ওসমানীনগরে ৬৮ পিস ই*য়াবাসহ ৩ জন গ্রেপ্তার
রবিবার, ১৬ অগাস্ট ২০২৬, ১২:৫৮ AM

ওসমানীনগরে ৬৮ পিস ই*য়াবাসহ ৩ জন গ্রেপ্তার

শেখ ফয়ছল আহমদ, ওসমানীনগর

প্রকাশিত: ১৫/০৮/২০২৬ ১১:৩৭:৩৬ PM

ওসমানীনগরে ৬৮ পিস ই*য়াবাসহ  ৩ জন গ্রেপ্তার

ছবি:সংগৃহীত


সিলেটের ওসমানীনগরে মাদকবিরোধী অভিযান চালিয়ে ৬৮ পিস ইয়াবা ট্যাবলেটসহ নারীসহ তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ ঘটনায় গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে-

পুলিশের মামলার প্রাথমিক তথ্য বিবরণী অনুযায়ী, শনিবার (১৫ আগস্ট) রাত ২টা ১৫ মিনিটের দিকে উপজেলার ৭ নম্বর দয়ামীর ইউনিয়নের নিজ কুরুয়া এলাকার একটি ভাড়াটিয়া বাসায় অভিযান চালানো হয়।

অভিযানকালে ইয়াবা বিক্রির উদ্দেশ্যে মজুত ও হেফাজতে রাখার অভিযোগে ৬৮ পিস হালকা গোলাপি রঙের ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। নথিতে উদ্ধার করা ইয়াবার আনুমানিক মূল্য ২০ হাজার ৮০০ টাকা এবং মাদক বিক্রির নগদ ৮ হাজার টাকা উল্লেখ করা হয়েছে।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন- নিজ কুরুয়া এলাকার ভাড়াটিয়া বাসিন্দা মৃত মজর আলীর ছেলে মো. মফিলছ আলী (৫২), তাঁর স্ত্রী লাকি বেগম (৪০) এবং একই এলাকার মৃত লেরু মিয়ার ছেলে মো. সবুজ মিয়া (৩০)।

মামলার বাদী হিসেবে ওসমানীনগর থানায় কর্মরত পুলিশ সদস্য মো. আব্দুল কাদেরের নাম উল্লেখ করা হয়েছে।

পুলিশের নথি অনুযায়ী, গ্রেপ্তার তিনজনের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর ৩৬(১) সারণির ১০(ক) ধারায় মামলা করা হয়েছে। মামলাটি ১৫ আগস্ট ২০২৬ তারিখে ওসমানীনগর থানায় দায়ের করা হয়।

পুলিশ জানিয়েছে, গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।

জৈন্তা বার্তা/ ওয়াদুদ



শীর্ষ সংবাদ:

সুরমার দুই পাড়ে সবুজের হাতছানি, শুরু হচ্ছে সবুজ বিপ্লব
‘বেগম খালেদা জিয়া গণতন্ত্র রক্ষার আপসহীন প্রতীক’ - খন্দকার মুক্তাদির
শাহজালালের মাজারে কোটি টাকার দান, এবার হিসাব হবে নতুন নীতিমালায়
‘নৃ*শংস হ*ত্যাকা*ণ্ডের সঙ্গে জড়িত কাউকে ছা*ড় দেওয়া হবে না’: প্রবাসী কল্যাণমন্ত্রী
খালেদা জিয়ার আপোষহীন নেতৃত্বের কারণেই দেশে গণতন্ত্র ফিরেছে’: কাইয়ুম চৌধুরী
চা শ্রমিকদের ন্যায্য দাবিগুলো সরকার গুরুত্বের সঙ্গে বিবেচনা করবে- শ্রমমন্ত্রী
খোলা হয়েছে শাহজালাল (রহ.) মাজারের দানবাক্স, চলছে গণনা
সিলেটে তিন খু'নের নেপথ্যে জমির বি'রোধ?
হা'মের উপসর্গে সিলেটে আরও দুই শিশুর মৃ'ত্যু
রায়নগর ট্রিপল হ*ত্যাকা*ণ্ড: সম্পত্তি বি*রোধের অ*ভিযোগ, ত*দন্তে নতুন প্রশ্ন