বড়লেখায় বিশ্ব জনসংখ্যা দিবস উপলক্ষে কিশোরীদের স্বাস্থ্য সুরক্ষা সচেতনতা মূলক সভা
রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ০৩:০১ অপরাহ্ন

বড়লেখায় বিশ্ব জনসংখ্যা দিবস উপলক্ষে কিশোরীদের স্বাস্থ্য সুরক্ষা সচেতনতা মূলক সভা

মোহাম্মদ মোস্তফা উদ্দিন, বড়লেখা প্রতিনিধি

প্রকাশিত: ১৩/০৭/২০২৬ ০৭:১৩:৩৯ অপরাহ্ন

বড়লেখায় বিশ্ব জনসংখ্যা দিবস উপলক্ষে  কিশোরীদের স্বাস্থ্য সুরক্ষা সচেতনতা মূলক সভা

নিজস্ব


কিশোরীদের স্বাস্থ্য সুরক্ষা,বয়ঃসন্ধিকালীন শারীরিক ও মানসিক পরিবর্তন, পিরিয়ডের সময় পরিচ্ছন্নতা বজায় রাখার সঠিক নিয়ম, স্বাস্থ্যবিধি সম্পর্কে স্পষ্ট ধারণা, সুষম খাদ্য,  রক্তস্বল্পতা (অ্যানিমিয়া) রোধে আয়রন, ক্যালসিয়াম ও ভিটামিন সমৃদ্ধ পুষ্টিকর খাবার গ্রহণ, শারীরিক ও মানসিক ক্ষতিকর দিকগুলো সম্পর্কে সচেতনতা তৈরির লক্ষ্যে 
মৌলভীবাজারের বড়লেখায় বিশ্ব জনসংখ্যা দিবস ২০২৬ উপলক্ষ্যে সচেতনতা মূলক সভা অনুষ্ঠিত হয়েছে।

"তারুণ্যের আশা আকাঙ্খা বাস্তবায়ন করি আজকের প্রত্যায়ে সুন্দর আগামী গড়ি"
এই প্রতিপাদ্য নিয়ে উপজেলা পরিবার পরিকল্পনা বিভাগের আয়োজনে বড়লেখা বালিকা উচ্চ বিদ্যালয়ে সোমবার দুপুরে  ৬০ জন কিশোরী শিক্ষার্থীর অংশগ্রহণে এই সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন দক্ষিণভাগ উত্তর ইউনিয়নের পরিবার পরিকল্পনা পরিদর্শিকা মনোয়ারা বেগম।
 
উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা সীমা সিদ্দিকার সভাপতিত্বে ও বিদ্যালয়ের সহকারী শিক্ষিকা মরিয়ম জামিলার সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে দেন  উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মাহবুব আলম মাহবুব।

বিশেষ অতিথির বক্তব্য দেন উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা হাওলাদার আজিজুল ইসলাম, বড়লেখা বালিকা উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মইনুল ইসলাম। সভা শেষে শিক্ষার্থীদের মাঝে স্যানিটারি প্যাড বিতরণ করা হয়।

অনুষ্ঠানে বক্তারা কিশোরীদের স্বাস্থ্য সচেতনতা এবং জনসংখ্যা নিয়ন্ত্রণে সরকারের বিভিন্ন কার্যক্রম সম্পর্কে বিস্তারিত  জানিয়ে বলেন, পুষ্টি, মানসিক স্বাস্থ্য এবং বাল্যবিবাহ রোধের ওপর বিশেষ গুরুত্ব দেওয়া প্রয়োজন।কিশোরীদের স্বাস্থ্য সুরক্ষায় প্রধান করণীয় সম্পর্কে খোলামেলা আলোচনা করতে হবে। মাসিক বা পিরিয়ডের সময় পরিচ্ছন্নতা বজায় রাখার সঠিক নিয়ম ও স্বাস্থ্যবিধি সম্পর্কে স্পষ্ট ধারণা নিশ্চিত করতে পরিকল্পিত পরিবার গঠন, জনসংখ্যা বিষয়ে সচেতনতা বৃদ্ধি এবং মানসম্মত স্বাস্থ্যসেবা নিশ্চিত করার কোনো বিকল্প নেই।

এ সময় বড়লেখা প্রেসক্লাবের নির্বাহী সদস্য মোহাম্মদ মস্তফা উদ্দিন, সদস্য রেদওয়ান আহমদ, উপজেলা পরিবার পরিকল্পনা বিভাগের সহকারী আবুল কালাম আজাদ প্রমূখ ছিলেন।

জৈন্তাবার্তা/সুলতানা