সাদাপাথর ঘুরতে এসে পর্যটকের মৃ*ত্যু
শনিবার, ১৫ অগাস্ট ২০২৬, ০৬:৪৯ PM

সাদাপাথর ঘুরতে এসে পর্যটকের মৃ*ত্যু

কোম্পানীগঞ্জ প্রতিনিধি

প্রকাশিত: ১৫/০৮/২০২৬ ০৫:৩৭:৪১ PM

সাদাপাথর ঘুরতে এসে পর্যটকের মৃ*ত্যু

সংগৃহীত


সিলেটের কোম্পানীগঞ্জের সাদাপাথর পর্যটনে ঘুরতে এসে মাইনুল ইসলাম রিফাত(২১) নামে এক পর্যটকের মৃত্যু হয়েছে। সে বি-বাড়িয়ার হাতিম মিয়ার ছেলে। শনিবার (১৫ আগস্ট) বেলা ১২টায় এ ঘটনা ঘটে। কোম্পানীগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সের ডাক্তার নাতিকুল ইসলাম পর্যটকের মৃত্যুর খবর নিশ্চিত করেন।

নিহতের সাথে থাকা বন্ধু সাব্বির রহমান জানান ৪ বন্ধb মিলে বি-বাড়িয়া থেকে সাদাপাথর ঘুরতে আসেন। সকাল ১১টায় সাদাপাথর পর্যটন কেন্দ্রে গিয়ে গোসল করতে নামেন সকলে। এর কিছুক্ষণ পর রিফাতের মরদেহ নদীর পাশে পাওয়া যায়। তারা সকলেই নবিনগর সরকারি কলেজের অনার্স ১ম বর্ষের ছাত্র।কোম্পানীগঞ্জ থানার ওসি উছমান গণি জানান, সাদাপাথর ঘুরতে এসে একজন পর্যটকের মৃত্যু হয়েছে। লাশ কোম্পানীগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সে আনা হয়েছে। পরবর্তী আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

জৈন্তাবার্তা/ সুলতানা