গোয়াইনঘাট অ্যাসোসিয়েশন অব মিশিগানের পিকনিক সম্পন্ন
মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ০৫:৪৮ PM

গোয়াইনঘাট অ্যাসোসিয়েশন অব মিশিগানের পিকনিক সম্পন্ন

নজরুল ইসলাম, গোয়াইনঘাট প্রতিনিধি

প্রকাশিত: ২৮/০৭/২০২৬ ০৩:০৩:২৬ PM

গোয়াইনঘাট অ্যাসোসিয়েশন অব মিশিগানের পিকনিক সম্পন্ন


যুক্তরাষ্ট্রের মিশিগান অঙ্গরাজ্যের ওয়ারেন সিটির বুচার পার্কে উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে গোয়াইনঘাট অ্যাসোসিয়েশন অব মিশিগানের পিকনিক-২০২৬।

প্রবাসী গোয়াইনঘাটবাসীর মিলনমেলায় রবিবার (২৬ জুলাই) দিনব্যাপী নানা আয়োজন, খেলাধুলা, সাংস্কৃতিক পরিবেশনা ও সৌহার্দ্যপূর্ণ আড্ডায় মুখর হয়ে ওঠে পুরো অনুষ্ঠানস্থল।

সংগঠনের সভাপতি মোহাম্মদ নজরুল ইসলাম বদরুলের সভাপতিত্বে এবং যুগ্ম সাধারণ সম্পাদক দিলওয়ার হোসেন ও ইফতেখার হেলালের সঞ্চালনায় অনুষ্ঠানের প্রথম পর্ব শুরু হয়। বিকেল ৩টায় যুক্তরাষ্ট্র ও বাংলাদেশের জাতীয় সংগীত পরিবেশন করে বেলুন উড়ানোর মাধ্যমে পিকনিকের আনুষ্ঠানিক উদ্বোধন ঘোষণা করা হয়।

উদ্বোধন অনুষ্ঠানে বক্তব্য দেন সংগঠনের উপদেষ্টা গোলাম কিবরিয়া হেলাল, সাবেক অতিরিক্ত পুলিশ কমিশনার অমূল্য চৌধুরী, আব্দুস সালাম, অধ্যাপক অরবিন্দ চৌধুরী মৃদুল, অধ্যাপক মো. আমিনুল হক, জালাল উদ্দিন, মনাফ আহমদ বাবুল, ফিটজজেরাল্ড স্কুল বোর্ডের ট্রাস্টি খাজা শাহাব আহমেদ, সংগঠনের সাবেক সভাপতি অধ্যাপক ওবায়দুল্লাহ বাবুল, সাবেক সাধারণ সম্পাদক অ্যাডভোকেট দীপক চৌধুরী, পিকনিক ২০২৬ উদযাপন কমিটির আহ্বায়ক মো. কামাল আবেদীন এবং অ্যাডভোকেট মাহ্ফুজুর রহমান রুমন। এছাড়াও সংগঠনের নেতৃবৃন্দ ও কমিউনিটির বিশিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানের দ্বিতীয় পর্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ওয়ারেন সিটির মেয়র লরি স্টোন। তিনি তাঁর বক্তব্যে গোয়াইনঘাট অ্যাসোসিয়েশন অব মিশিগানের বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক ও ব্যতিক্রমী কর্মকাণ্ডের ভূয়সী প্রশংসা করেন। মেয়র লরি স্টোন বলেন, বাঙালি কমিউনিটির এই ব্যতিক্রমী আয়োজন তাঁকে মুগ্ধ করেছে। তিনি এমন সুন্দর ও সৃজনশীল উদ্যোগ গ্রহণের জন্য গোয়াইনঘাট অ্যাসোসিয়েশন অব মিশিগানকে আন্তরিক ধন্যবাদ জানান। মেয়র লরি স্টোন বিভিন্ন খেলাধুলায় নিজে অংশগ্রহণ করেন এবং রশিটানাটানি প্রতিযোগিতায় নিজ দলের নেতৃত্ব প্রদান করেন।

যুক্তরাষ্ট্রের মূলধারার রাজনীতিবিদদের মধ্যে উপস্থিত ছিলেন কাউন্সিলম্যান নায়িম চৌধুরী, ড. রাব্বি আলম, মাহবুবে রাব্বি, মিনহাজ চৌধুরী, সীমা আহমেদ, ইঞ্জিনিয়ার খাজা আফজল হোসাইন, কবির আহমেদ, শাব্বির হোসাইন, আজিজ আহমেদ ও ফয়সল আহমেদ।

কমিউনিটি নেতৃবৃন্দের মধ্যে উপস্থিতি ছিলেন আবুল কালাম আজাদ, অ্যাডভোকেট আব্দুর রাহিম, অ্যাডভোকেট আব্দুর রাশিদ লাল, অ্যাডভোকেট কয়সর আহমেদ, অ্যাডভোকেট নাজিম, সৈয়দ শাহেদুল হক, হেলাল উদ্দিন রানা, বাসির উদ্দিন, আব্দুর রকিব, সিরাজুল ইসলাম, জাফর ইকবাল, কামাল পাশা, শরীফ উদ্দিন, শাহাদাত হোসাইন মিন্টু, খালেদ আহমেদ, নজরুল ইসলাম, কামাল পাশা, জুবের আহমেদ, গুলজার আহমেদ, কামাল উদ্দিন, রফিক উদ্দিন, জাহাঙ্গীর আহমেদ, রুমন আহমেদ, রায়হান আহমেদ, হেলাল উদ্দিন, কামাল উদ্দিন, খোকন আহমেদ, কামাল উদ্দিন, খালেদ আহমেদ, নিজাম উদ্দিন, আলমগীরসহ বিভিন্ন সামাজিক ও রাজনৈতিক সংগঠনের নেতৃবৃন্দ। আগত অতিথিবৃন্দকে সংগঠনের পক্ষ থেকে সম্মাননা উপহার প্রদান করা হয়।

অনুষ্ঠানে সাংবাদিক নেতৃবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন কামরুজ্জামান হেলাল, চিন্ময় আচার্যী, তুফায়েল রেজা সুহেল, মাহমুদুল হক লিটু ও ফয়সল আহমেদ মুন্না।

সংগঠনের নেতৃবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন মো. আব্দুল লতিফ বাবুল, মো. রমিজ উদ্দিন, জয়নাল উদ্দিন, গোলাম আজম মাসুক, মফিজুর রহমান, মো. জয়নাল আবেদীন,আক্তার হোসেন মাসুক, আব্দুল মালিক, মো. আশরাফুল আমিন, মোহাম্মদ নিজাম উদ্দিন, মো. হেলাল আবেদীন, মো. আব্দুল খালিক, ফয়সল আহমেদ, খালিক উদ্দিন, মনির উদ্দিন, কয়েস আহমেদ, আলিম উদ্দিন, মো. সোয়াইব, আলিম আহমেদ, আনিস জামান, আবুল হাসনাত রতন, আবু কাওসার, জাকির মুন্না, রানু আহমেদ, ওলিউর রহমান, লুৎফুর আহমেদ, মো. জালাল আবেদীন, বেলাল আল আজাদ, বেলাল উদ্দিন মাস্টার, রাসেল আহমেদ, এস এম জয়নাল, মাসুম আহমেদ, ফয়েজ আহমেদ, সেলিম আহমেদ, জাহাঙ্গীর আহমেদ, কামরুল হাসান, আল মামুন, হরমুজ আলী, শাহেদ উদ্দিন, শামীম আহমেদ, শুভ আহমেদ, সাঈদ আলী মেম্বার, হারুনুর রাশিদ, মঈন উদ্দিন, পাপ্পু আহমেদ, সালমান আহমেদ, বেলাল আহমেদ, শামসুদ্দিন, আলিম উদ্দিনসহ অন্যান্যরা।

যুক্তরাষ্ট্রের অন্যান্য স্টেট থেকে অতিথি হিসাবে যোগদান করেন অ্যাডভোকেট মাহফুজুর রহমান রুমন, খালেদ মুর্শেদ, শাহীন আহমেদ, সায়েদ মামুন ও রাকিব হোসাইন।

মধ্যাহ্নভোজ শেষে শুরু হয় অনুষ্ঠানের তৃতীয় পর্ব। শিশু-কিশোর, নারী-পুরুষসহ বিভিন্ন বয়সী প্রতিযোগীরা উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে খেলাধুলার ৩২টি ইভেন্টে অংশগ্রহণ করেন। প্রতিযোগিতা শেষে বিভিন্ন ইভেন্টে বিজয়ী ১০৮ জনের হাতে সংগঠনের পক্ষ থেকে আকর্ষণীয় পুরস্কার তুলে দেওয়া হয়। মনোমুগ্ধকর সাংস্কৃতিক অনুষ্ঠানে জনপ্রিয় কণ্ঠশিল্পী শাফি সুরেলা কণ্ঠে একের পর এক জনপ্রিয় গান পরিবেশন করে উপস্থিত দর্শক-শ্রোতাদের মাতিয়ে রাখেন।

অনুষ্ঠানের শুরু থেকে শেষ পর্যন্ত খাজা ক্যাফের সৌজন্যে অতিথিদের জন্য ঝালমুড়ি, চানাচুর, তরমুজ, চা, কফি, বিস্কুটসহ বিভিন্ন মুখরোচক খাবার সবার দৃষ্টি আকর্ষণ করে। আন্তরিক আতিথেয়তা, প্রাণবন্ত আয়োজন এবং প্রবাসীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে গোয়াইনঘাট অ্যাসোসিয়েশন অব মিশিগানের বার্ষিক পিকনিক ২০২৬ এক মিলনমেলায় পরিণত হয়।

সর্বশেষ টানটান উত্তেজনার মধ্যে একটি অত্যাধুনিক গাড়ি, রেফ্রিজারেটর, ল্যাপটপ, টিভিসহ ১৪টি আকর্ষণীয় পুরস্কারের রাফেল ড্র অনুষ্ঠিত হয়। প্রথম পুরস্কার বিজয়ী মনজুর আহমেদের নিকট চাবি হস্তান্তরের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি টানা হয়।

সভাপতির সমাপনী বক্তব্যে মোহাম্মদ নজরুল ইসলাম বদরুল আগত অতিথিবৃন্দ ও সংগঠনের নেতৃবৃন্দকে সুশৃঙ্খলভাবে কার্যক্রম সম্পন্ন করার জন্য ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান।

জৈন্তাবার্তা/আরআর



শীর্ষ সংবাদ:

গোয়াইনঘাটের গুচ্ছগ্রাম প্রাথমিক বিদ্যালয়ে গিয়ে মুগ্ধ প্রতিমন্ত্রী
শিক্ষাখাতে বিনিয়োগ বাড়বে: জৈন্তাপুরে প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী
গোলাপগঞ্জে অ*চল সড়কবাতি, রাত হলেই বাড়ে দু*র্ঘটনা ও অ*পরাধের শঙ্কা
থানায় জি*ডি করেছেন শিক্ষিকা বিউটি রানী পাল
সিলেটের বাদাঘাটে জায়গাজমি বি*রোধে যুবক নি*হত
‘চার মাসে কুলাউড়ায় অতীতের চেয়ে বেশি উন্নয়ন হয়েছে’- এমপি শওকতুল ইসলাম
সিলেটের অধ্যাপক ডা. নিয়াজ আহমদ চৌধুরী ইউজিসির সদস্য
জৈন্তাপুরে জসিমের দৃষ্টা*ন্তমূলক শা*স্তির দাবিতে মান*ববন্ধন
‘নেতিবাচক ক্যাপশনে’ শিক্ষিকার ভিডিও ভাইরাল করেন এক প্রবাসী তরুণ
তীব্র গরমের মধ্যেই সিলেটে ঝড় ও ব'জ্রবৃষ্টির পূর্বাভাস