যাকবলিত ৩০০টি পরিবারের মধ্যে শুকনো খাবার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

ব্যারিস্টার এম এ সালাম বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশনা অনুযায়ী বন্যাদুর্গত মানুষের পাশে দাঁড়াতে রেড ক্রিসেন্টের সংশ্লিষ্ট সব ইউনিট কাজ করছে। আকস্মিক বন্যায় ক্ষতিগ্রস্ত সিলেট বিভাগের হবিগঞ্জ, মৌলভীবাজার ও সুনামগঞ্জ জেলার মানুষের জন্য প্রয়োজনীয় সব ধরনের মানবিক সহায়তা অব্যাহত থাকবে।

তিনি আরও বলেন, মানুষের দুঃসময়ে পাশে দাঁড়ানোই রেড ক্রিসেন্টের মূল লক্ষ্য। মানবিক সেবার মাধ্যমে সংগঠনটি মানুষের আস্থা অর্জন করতে চায়।

বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি মৌলভীবাজার ইউনিটের চেয়ারম্যান মিজানুর রহমান মিজানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক মিফতাহ সিদ্দিকী, মৌলভীবাজার জেলা বিএনপির আহ্বায়ক ফয়জুল করিম ময়ূন, কেন্দ্রীয় বিএনপির নির্বাহী সদস্য ফয়ছল চৌধুরী, মৌলভীবাজারের জেলা প্রশাসক তৌফিকুল ইসলাম পাভেল এবং বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি সিলেট ইউনিটের সেক্রেটারি মাহবুবুল হক চৌধুরী।

বকশি মিজবাহ উর রহমানের সঞ্চালনায় অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন মৌলভীবাজার জেলা বিএনপির সদস্য সচিব আব্দুর রহিম রিপন, জেলা যুবদলের সভাপতি জাকির হোসেন উজ্জ্বল, জেলা ছাত্রদলের সভাপতি রুবেল আহমদ, বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির সহকারী পরিচালক মিজানুর রহমান জীবন, ইউনিট লেভেল অফিসার পঙ্কজ দেব নাথ, সিলেট ইউনিটের যুব প্রধান চৌধুরী লাবিব ইয়াসির, মৌলভীবাজার ইউনিটের যুব প্রধান ইমু চৌধুরীসহ সিলেট ও মৌলভীবাজার ইউনিটের অসংখ্য যুব স্বেচ্ছাসেবক।

অনুষ্ঠান শেষে বন্যায় ক্ষতিগ্রস্ত ৩০০টি পরিবারের হাতে শুকনো খাবারের প্যাকেট তুলে দেওয়া হয়।

জৈন্তা বার্তা/ ওয়াদুদ