মৌলভীবাজারে ফেসবুক পোস্টের জেরে তরুণকে কুপিয়ে হত্যা
শনিবার, ১৮ জুলাই ২০২৬, ০২:০৪ AM

মৌলভীবাজারে ফেসবুক পোস্টের জেরে তরুণকে কুপিয়ে হত্যা

নুরুল ইসলাম শেফুল, মৌলভীবাজার প্রতিনিধি

প্রকাশিত: ০৮/১১/২০২৩ ০৪:৩৪:১৭ AM

মৌলভীবাজারে ফেসবুক পোস্টের জেরে তরুণকে কুপিয়ে হত্যা

নিহত রেজাউল করিম নাঈম


মৌলভীবাজারে রেজাউল করিম নাঈম (২১) নামে এক তরুণকে কুপিয়ে হত্যা করার অভিযোগ উঠেছে প্রতিবেশীর বিরুদ্ধে। এ ঘটনায় সোহান নামে একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। নিহত রেজাউল করিম বর্ষিজোড়া এলাকার চেরাগ মিয়ার ছেলে।

মঙ্গলবার (৭ নভেম্বর) সন্ধ্যা সাতটার দিকে মৌলভীবাজার সদর উপজেলার চাঁদনী ঘাট ইউনিয়নের টিভি হাসপাতাল এলাকার বর্ষিজোড়া গ্রামে এ ঘটনা ঘটে।

নাঈমের মামা শাহরুখ মিয়া জানান, ৭ নভেম্বর বিকালে ফেসবুকে একটি ছবি পোস্ট করাকে কেন্দ্র করে নাঈমের সঙ্গে পাশের বাড়ির রনির কথাকাটাকাটি হয়। একপর্যায়ে রনি ও তার বাবা নুরুল মিয়াসহ কয়েকজন মিলে রেজাউলকে ধরে রনিদের বাড়িতে নিয়ে যায়। সেখানে কয়েকজন মিলে তাকে মারধর করে। পরে দেশীয় অস্ত্র দিয়ে নাঈমকে কুপিয়ে আহত করে।

খবর পেয়ে নাঈমের বাবা-মা তাকে রনিদের ঘর থেকে উদ্ধার করে মৌলভীবাজার সদর হাসপাতালে নিয়ে যায়। সেখানে তার অবস্থার অবনতি হলে সিলেট ওসমানী হাসপাতালে পাঠানো হলে পথিমধ্যে তার মৃত্যু হয়। রেজাউল করিম নাঈম এ বছর মৌলভীবাজার সরকারি কলেজ থেকে এইচএসসি পাস করেছে।

মৌলভীবাজার মডেল থানার ওসি হারুনুর রশিদ চৌধুরী নিশ্চিত করে জানান, নিহতের পরিবারের অভিযেগের ভিত্তিতে সোহান নামের একজনকে আটক করা হয়েছে। অভিযোগ আছে প্রতিবেশীদের দেশীয় অস্ত্রের আঘাতে নাঈমের মৃত্যু হয়েছে। বিষয়টি তদন্ত চলছে। তদন্তের পর বিস্তারিত জানা যাবে। আর এ ঘটনায় মামলা প্রক্রিয়াধীন। 

JA



শীর্ষ সংবাদ:

বুরুঙ্গা বাজার সড়কের প্রস্থ কমানোর অ*ভিযোগ, বাড়ছে দু*র্ঘটনার ঝুঁ*কি
নৈতিকতায় সমৃদ্ধ তরুণরাই আগামীর বাংলাদেশ গড়বে: হুমায়ুন কবির
‘আমার সাফল্যের ভিত্তি গড়ে দিয়েছে এমসি কলেজ’ : এমপি এমরান চৌধুরী
কালনী নদীতে কুমিরের আবির্ভাব, জেলে-মাঝিদের মধ্যে চরম আ*তঙ্ক
অনলাইন জু*য়াড়িসহ ৬ জন গ্রে*প্তার, অ*পহৃত কিশোরী উ*দ্ধার
সিলেটের উন্নয়নে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে: আরিফুল হক চৌধুরীর
সুনামগঞ্জে কমেছে পানির স্তর, নেই বন্যার শ'ঙ্কা
আফগানিস্তানে জাতিসংঘের বিশেষ প্রতিনিধি মাধবপুরের রাবাব ফাতিমা
সিলেটে ৬০ কিলোমিটার বেগে ঝ'ড়ের শ'ঙ্কা
সিলেটে উৎসবমুখর পরিবেশে জগন্নাথ দেবের রথযাত্রা মহোৎসব