সাতছড়ি-তেলিয়াপাড়া সী*মান্তে ১৩৩ কেজি গাঁ*জা ও ১৮ বোতল ম*দ জ*ব্দ
শনিবার, ১৫ অগাস্ট ২০২৬, ১১:৪২ PM

সাতছড়ি-তেলিয়াপাড়া সী*মান্তে ১৩৩ কেজি গাঁ*জা ও ১৮ বোতল ম*দ জ*ব্দ

জালাল উদ্দিন লস্কর ,মাধবপুর প্রতিনিধি

প্রকাশিত: ১৫/০৮/২০২৬ ১০:২৪:৪৫ PM

সাতছড়ি-তেলিয়াপাড়া সী*মান্তে ১৩৩ কেজি গাঁ*জা ও ১৮ বোতল ম*দ জ*ব্দ

ছবি:সংগৃহীত


হবিগঞ্জের চুনারুঘাট ও মাধবপুর উপজেলার সীমান্তবর্তী এলাকায় পৃথক অভিযান চালিয়ে ১৩৩ কেজি ভারতীয় গাঁজা ও ১৮ বোতল ভারতীয় মদ জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

শনিবার (১৫ আগস্ট) দুপুর থেকে সন্ধ্যা পর্যন্ত ৫৫ বিজিবির সাতছড়ি ও তেলিয়াপাড়া বিওপির টহল দল এসব অভিযান পরিচালনা করে। জব্দ করা মাদকদ্রব্যের আনুমানিক সিজার মূল্য প্রায় ৫ লাখ টাকা বলে জানিয়েছে বিজিবি।

বিজিবি সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে শনিবার দুপুর ২টার দিকে ৫৫ বিজিবির সাতছড়ি বিওপির একটি টহল দল চুনারুঘাট উপজেলার সাতছড়ি-তেলিয়াপাড়া সংরক্ষিত বনাঞ্চলের সীমান্তবর্তী দুর্গম পাহাড়ি এলাকায় অভিযান চালায়।

অভিযানকালে সীমান্ত থেকে প্রায় এক কিলোমিটার বাংলাদেশের অভ্যন্তরে বস্তার মধ্যে লুকিয়ে রাখা অবস্থায় মালিকবিহীন ১৩৩ কেজি ভারতীয় গাঁজা ও এক বোতল মদ জব্দ করা হয়।

বিজিবির ধারণা, চোরাকারবারিরা ভারত থেকে মাদকগুলো পাচারের পর দেশের বিভিন্ন স্থানে সরবরাহের উদ্দেশ্যে দুর্গম পাহাড়ি এলাকায় লুকিয়ে রেখেছিল। তবে অভিযানের সময় মাদকদ্রব্যের সঙ্গে কাউকে আটক করা সম্ভব হয়নি।

অপরদিকে, শনিবার সন্ধ্যা ৬টার দিকে ৫৫ বিজিবির তেলিয়াপাড়া বিওপির একটি টহল দল মাধবপুর উপজেলার তেলিয়াপাড়া চা-বাগান সীমান্ত এলাকায় অভিযান চালায়। এ সময় সন্দেহজনক স্থানে তল্লাশি চালিয়ে মালিকবিহীন অবস্থায় ১৮ বোতল ভারতীয় মদ জব্দ করা হয়।

৫৫ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. তানজিলুর রহমান বলেন, ‘যেকোনো ধরনের মাদক ও চোরাচালানের বিরুদ্ধে হবিগঞ্জ বিজিবি সবসময় দৃঢ় ও কঠোর অবস্থানে রয়েছে। সীমান্ত সুরক্ষার পাশাপাশি দেশের যুবসমাজকে মাদকের ভয়ালগ্রাস থেকে রক্ষা করতে বিজিবি নিয়মিত মাদকবিরোধী অভিযান, জনসচেতনতামূলক কার্যক্রম ও বিভিন্ন সামাজিক কর্মকাণ্ড পরিচালনা করছে।’

তিনি আরও বলেন, সীমান্ত অপরাধ শূন্যের কোঠায় নামিয়ে আনার লক্ষ্যে হবিগঞ্জ বিজিবির চোরাচালান ও মাদকবিরোধী অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

বিজিবি জানিয়েছে, জব্দ করা মাদকদ্রব্যগুলো বিধি অনুযায়ী সংশ্লিষ্ট মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের কাছে হস্তান্তরের প্রক্রিয়া চলছে।

আগস্টে ৫৫ বিজিবির অভিযানে আরও মাদক জব্দ

বিজিবি সূত্রে আরও জানা গেছে, চলতি আগস্ট মাসে ৫৫ বিজিবির বিশেষ অভিযানে সাতছড়ি সংরক্ষিত বনাঞ্চলের দুর্গম সীমান্ত এলাকা থেকে প্রায় ১৫ লাখ টাকা মূল্যের ১৮৬ কেজি ভারতীয় গাঁজা, ১৯ বোতল ভারতীয় মদ, ৫০ বোতল ইস্কফ সিরাপ ও ২ হাজার ৫৮৫ পিস ইয়াবা জব্দ করা হয়েছে।

সীমান্তবর্তী দুর্গম এলাকাগুলোকে ব্যবহার করে মাদক ও চোরাচালান ঠেকাতে বিজিবির নজরদারি ও অভিযান অব্যাহত রয়েছে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

জৈন্তা বার্তা/ ওয়াদুদ



শীর্ষ সংবাদ:

শাহজালালের মাজারে কোটি টাকার দান, এবার হিসাব হবে নতুন নীতিমালায়
‘নৃ*শংস হ*ত্যাকা*ণ্ডের সঙ্গে জড়িত কাউকে ছা*ড় দেওয়া হবে না’: প্রবাসী কল্যাণমন্ত্রী
খালেদা জিয়ার আপোষহীন নেতৃত্বের কারণেই দেশে গণতন্ত্র ফিরেছে’: কাইয়ুম চৌধুরী
চা শ্রমিকদের ন্যায্য দাবিগুলো সরকার গুরুত্বের সঙ্গে বিবেচনা করবে- শ্রমমন্ত্রী
খোলা হয়েছে শাহজালাল (রহ.) মাজারের দানবাক্স, চলছে গণনা
সিলেটে তিন খু'নের নেপথ্যে জমির বি'রোধ?
হা'মের উপসর্গে সিলেটে আরও দুই শিশুর মৃ'ত্যু
রায়নগর ট্রিপল হ*ত্যাকা*ণ্ড: সম্পত্তি বি*রোধের অ*ভিযোগ, ত*দন্তে নতুন প্রশ্ন
সুস্থ সংস্কৃতিচর্চা সমাজকে আলোকিত ও মানবিক করে: সিসিক প্রশাসক
বিয়ানীবাজারে ঘরের দরজা খুলে মিলল গৃহবধূর ম*রদে*হ