জিআইএস-ভিত্তিক গ্রামীণ সড়ক মাস্টারপ্ল্যান প্রণয়নে জৈন্তাপুরে এলজিইডির কর্মশালা অনুষ্ঠিত
মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ০৬:৫৬ PM

জিআইএস-ভিত্তিক গ্রামীণ সড়ক মাস্টারপ্ল্যান প্রণয়নে জৈন্তাপুরে এলজিইডির কর্মশালা অনুষ্ঠিত

সাইফুল ইসলাম বাবু, জৈন্তাপুর প্রতিনিধি

প্রকাশিত: ২৮/০৭/২০২৬ ০৪:৫৬:৫১ PM

জিআইএস-ভিত্তিক গ্রামীণ সড়ক মাস্টারপ্ল্যান প্রণয়নে জৈন্তাপুরে এলজিইডির কর্মশালা অনুষ্ঠিত

সংগৃহীত


গ্রামীণ সড়ক নেটওয়ার্ককে আরও পরিকল্পিত, টেকসই ও জনবান্ধব করতে জিআইএস-ভিত্তিক গ্রামীণ সড়ক মাস্টারপ্ল্যান প্রণয়নের অংশ হিসেবে জৈন্তাপুরে গ্রামীণ সড়কের কোর রোড নেটওয়ার্ক (CRN), সড়ক অগ্রাধিকার নির্ধারণ এবং তথ্য যাচাইকরণ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (২৮ জুলাই) সকাল ১০টায় জৈন্তাপুর উপজেলা পরিষদ মিলনায়তনে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি) আয়োজিত এ কর্মশালাটি অনুষ্ঠিত হয়। সভায় আলোচক হিসেবে গ্রামীণ সড়ক মাস্টারপ্ল্যান প্রণয়ন প্রকল্পের জিআইএস এনালিস্ট ধরনী চাকমা কোর রোড নেটওয়ার্ক (CRN) নির্ধারণের বিভিন্ন দিক, সড়কের তথ্য যাচাই, সামাজিক-অর্থনৈতিক গুরুত্ব, রাস্তার অবস্থা এবং যানবাহন চলাচলের ভিত্তিতে সড়কের অগ্রাধিকার নির্ধারণের পদ্ধতি তুলে ধরেন।

বক্তারা জানান, কোর রোড নেটওয়ার্ক (CRN) হলো এমন একটি অগ্রাধিকারপ্রাপ্ত সড়ক নেটওয়ার্ক, যা গ্রামীণ এলাকার প্রধান জনবসতি, শিক্ষা প্রতিষ্ঠান, হাসপাতাল, প্রশাসনিক ও অর্থনৈতিক কেন্দ্রগুলোর মধ্যে কার্যকর যোগাযোগ নিশ্চিত করে। এ নেটওয়ার্কের মাধ্যমে গ্রামীণ জনগণের চলাচল সহজ হবে, পরিবহন ব্যয় কমবে, প্রয়োজনীয় সেবায় প্রবেশাধিকার বৃদ্ধি পাবে এবং টেকসই অর্থনৈতিক উন্নয়ন ত্বরান্বিত হবে।

কর্মশালায় জৈন্তাপুর উপজেলার কোর রোড নেটওয়ার্কের আওতাভুক্ত বিভিন্ন উপজেলা ও ইউনিয়ন সড়কের তথ্য উপস্থাপন করা হয়। পাশাপাশি সড়কের সামাজিক-অর্থনৈতিক গুরুত্ব, রাস্তার পৃষ্ঠের ধরন, যানবাহন চলাচলের মাত্রা (CVD/AADT) এবং সংশ্লিষ্ট অবকাঠামোগত সুবিধার ভিত্তিতে চূড়ান্ত সড়ক স্কোর নির্ধারণের পদ্ধতি নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। উপস্থিত জনপ্রতিনিধি, সংশ্লিষ্ট দপ্তরের কর্মকর্তারা ও অংশীজনরা তথ্য যাচাই করে প্রয়োজনীয় মতামত ও সুপারিশ প্রদান করেন।কর্মশালায় আরও উপস্থিত ছিলেন উপজেলা এলজিইডির উপজেলা প্রকৌশলী (ভারপ্রাপ্ত) এ কে এম রিয়াজ মাহমুদ, উপ-সহকারী প্রকৌশলী দীপঙ্কর চক্রবর্তী, বেটসের জিআইএস অ্যাসিস্ট্যান্ট রুবেল রানা, ২ নম্বর জৈন্তাপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ফখরুল ইসলাম, ৫ নম্বর ফতেহপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রফিক আহমেদ, বিভিন্ন ইউনিয়ন পরিষদের সদস্য, সাংবাদিক, ব্যবসায়ী প্রতিনিধি এবং সংশ্লিষ্ট দপ্তরের কর্মকর্তারা।

উল্লেখ্য, এশীয় উন্নয়ন ব্যাংক (এডিবি)-এর অর্থায়নে বাস্তবায়নাধীন গ্রামীণ সড়ক মাস্টারপ্ল্যান প্রণয়ন (জিআইএস-ভিত্তিক)-আরসিআইপি প্রকল্পের আওতায় স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি) দেশের গ্রামীণ সড়কসমূহের অগ্রাধিকার নির্ধারণ, পরিকল্পিত উন্নয়ন এবং দীর্ঘমেয়াদি রক্ষণাবেক্ষণের লক্ষ্যে এ ধরনের কর্মশালার আয়োজন করছে।

জৈন্তাবার্তা/ সুলতানা



শীর্ষ সংবাদ:

ছি*নতাইয়ের ১২ গরুসহ পিকআপ উদ্ধার, গ্রে প্তা র ২
গোয়াইনঘাটের গুচ্ছগ্রাম প্রাথমিক বিদ্যালয়ে গিয়ে মুগ্ধ প্রতিমন্ত্রী
শিক্ষাখাতে বিনিয়োগ বাড়বে: জৈন্তাপুরে প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী
গোলাপগঞ্জে অ*চল সড়কবাতি, রাত হলেই বাড়ে দু*র্ঘটনা ও অ*পরাধের শঙ্কা
থানায় জি*ডি করেছেন শিক্ষিকা বিউটি রানী পাল
সিলেটের বাদাঘাটে জায়গাজমি বি*রোধে যুবক নি*হত
‘চার মাসে কুলাউড়ায় অতীতের চেয়ে বেশি উন্নয়ন হয়েছে’- এমপি শওকতুল ইসলাম
সিলেটের অধ্যাপক ডা. নিয়াজ আহমদ চৌধুরী ইউজিসির সদস্য
জৈন্তাপুরে জসিমের দৃষ্টা*ন্তমূলক শা*স্তির দাবিতে মান*ববন্ধন
‘নেতিবাচক ক্যাপশনে’ শিক্ষিকার ভিডিও ভাইরাল করেন এক প্রবাসী তরুণ