গোয়াইনঘাটে আ্যাডহক কমিটির সভাপতি প্রভাষক জাহিদ'র প্রবাসী কল্যাণ মন্ত্রীকে কৃতজ্ঞতা জ্ঞাপন
সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬, ০২:৫৫ PM

গোয়াইনঘাটে আ্যাডহক কমিটির সভাপতি প্রভাষক জাহিদ'র প্রবাসী কল্যাণ মন্ত্রীকে কৃতজ্ঞতা জ্ঞাপন

সৈয়দ হেলাল আহমদ বাদশা, স্টাফ রিপোর্টার

প্রকাশিত: ১৬/০৭/২০২৬ ০৫:৫০:৪২ PM

গোয়াইনঘাটে আ্যাডহক কমিটির সভাপতি প্রভাষক জাহিদ'র প্রবাসী কল্যাণ মন্ত্রীকে কৃতজ্ঞতা জ্ঞাপন

নিজস্ব


সিলেটের গোয়াইনঘাট উপজেলার ইমরান আহমদ বালিকা বিদ্যালয় ও কলেজের চার সদস্যবিশিষ্ট অ্যাডহক কমিটির সভাপতি হিসেবে আলীরগাঁও কলেজের প্রভাষক জাহিদ আহমদকে মনোনীত করেছে সিলেট মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ড ।
সিলেট মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ড কলেজ শাখা থেকে গত ১৫ জুলাই ২০২৬ তারিখে জারি করা এক প্রজ্ঞাপনের মাধ্যমে এ কমিটির অনুমোদন দেওয়া হয়।
জানা যায়, অনুমোদিত কমিটিতে শিক্ষক প্রতিনিধি হিসেবে রয়েছেন প্রতিষ্ঠানের সহকারী শিক্ষক রেখা রাণী পাল এবং অভিভাবক প্রতিনিধি হিসেবে মনোনীত হয়েছেন মো. জয়বর আলী। এছাড়া পদাধিকারবলে প্রতিষ্ঠানের অধ্যক্ষ সদস্য-সচিব হিসেবে দায়িত্ব পালন করবেন।
শিক্ষা বোর্ডের প্রজ্ঞাপন অনুযায়ী, নবগঠিত অ্যাডহক কমিটি প্রচলিত বিধি-বিধান অনুসরণ করে প্রতিষ্ঠানের সার্বিক প্রশাসনিক কার্যক্রম পরিচালনা করবে এবং নির্ধারিত সময়ের মধ্যে নিয়মিত গভর্নিং বডি গঠনের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবে।
ইমরান আহমদ বালিকা বিদ্যালয় ও কলেজের আ্যাডহক কমিটির সভাপতি হিসেবে মনোনীত করায় সিলেট চার আসনের এমপি গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের শ্রম ও কর্মসংস্থান, প্রবাসী কল্যাণ মন্ত্রী আরিফুল হক চৌধুরীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং এলাকার সুধীজন ও শিক্ষানুরাগী ব্যক্তিবর্গের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানান।
তিনি বলেন, আমার ওপর অর্পিত এই গুরুদায়িত্ব আমি নিষ্ঠা ও সততার সাথে পালন করার চেষ্টা করব। প্রতিষ্ঠানের শিক্ষার মান উন্নয়ন এবং সুন্দর পরিবেশ বজায় রাখতে তিনি সকলের সহযোগিতা কামনা করেন।

জৈন্তাবার্তা/সুলতানা



শীর্ষ সংবাদ:

গোয়াইনঘাটে ধানের গোলায় ফে'নসি'ডিলের আড়ৎ!
সিলেটে বাড়ছে হা'মের প্র'কোপ, হাসপাতালে আরও ১৫১ জন
মাধবপুরে আ'গু'নে পু'ড়ে ছা'ই তিন দোকান, ক্ষ'তি প্রায় ২০ লাখ টাকা
উপজেলা নির্বাচনে পোস্টার-মিছিল নিষিদ্ধ, বিধিমালায় আরও যা আছে
রিকাবীবাজারে মিছিলের প্রস্তুতি, ছা*ত্রলীগের ৩ নেতাকর্মী গ্রে ফ তা র
চার ম্যাচে চার জয়, শীর্ষস্থান আরও মজবুত বার্সেলোনার
সিলেটের কদমতলীতে বস্তাব/ন্দী লা/শ: তদন্তে বেরিয়ে এলো ভ/য়ংকর হ/ত্যার র/হস্য
শাকসু নির্বাচন দাবিতে শাবিপ্রবিতে মান/ববন্ধ/ন
দুই মা/মলায় চিন্ময় কৃষ্ণ দাসের জামিন, তবু মিলছে না মু/ক্তি
বড়লেখায় গৃহবধূ মুন্নির আ/ত্মহ/ত্যা, স্বামীসহ ৬ জনের বি/রুদ্ধে মা/মলা