নগরীর নি*রাপত্তায় সমন্বিত উদ্যোগের বিকল্প নেই: সিসিক প্রশাসক
রবিবার, ০৯ অগাস্ট ২০২৬, ০৯:৪১ PM

এসএমপি কমিশনার সারোয়ার মুর্শেদ শামীমের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ

নগরীর নি*রাপত্তায় সমন্বিত উদ্যোগের বিকল্প নেই: সিসিক প্রশাসক

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ০৯/০৮/২০২৬ ০৮:৩৬:৩৬ PM

নগরীর নি*রাপত্তায় সমন্বিত উদ্যোগের বিকল্প নেই: সিসিক প্রশাসক

ছবি:সংগৃহীত


সিলেট নগরীতে মাদক, অনলাইন জুয়া ও কিশোর গ্যাংসহ বিভিন্ন অপরাধ নিয়ন্ত্রণে পুলিশ ও সিটি করপোরেশনের মধ্যে সমন্বয় আরও জোরদারের ওপর গুরুত্বারোপ করেছেন সিলেট সিটি করপোরেশনের (সিসিক) প্রশাসক আব্দুল কাইয়ুম চৌধুরী।

তিনি বলেন, ‘সিলেট নগরবাসীর নিরাপত্তা ও শান্তিপূর্ণ পরিবেশ নিশ্চিত করতে সিটি করপোরেশন ও পুলিশের মধ্যে সমন্বয় আরও জোরদার করা প্রয়োজন। বিশেষ করে মাদক, অনলাইন জুয়া ও কিশোর গ্যাংয়ের বিরুদ্ধে কার্যকর ব্যবস্থা নিতে হবে। এসব অপরাধ নিয়ন্ত্রণে পুলিশকে সর্বাত্মক সহযোগিতা করবে সিটি করপোরেশন।’

রোববার (৯ আগস্ট) বিকেলে নগর ভবনে সিসিক প্রশাসকের কার্যালয়ে নবনিযুক্ত সিলেট মেট্রোপলিটন পুলিশের (এসএমপি) কমিশনার সারোয়ার মুর্শেদ শামীমের সঙ্গে সৌজন্য সাক্ষাৎকালে তিনি এসব কথা বলেন।

সাক্ষাতে নগরীর সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি, মাদক নিয়ন্ত্রণ, অনলাইন জুয়া, কিশোর গ্যাংয়ের বিস্তার এবং নগরবাসীর নিরাপত্তাসহ বিভিন্ন বিষয়ে আলোচনা হয়।

সিসিক প্রশাসক নগরীর আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুলিশের তৎপরতা আরও বাড়ানোর আহ্বান জানান। একই সঙ্গে অপরাধ নিয়ন্ত্রণে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও স্থানীয় প্রশাসনের মধ্যে কার্যকর সমন্বয়ের প্রয়োজনীয়তার ওপর গুরুত্বারোপ করেন।

সাক্ষাতে এসএমপি কমিশনার সারোয়ার মুর্শেদ শামীম বলেন, মাদক, অনলাইন জুয়া, কিশোর গ্যাংসহ অপরাধমূলক কর্মকাণ্ড নিয়ন্ত্রণে পুলিশ কঠোর পদক্ষেপ গ্রহণ করবে। নগরবাসীর নিরাপত্তা নিশ্চিত করতে প্রয়োজনীয় সব ধরনের ব্যবস্থা নেওয়া হবে।

তিনি বলেন, নগরীতে শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখতে পুলিশের পাশাপাশি সংশ্লিষ্ট সব পক্ষের সহযোগিতা প্রয়োজন।

সৌজন্য সাক্ষাতে সিসিকের প্রধান নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ রেজাই রাফিন সরকার, এসএমপির অতিরিক্ত উপকমিশনার (উত্তর) মো. সাইফুল ইসলাম এবং কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা খান মো. মঈনুল জাকির উপস্থিত ছিলেন।

জৈন্তা বার্তা/ ওয়াদুদ



শীর্ষ সংবাদ:

নগরীর নি*রাপত্তায় সমন্বিত উদ্যোগের বিকল্প নেই: সিসিক প্রশাসক
ওসমানীনগরে ইউনিক-বেঙ্গল বাস সংঘ*র্ষ: দুই চালকের বি*রুদ্ধে মা*মলা
সিলেটে হা'মের উপসর্গে আরও ৩ জনের মৃ'ত্যু
কুলাউড়া সী'মান্তে বি'এসএফের গু'লিতে প্রা'ণ গেল বাংলাদেশির
জগন্নাথপুরে ২৫ কোটি টাকার ৫ সেতুর কাজ অ*নিশ্চিত
‘মানবিক সমাজ গঠনে সংস্কৃতিচর্চাকে আরও বিস্তৃত করতে হবে’ - কাইয়ুম চৌধুরী
আ*হতদের সুচিকিৎসায় কোনো অ*বহেলা করা যাবে না’: সিসিক প্রশাসক
পঞ্চগড় সীমান্তে বাংলাদেশি আ*টক, ভারতীয় নাগরিককে ধ*রে আনলেন স্থানীয়রা
রিফাত হ*ত্যার ন্যায়বি*চারে যা প্রয়োজন, সবটুকু করব’: এমপি এমরান
বারবার সড়ক দু*র্ঘটনা, কারণ জানা থাকলেও প্র*তিকার কোথায়?