স্বীকৃতি পাচ্ছেন বিয়ানীবাজারের নাসির উদ্দিন
বুধবার, ২৯ জুলাই ২০২৬, ১০:৫৮ PM

পরিবেশ সংরক্ষণে বিশেষ অবদান

স্বীকৃতি পাচ্ছেন বিয়ানীবাজারের নাসির উদ্দিন

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২৯/০৭/২০২৬ ০৭:১৩:১২ PM

স্বীকৃতি পাচ্ছেন বিয়ানীবাজারের নাসির উদ্দিন

সংগৃহিত


পরিবেশ সংরক্ষণ ও পরিচ্ছন্নতা কার্যক্রমে দীর্ঘদিনের অসামান্য অবদানের স্বীকৃতিস্বরূপ সিলেটের বিয়ানীবাজার উপজেলার মোল্লাপুর ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের বাসিন্দা মো. নাসির উদ্দিনকে সম্মাননা স্মারক প্রদান করবে পরিবেশ অধিদপ্তর, সিলেট বিভাগীয় কার্যালয়।

পরিবেশ অধিদপ্তর থেকে পাঠানো আমন্ত্রণপত্রে জানানো হয়েছে, আগামী ৩০ জুলাই (বৃহস্পতিবার) সকাল ১০টায় সিলেট বিভাগীয় কমিশনারের সভাকক্ষে আয়োজিত অনুষ্ঠানে বিভাগীয় কমিশনার (অতিরিক্ত সচিব) মো. মশিউর রহমানের উপস্থিতিতে তাঁকে এ সম্মাননা স্মারক প্রদান করা হবে। অনুষ্ঠানে উপস্থিত থেকে সম্মাননা গ্রহণের জন্য তাঁকে অনুরোধ জানানো হয়েছে।

আমন্ত্রণপত্রে উল্লেখ করা হয়, প্রায় ৩০ বছর প্রবাসজীবন শেষে ২০১৪ সালে দেশে ফিরে মো. নাসির উদ্দিন নিজ উদ্যোগে এবং সম্পূর্ণ স্বেচ্ছাশ্রমের ভিত্তিতে এলাকায় পরিচ্ছন্নতা কার্যক্রম শুরু করেন। এরপর থেকে তিনি নিয়মিত গ্রামের সড়ক, নালা-নর্দমা, ড্রেন ও ছড়ার পাড় পরিষ্কার করার পাশাপাশি গবাদিপশুর বর্জ্য ও বিভিন্ন ধরনের আবর্জনা অপসারণ করে পরিবেশ পরিচ্ছন্ন রাখতে নিরলসভাবে কাজ করে যাচ্ছেন।

পরিবেশ অধিদপ্তরের মতে, নাসির উদ্দিনের এ উদ্যোগ পরিবেশ সংরক্ষণ, দূষণ নিয়ন্ত্রণ এবং নাগরিক দায়িত্ববোধ গড়ে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। একই সঙ্গে তাঁর কর্মকাণ্ড বর্তমান ও ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি অনুকরণীয় দৃষ্টান্ত। এ ধরনের স্বীকৃতি সাধারণ মানুষকে পরিবেশ রক্ষায় আরও উদ্বুদ্ধ করবে বলেও মনে করছে অধিদপ্তর।

স্থানীয়ভাবে ‘পরিচ্ছন্নতা যোদ্ধা’ হিসেবে পরিচিত নাসির উদ্দিন গত এক যুগেরও বেশি সময় ধরে কোনো পারিশ্রমিক বা ব্যক্তিগত স্বার্থের প্রত্যাশা ছাড়াই প্রতিদিন নিজ এলাকার রাস্তা, নালা-নর্দমা ও আশপাশের পরিবেশ পরিষ্কার-পরিচ্ছন্ন রাখতে কাজ করে আসছেন। তাঁর এ ব্যতিক্রমী উদ্যোগ স্থানীয় মানুষের মাঝেও পরিবেশ সচেতনতা বৃদ্ধিতে ইতিবাচক প্রভাব ফেলেছে।

জৈন্তা বর্তা / ওয়াদুদ



শীর্ষ সংবাদ:

মানসম্মত শিক্ষা ও দক্ষ যুবশক্তিই সমৃদ্ধ বাংলাদেশের ভিত্তি - সিসিক প্রশাসক
হবিগঞ্জে সমাবেশ করতে না পেরে ১১১ জনকে আ*সামি করে এনসিপি’র মা*মলা
হবিগঞ্জে ঢুকতে পারেনি এনসিপি, সড়কে টা*নটান উ*ত্তেজনা
স্বীকৃতি পাচ্ছেন বিয়ানীবাজারের নাসির উদ্দিন
হবিগঞ্জে বিএনপি-এনসিপির পাল্টাপাল্টি কর্মসূচি, ১৪৪ ধারা জারি
জগন্নাথপুরে লোডশেডিংয়ে বি'পর্যস্ত জনজীবন
গ্রীসে প্রা'ণ হারালেন জগন্নাথপুরের যুবক
সুনামগঞ্জে আদালতে ‘জয়বাংলা’ স্লোগান, ৪১ জনের বি*রুদ্ধে মা*মলা
হবিগঞ্জে ছাত্রদল-এনসিপি সংঘ*র্ষে আহ*ত অন্তত ১৫
গ্রিন ও ক্লিন সিলেট গড়তে নাগরিকদের ভূমিকা সবচেয়ে গুরুত্বপূর্ণ: আব্দুল কাইয়ুম চৌধুরী