বিশ্বনাথে পুবালী ব্যাংকের ক্যাশলেস দশপাইকা বাজার শাখার উদ্বোধন
মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ১১:২৩ PM

বিশ্বনাথে পুবালী ব্যাংকের ক্যাশলেস দশপাইকা বাজার শাখার উদ্বোধন

আহমদ আলী হিরন, বিশ্বনাথ প্রতিনিধি

প্রকাশিত: ২৮/০৭/২০২৬ ০৮:৫০:০৬ PM

বিশ্বনাথে পুবালী ব্যাংকের ক্যাশলেস দশপাইকা বাজার শাখার উদ্বোধন

ছবি:সংগৃহীত


সিলেটের বিশ্বনাথ উপজেলার দৌলতপুর ইউনিয়নের দশপাইকা বাজারে পুবালী ব্যাংক পিএলসি'র ক্যাশলেস দশপাইকা বাজার শাখার শুভ উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (২৮ জুলাই) দুপুর ১২টায় দশপাইকা বাজারে আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানে শাখা ব্যবস্থাপক শাহিন আলমের সভাপতিত্বে এবং ব্যাংক কর্মকর্তা আশরাফুল আলম রুম্মানের সঞ্চালনায় অনুষ্ঠানের সূচনা হয় পবিত্র কোরআন তেলাওয়াতের মাধ্যমে। তেলাওয়াত করেন দশপাইকা আলিম মাদ্রাসার কম্পিউটার অপারেটর কারী মিজানুর রহমান।

অনুষ্ঠানে উদ্বোধনী ঘোষণা দেন শাখা ব্যবস্থাপক শাহিন আলম। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন দশপাইকা আলিম মাদ্রাসার ভারপ্রাপ্ত অধ্যক্ষ মাওলানা লুৎফুর রহমান, পুবালী ব্যাংকের অপারেশন ম্যানেজার আবুল মনজুর এবং ব্যবসায়ী আকমল হোসেন।

এ সময় উপস্থিত ছিলেন ব্যাংকের ক্যাশ ইনচার্জ আবুল কালাম, দশপাইকা আলিম মাদ্রাসার সহকারী সিনিয়র শিক্ষক মাওলানা ফারুক আহমদ, মাওলভী হেলাল আহমদ, ব্যবসায়ী ফখরুল ইসলাম, আফিজ আলী, ফজর আলী, সুন্দর আলীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।

বক্তারা বলেন, পুবালী ব্যাংকের ক্যাশলেস সেবা বর্তমান সময়ে গ্রাহকদের জন্য নিরাপদ, সহজ ও আধুনিক ব্যাংকিং ব্যবস্থার একটি গুরুত্বপূর্ণ মাধ্যম। এই সেবার মাধ্যমে গ্রাহকরা দ্রুত, ঝুঁকিমুক্ত ও নির্ভরযোগ্যভাবে ব্যাংকিং কার্যক্রম পরিচালনা করতে পারবেন। তাঁরা সকলকে ক্যাশলেস ব্যাংকিং সেবা গ্রহণের আহ্বান জানান।

জৈন্তা বার্তা/ ওয়াদুদ



শীর্ষ সংবাদ:

হবিগঞ্জে ছাত্রদল-এনসিপি সংঘ*র্ষে আহ*ত অন্তত ১৫
গ্রিন ও ক্লিন সিলেট গড়তে নাগরিকদের ভূমিকা সবচেয়ে গুরুত্বপূর্ণ: আব্দুল কাইয়ুম চৌধুরী
স্বল্পমূল্যে মানসম্মত স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে হবে- সিসিক প্রশাসক
ছি*নতাইয়ের ১২ গরুসহ পিকআপ উদ্ধার, গ্রে প্তা র ২
গোয়াইনঘাটের গুচ্ছগ্রাম প্রাথমিক বিদ্যালয়ে গিয়ে মুগ্ধ প্রতিমন্ত্রী
শিক্ষাখাতে বিনিয়োগ বাড়বে: জৈন্তাপুরে প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী
গোলাপগঞ্জে অ*চল সড়কবাতি, রাত হলেই বাড়ে দু*র্ঘটনা ও অ*পরাধের শঙ্কা
থানায় জি*ডি করেছেন শিক্ষিকা বিউটি রানী পাল
সিলেটের বাদাঘাটে জায়গাজমি বি*রোধে যুবক নি*হত
‘চার মাসে কুলাউড়ায় অতীতের চেয়ে বেশি উন্নয়ন হয়েছে’- এমপি শওকতুল ইসলাম