বড়লেখায় বিদ্যালয়ে ফটোকপি মেশিন দিলেন প্রবাসী ব্যবসায়ী মুহিবুর রহমান কলিম
সোমবার, ২০ জুলাই ২০২৬, ১০:১৩ AM

বড়লেখায় বিদ্যালয়ে ফটোকপি মেশিন দিলেন প্রবাসী ব্যবসায়ী মুহিবুর রহমান কলিম

মোহাম্মদ মোস্তফা উদ্দিন, বড়লেখা প্রতিনিধি

প্রকাশিত: ১৯/০৭/২০২৬ ০৭:৪৬:০২ PM

বড়লেখায় বিদ্যালয়ে ফটোকপি মেশিন দিলেন প্রবাসী ব্যবসায়ী মুহিবুর রহমান কলিম

ছবি:সংগৃহীত


মৌলভীবাজারের বড়লেখা উপজেলার দাসেরবাজার ইউনিয়নের ইউনাইটেড উচ্চ বিদ্যালয়ের শিক্ষা কার্যক্রম আরও সহজ ও আধুনিক করতে একটি ফটোকপি মেশিন উপহার দিয়েছেন প্রবাসী ব্যবসায়ী, সমাজসেবক ও শিক্ষানুরাগী মুহিবুর রহমান কলিম।

রোববার (১৯ জুলাই) বিদ্যালয় প্রাঙ্গণে আয়োজিত এক অনুষ্ঠানে তিনি নিজস্ব অর্থায়নে কেনা ফটোকপি মেশিনটি বিদ্যালয় কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করেন।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক শ্রীবাস রঞ্জন দাস, সিনিয়র শিক্ষক ফখরুল ইসলাম, বিদ্যালয় পরিচালনা কমিটির সাবেক সভাপতি মো. শাহাব উদ্দিন, অভিভাবক আবুল কালাম, শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের পদার্থবিজ্ঞান বিভাগের সিনিয়র অ্যাসিস্ট্যান্ট টেকনিশিয়ান সাহজান সিরাজ, সাংবাদিক মোহাম্মদ মস্তফা উদ্দিন, সাবেক শিক্ষার্থী মামুন হোসেন, অভিভাবক শাহাজাহান আহমদ, সমাজসেবক রফিক উদ্দিন, ব্যবসায়ী জুবের আহমদ, শিক্ষক আতিকুর রহমানসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।

মুহিবুর রহমান কলিম বলেন, শিক্ষার মানোন্নয়নে সমাজের বিত্তবান ও প্রবাসীদের আরও বেশি এগিয়ে আসা প্রয়োজন। শিক্ষাপ্রতিষ্ঠানে প্রয়োজনীয় উপকরণ নিশ্চিত করা গেলে শিক্ষক ও শিক্ষার্থীদের পাঠদান এবং শিক্ষা কার্যক্রম আরও সহজ ও কার্যকর হয়। ভবিষ্যতেও শিক্ষার উন্নয়নে পাশে থাকার প্রত্যয় ব্যক্ত করেন তিনি।

অনুষ্ঠানে বক্তারা বলেন, মুহিবুর রহমান কলিম দীর্ঘদিন ধরে এলাকায় শিক্ষা, সামাজিক ও মানবিক বিভিন্ন কর্মকাণ্ডে নীরবে অবদান রেখে চলেছেন। তাঁর এই উদ্যোগে বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীরা উপকৃত হবেন। একই সঙ্গে সমাজের অন্যান্য বিত্তবান ও প্রবাসীদেরও শিক্ষাপ্রতিষ্ঠানের পাশে দাঁড়াতে উৎসাহিত করবে।

শেষে বিদ্যালয়ের পক্ষ থেকে মুহিবুর রহমান কলিমের প্রতি কৃতজ্ঞতা জানানো হয়।

জৈন্তা বার্তা/ ওয়াদুদ



শীর্ষ সংবাদ:

জৈন্তাপুরে পতিত জমিতে বস্তায় আদা চাষ করে সফলতার স্বপ্ন দেখছেন ইউসুফ
স্বপ্নপূরণের পথে এগিয়ে যাচ্ছেন দৃষ্টিপ্রতিবন্ধী চয়ন
জুলাই শহীদ সাংবাদিক সম্মাননা পেলেন এটিএম তুরাবসহ ৫ সাংবাদিকের পরিবার
সিলেটে ছাত্রলীগের ঝ*টিকা মি*ছিল, গ্রে*প্তার সাত
শিক্ষার মানোন্নয়নে সব ধরনের সহযোগিতা অব্যাহত থাকবে’ : এমপি শওকতুল ইসলাম
জুলাই গণহ*ত্যার বি*চার নিশ্চিত করবে সরকার : এমপি এমরান চৌধুরী
জৈন্তাপুর কানাইঘাটে ৫৪ লাখ টাকার বেশি ভা র তী য় চোরাচালানী মালামাল জ*ব্দ
সিলেটে পুলিশের বিশেষ অ'ভিযানে গ্রে'প্তার ৫৮
সিলেটে আগামী ৪ দিন ভারী বৃষ্টির সম্ভাবনা
পরিসংখ্যানে স্পেন, মেসির জাদুতে আর্জেন্টিনা-কার হাতে উঠবে বিশ্বকাপ?